Category Archives: খেলা

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা ম্যাচ উইনার বাছলেন রিকি পন্টিং

দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক রিকি পন্টিংয়ের। শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল পন্টিং। বছরের শেষ দিকে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থ যে বিরাট ভূমিকা পালন করবেন নিশ্চিত রিকি। আসন্ন টি-২০ বিশ্বকাপে ঋষভ পন্থই হবেন ভারতের সেরা বাজি। এমনটাই মনে করছেন রিকি পন্টিং। অজি কিংবদন্তির কথায়, পন্থ অসাধারণ প্রতিভা। তাছাড়া অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে ওর […]

ফের স্বার্থের সংঘাত বিতর্কে জড়ালেন সৌরভ, ৩০ টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট

সৌরভ গঙ্গোপাধ্যায়, নামটার সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। সেই সঙ্গে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা উঠলেই বেশ কিছু বিতর্ক উঠে আসে। কিছুদিন আগেই তাঁর টুইটে জল্পনা বেড়ে গিয়েছিল। ২০২০ সাল থেকেই বিসিসিআইয়ের শীর্ষ পদে রয়েছেন বাংলার মহারাজ। বর্তমানে একাধিক স্বার্থ সংঘাতের জেরে বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েছেন সৌরভ। কিছু নৈতিক, কিছু একেবারেই নয়। […]

২০০-র ওপর রান তুলেও হার, লজ্জার ইতিহাসে সামিল পন্থের ভারত

ভারতের টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেকের রাত ভুলতে পারবেন না ঋষভ পন্থ। গত বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পন্থের ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। ভারতের ২১১ রান তাড়া করে টেম্বা বাভুমার দল পাঁচ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ভারত ২০০-র বেশি […]

করোনা আক্রান্ত কেন উইলিয়ামসন, বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড শিবির। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার টেস্ট শুরু হওয়ার দিন দুই দলের প্রতিটি ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। আর সেখানে উইলিয়ামসনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাই ইংরেজদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামতে পারবেন না তিনি। আপাতত পাঁচদিন […]

টিম ইন্ডিয়ার জার্সিতে উমরানকে মাঠে দেখতে উত্তাল গোটা কাশ্মীর

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম উমরান মালিক। যেভাবে উল্কার মতো তার উত্থান অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই মুহূর্তে তার ভক্ত। এক আইপিএল দিয়েই জাতীয় দলে সুযোগ পেয়ে গেছেন ভারতের পেস তারকা উমরান মালিক। যুদ্ধবিধ্বস্ত কাশ্মীরের এক ফল বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল উমরানের। গত আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন। সুযোগ পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলে। ছেলের […]

বিরাটকে টপকে গেলেন পাক অধিনায়ক বাবর আজম

দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। জাতীয় দলের জার্সির সঙ্গে সঙ্গে আইপিএলে আরসিবির জার্সি গায়েও ব্যর্থ তিনি। একসময় তাঁকে রান মেশিন বলা হলেও, গত তিন বছর তাঁর ব্যাটে কোনও শতরান আসেনি। তিনি বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বিশ্রামে রয়েছেন তিনি। অপরদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একের পর এক রেকর্ড গড়েই […]

২০ কোটি ফলোয়ার ইনস্টাগ্রামে, রোনাল্ডো ও মেসির পরেই স্থান কোহলির

নতুন নজির বিরাট কোহলির। পিছনে ফেলে দিলেন সমস্ত খ্যাতনামা ভারতীয় ব্যক্তিত্বদের। দুশোর গণ্ডি ছুঁয়ে ফেললেন তিনি। তবে এবার ক্রিকেট মাঠে নয়, তিনি নজির গড়লেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে এখন কিং কোহলির ফলোয়ারের সংখ্যা ২০০ মিলিয়ন বা ২০ কোটি। প্রথম ভারতীয় নাগরিক হিসেবে এই নজির গড়লেন কোহলি। গোটা বিশ্বে ক্রিকেটারদের মধ্যে তিনিই শীর্ষে। তাঁরই সবথেকে বেশী ফলোয়ার। […]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের মহিলা ক্রিকেট দলের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক মিতালি রাজ। মহিলাদের একদিনের ক্রিকেটে তিনিই সর্বাধিক রানসংগ্রহকারী। ভারতের নীল জার্সি গায়ে ৭৮০৫ রান করেছেন তিনি। ৩৯ বছরের মিতালি ৮৯টি টি-২০ ম্যাচ খেলে করেছেন ২৩৬৪ রান ও ১২টি টেস্টে ৬৯৯ রান। টেস্টে তাঁর একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। ২৩ বছর ভারতীয় ক্রিকেটের […]

প্রথম টি-২০ ম্যাচের টিকিট প্রায় শেষ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা ডিডিসিএর

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যেই ৯৪ শতাংশ টিকিট শেষ এবং আয়োজকদের আশা ম্যাচের ১০০ শতাংশই ভর্তি থাকবে স্টেডিয়াম। ৩৫০০০ লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারে এই স্টেডিয়ামে। ২৭০০০ টিকিট ছাড়া হয়েছিল সাধারণ দর্শকদের জন্য। ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার কোনো […]

কলকাতায় খেলার জন্য মুখিয়ে রয়েছেন সুনীল ছেত্রী

বুধবার এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নামতে চলেছে সুনীল ছেত্রীর ভারত। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে গ্রুপ ডি-র ম্যাচে কাম্বোডিয়ার মুখোমুখি হচ্ছেন ইগর স্টিম্যাচের ছেলেরা। প্রায় তিন বছর পর কলকাতায় নামতে চলেছে ভারতের সিনিয়র ফুটবল দল। দর্শকদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। ২০১৯ সালের অক্টোবরে শেষবার ভারত খেলে কলকাতায়। ভারতীয় দলের অধিনায়ক কিংবদন্তি সুনীল ছেত্রী একইরকমভাবে উত্তেজিত […]