Category Archives: রাজ্য

পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ ধ্বংসের হুঁশিয়ারি, বাঁকুড়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের

বাঁকুড়া : পশ্চিমবঙ্গে ‘সিন্ডিকেট রাজ’ সম্পূর্ণরূপে ধ্বংস করার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার বাঁকুড়ার ওন্দা ও ছাতনায় নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী -কে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেন তিনি। এদিন জেলায় রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। একদিকে অমিত শাহের জনসভা, অন্যদিকে বড়জোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং বিজেপি নেতা মিঠুন […]

অনুপ্রবেশের সমস্যা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে বিজেপি : নরেন্দ্র মোদী

কাটোয়া : অনুপ্রবেশের সমস্যা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে বিজেপি, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি সরকার বাংলাকে আরও একটি বড় সংকট থেকে মুক্ত করবে। যারা ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের সবাইকে বিতাড়িত করা হবে। আমি প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাদের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বলব। শুধু তাই নয়, যারা এই অনুপ্রবেশে […]

বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কেশিয়াড়িতে তোপ মমতার

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মমতা বলেন, ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর ইজ এ বিগ স্ক্যাম। দিল্লি আমাদের বাংলা […]

তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি : নরেন্দ্র মোদী

কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি। নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ এবার পরিবর্তনের জন্য তৈরি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। […]

‘বাংলার মানুষ ভীত, সন্ত্রস্ত’: অমিত শাহ

কলকাতা : বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্প পত্র’-র উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুরে কলকাতায় এই সঙ্কল্প পত্রের উদ্বোধন করেন শাহ। ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র ভাষায় নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। সেই সঙ্গে, বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে, তারও একটি রূপরেখা সামনে রাখলেন। শুক্রবার অমিত শাহ বলেন, বাংলার মানুষ […]

হুমায়ুন কবীরের সঙ্গে জোট প্রত্যাহার আসাদউদ্দিনের দলের

কলকাতা : ভিডিও ফাঁস হওয়ার পরেই হুমায়ুন কবীরের সঙ্গে জোট প্রত্যাহার করল আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এআইএমআইএম-এর তরফে জানানো হয়, আগামী দিনে আর কোনও দলের সঙ্গে জোট না করে স্বতন্ত্র ভাবেই বিধানসভা নির্বাচনে লড়বে তারা। একই সঙ্গে এআইএমআইএম–এর তরফে জানানো হয়, হুমায়ুনের ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট যে […]

ভবানীপুরে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য

কলকাতা : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় দেখা যায়, একটি ব্যানারে লেখা রয়েছে— “ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পোস্টারটি দক্ষিণ কলকাতা জেলা ‘ফ্যাম কমিউনিটি’-র পক্ষ থেকে লাগানো হয়েছে। পোস্টারে কারওর নামোল্লেখ না থাকলেও সেটি রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশে বলে […]

দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির বিরতি, চৈত্র সংক্রান্তির মুখে বাড়বে গরমের দাপট

কলকাতা : দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির দাপট কমতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং পাল্লা দিয়ে বাড়বে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গত ৭২ ঘণ্টার লাগাতার ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছিল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ […]

ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, পাল্টা তোপ বিজেপির

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মিনাঁখার হাড়োয়া সার্কাস ময়দানে আয়োজিত এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে অনৈতিক সুবিধা নিতে বিজেপি পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দিয়েছে। জনসভায় ভাষণ দেওয়ার সময় […]