Category Archives: রাজ্য

সরস্বতী পুজোয় যাদবপুরে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাই কোর্টের

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ৷ প্রয়োজনে স্থানীয় থানাকে সহযোগিতা করতে হবে ৷ আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় […]

মমতাকে ফের নন্দীগ্রামে ভোটে লড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রাম : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন। শুভেন্দু দাবি করেছেন, এবারও মমতাকে নন্দীগ্রামে হারিয়ে দেবেন তিনি। তিনি বলেন, “নন্দীগ্রামে শাসক দল কিছুই করতে পারবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মাথা ন্যাড়া করে পালিয়ে গেছেন, সেখানে আর কিছু করতে পারবেন না। […]

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল সেনার গাড়ি, মৃত্যু ১০ জওয়ানের

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহতে খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন জওয়ানের, এছাড়াও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভাদেরওয়াহ-চাম্বা রাজ্য সড়ক দিয়ে যাওয়ার জন্য সেনার গাড়ি গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন সেনা জওয়ান নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ভাদেরওয়াহে নিযুক্ত সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস […]

নন্দীগ্রাম গণহত্যা মামলা: ইন্দু দাসকে সিবিআইয়ের গ্রেফতারিতে রাজনৈতিক তরজা

পূর্ব মেদিনীপুর : ২০০৭ সালের নন্দীগ্রাম গণহত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই। এই মামলায় নন্দীগ্রামের গোকুলনগর এলাকা থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ইন্দু দাস গারুপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, ইন্দু দাস ওই মামলার সাক্ষী ছিলেন, […]

ঝাড়খণ্ডের সারান্ডায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, নিহত ১০

রাঁচি : ঝাড়খণ্ডের চাইবাসার সারান্ডার জঙ্গলে বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের সঙ্গে কোবরা ব্যাটেলিয়ন, সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ১০ জন মাওবাদী। কোলহান ডিভিশনের ডিআইজি অনুরঞ্জন কিসকোট্টা মাওবাদীদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সারান্ডার জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন) এস […]

শিলিগুড়িতে একদিনের অনশনে শঙ্কর ঘোষ, বিঁধলেন তৃণমূলকে

শিলিগুড়ি : শিলিগুড়িতে একদিনের অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল প্রক্রিয়া সরলীকরণের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের অনশন শুরু করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “বিরোধী দলের নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম দিন থেকেই আমি প্রত্যক্ষ করেছি, রাজ্য সরকার এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস […]

দুর্গাপুরে দুঃসাহসিক ডাকাতি, নিরাপত্তারক্ষীকে মারধর, দোকান লুট

দুর্গাপুর : দুর্গাপুর মুচিপাড়া বাজারে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী নিরাপত্তারক্ষীকে মারধর করে দুই দোকানে ডাকাতি চালায়। বুধবার ঘটনার অভিযোগে জানা গেছে, দুষ্কৃতীরা রায় মার্কেটের দুটি স্টেশনারি পাইকারি দোকানের শাটার কেটে লুটপাট চালায়। দোকানের মালিক শ্যাম বর্ণওয়াল ও পাপ্পু বর্ণওয়ালের হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিরাপত্তারক্ষী গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা প্রমাণ […]

“বর্বর সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন”, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা  : “মাতৃশক্তি কে রাজ্যের নানা প্রান্তে এই রকম লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো এই মুখ্যমন্ত্রী’র রাজত্বে। আমি এর তীব্র নিন্দা জানাই।” আশা কর্মীদের ওপর পুলিশি আচরণে বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “উত্তরববঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকেই কলকাতা আসার চেষ্টায় থাকা আশা কর্মীদের বড় অংশকে দিকে দিকে বাধা […]

আশা কর্মীদের আন্দোলনে সম্পূর্ণ সমর্থন শুভেন্দুর

কলকাতা : “আমি আশা কর্মীদের এই অরাজনৈতিক ন্যায়-অধিকার আদায়ের কর্মসূচি কে সম্পূর্ণ সমর্থন জানাই।” এক্সবার্তায় এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে তিনি ওই বার্তায় মঙ্গলবার লিখেছিলেন, “আগামীকাল বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্যভবন অভিযান আশা কর্মীদের। ভীত সন্ত্রস্ত স্বাস্থ্যমন্ত্রী, তাই ওনাকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী !!! লোহার প্রাচীর তৈরি করছে মমতা […]

রাজ্য বিজেপি-র ৭ মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা

কলকাতা  : পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি-র ৭ মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার সকালে দলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নামতালিকা ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সই করা তালিকায় দেখা যাচ্ছে, যুব মোর্চার দায়িত্বে সৌমিত্র খান, মহিলা মোর্চার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায়, কিষাণ মঞ্চর দায়িত্বে বাপী গোস্বামী, ওবিসি মোর্চার দায়িত্বে অজিত দাস, তফশিলি জাতি মোর্চার […]