কঠিন তবে অসম্ভব নয়, স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন জুয়ান ফেরান্দো। আজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। যেখানে সবুজ-মেরুন শিবিরকে ফাইনালে যেতে গেলে তিন গোলে জিততেই হবে। সবুজ-মেরুন সমর্থকরা বুঝে গিয়েছেন, দলের পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন। স্প্যানিশ কোচও তাই মনে করছেন। তবে হতাশায় আবার ভেঙেও পড়ছেন না। তাঁর ধারণা, সকলে যদি […]
Category Archives: খেলা
ওয়েলিংটন: মেয়েদের বিশ্বকাপের এক একটা ম্যাচে আলাদা ভারতকে দেখা যাচ্ছে। বে ওভালে আজ মুখোমুখি হয়েছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ও রানার্সরা। এ বারের বিশ্বকাপে এর আগের তিনটে ম্যাচের দুটোতে জিতেছিলেন ঝুলনরা। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর হেদার নাইটদের জন্য আজকের ম্যাচটা ছিল কার্যত ডু অর ডাই ম্যাচ। আর সেই ম্যাচেই মিতালিব্রিগেডকে ধরাশায়ী করে দিলেন নাইটরা। আজ ইংল্যান্ডের কাছে সস্তায় হেরে […]
পাকিস্তান সুপার লিগে নিলাম চালু করতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। পিএসএলে নেই নিলাম। আছে ড্রাফট পদ্ধতি। সেই কারণেই, প্রতিযোগিতায় পিএসএল অনেকটাই পিছিয়ে রয়েছে আইপিএলের থেকে। পিএসএলের নিয়মে বদল আনতে চান রামিজ। চালু করতে চাইছেন নিলাম পদ্ধতি। পাকিস্তান সুপার লিগে নিলাম চালু হলে তা আইপিএলের আধিপত্য খর্ব করবে বলেই মনে করেন রামিজ। ২০০৮ […]
ওয়েলিংটন: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার। তৃতীয় ম্যাচে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়। বিশ্বকাপে ধারবাহিকতাই টিম ইন্ডিয়ার প্রথম চ্যালেঞ্জ। বেশি ভাবনা ব্যাটিং নিয়ে। বুধবার সকালে নিউজিল্যান্ডে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ও রানার্সরা মুখোমুখি। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে ভালো জায়গায় চলে যাবে মিতালির টিম ইন্ডিয়া। অন্যদিকে এখনও একটা ম্যাচ না […]
চোখের সামনে প্রিয় তারকাকে দেখে আর নিজের আবেগে লাগাম টানতে পারেননি অনুরাগীরা। আর তাতেই বিপাকে পড়তে হল বিরাট কোহলির সমর্থকদের। নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হল কোহলির চার ভক্তকে। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত। সেখানেই খেলার দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার তৈরি হয় যাবতীয় সমস্যা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তখন মহম্মদ শামির ডেলিভারিতে […]
প্রাক্তন অজি অলরাউন্ডার ও আইপিএলের অন্যতম সফল ক্রিকেটার শেন ওয়াটসন এবার ঋষভ পন্থদের দিল্লি ক্যাপিটালসে। ওয়াটসন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন যে, আসন্ন আইপিএলে তিনি দিল্লির সহকারি কোচ হচ্ছেন। দিল্লিতে ওয়াটসন পাবেন তাঁর প্রাক্তন সতীর্থ রিকি পন্টিংকে। অজি কিংবদন্তি পন্থদের হেড কোচ হিসাবে রয়েছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ওয়াটসন ভিডিও বার্তায় বলেন, “আপনাদের একটা রোমাঞ্চকর […]
আসন্ন আইপিএলের নিয়মাবলিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। টিমে কোভিড-১৯ ছড়িয়ে পড়লে সেই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের নিয়মে যেমন বদল ঘটছে, তেমনই ডিআরএসের সংখ্যাতেও পরিবর্তন আসছে। এমনিতেই এবার দশ দলের আইপিএল হতে চলায় তা নিয়ে অতিরিক্ত উত্তেজনা রয়েছে। অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক আগরওয়ালদের। বদল এসেছে টুর্নামেন্টের ফরম্যাটেও। আর এবার জানানো হল, ১৫ তম মরশুমেই […]
জলন্ধর: পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারত কি ক্রমশ অপরাধ জগতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? এই প্রশ্ন আবার বড় হয়ে দেখা দিল। অলিম্পিকে দুটো পদক পাওয়া কুস্তিগির সুশীল কুমার খুনের অভিযোগে তিহার জেলে রয়েছেন। ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম সেরা এ্যাথলিটের অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন এখনও থামেনি। তার মধ্যেই আর এক ঘটনা। একটি টুর্নামেন্ট খেলাকালীন নামী কবাডি […]
রাওয়ালপিণ্ডি টেস্ট শেষ হয়ে করাচি টেস্টে বল গড়িয়েছে। চলতি পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পিচ নিয়ে সমালোচনা সর্বত্র চলছে। অত্যন্ত মরা পিচ বানানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। ইনজামাম-উল-হক থেকে শুরু করে শাহিদ আফ্রিদ ও মহম্মদ হাফিজের মতো মহারথীরা বিষোদগার করেছেন। এবার সেই তালিকায় ওয়াসিম আক্রম। পাক কিংবদন্তি পেসার এবার একহাত নিলেন পিসিবি প্রধান রামিজ […]
ক্রিকেট মাঠে দর্শকরা যান, ভরপুর বিনোদনকে চেটেপুটে উপভোগ করতে। তা, সেটা করতে গিয়ে যে এমন বিপত্তি ঘটবে, কে জানত! সেটাও আবার ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখতে দেখতে? হিটম্যানের ছয়ে তো হাসপাতালে চলে গেলেন এক বেঙ্গালুরু দর্শক! ঠিক কী ঘটেছে? ঘটনাটা ঘটে, চিন্নাস্বামীতে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দিন। ভারতের প্রথম ইনিংস চলার সময়। রোহিত […]










