কলকাতা : বুধবার চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের পর দেউচা পাচামি নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামি-র হাত ধরে লোডশেডিংয়ের সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, ভবিষ্যত প্রজন্মেরও কর্মসংস্থান হবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, দেউচা পাচামিতে অনেক ছেলেমেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে। আদিবাসীদের চাকরি দেওয়া হয়েছে। যাঁরা টাকা চেয়েছেন দিয়েছি। এলাকায় বাড়ি, স্কুল, […]
Category Archives: রাজ্য
কলকাতা : প্রত্যাশা ছিলই, আর তা পূরণ করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন তিনি। এর ফলে তা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। চন্দ্রিম জানিয়েছেন ১ এপ্রিল থেকে বর্ধিত হাতে ডিএ কার্যকর হবে। বুধবার বিকেলে বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য […]
কলকাতা : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি, এরই মধ্যে উষ্ণ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গ। আগামী কিছু দিন একটু একটু করে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ আর সেভাবে অনুভূত হবে না। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। […]
কলকাতা : মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুকাণ্ডে বিতর্কিত সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ। জানা গেছে, স্যালাইন-কাণ্ডে এবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ৷ মঙ্গলবার প্রায় চারঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাঁর বয়ানও রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা৷ উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতির মৃত্যু হয়৷ অভিযোগ ওঠে, […]
কুলতলি : আতঙ্কের অবসান, অবশেষে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাঘ। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। বাঘটিকে ধরার জন্য টোপ হিসাবে রাখা হয় ছাগল। সেই ছাগলের টোপেই ভোররাত ৩.৩২ মিনিটে ধরা পড়ে বাঘটি। সোমবার এই বাঘটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির […]
কলকাতা : দলে তিনিই শেষ কথা । তিনিই সর্বেসর্বা। দলের বিধায়কদের কাছে ফের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দলের সদস্যরাই তাঁর পরিবার, তাঁরাই উত্তরাধিকারী৷ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেছেন, দল তিনিই দেখে নেবেন। নির্দেশ দিয়েছেন, দলে সকলকে নিয়েই চলতে […]
কলকাতা : আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিধায়করা। সদ্য হওয়া দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে সুর চড়ান মমতা। তাঁর দাবি, কংগ্রেস সমঝোতার পথে এলে এমনটা […]
কলকাতা : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলার অভিযোগে সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ চলাকালীন সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্যপালের বক্তৃতায়। ওই প্রকল্পকে ‘জলস্বপ্ন’ বলে দেখানো হয়েছে। রাজ্যপাল ভাষণের সেই অংশ পাঠ করতেই প্রতিবাদ করে ওঠেন শুভেন্দুবাবু। ভাষণের মাঝেই তিনি […]
কলকাতা : বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে ফের পুরনো বিতর্ক উসকে তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণের আগে তিনি চিঠি পাঠিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ জটিলতার কথা মনে করিয়ে দিলেন। বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথ ‘বেআইনি’ বলে মনে করেন খোদ রাজ্যপালই। তাই বাজেট অধিবেশনের আগে শুক্রবার এবিষয়ে দুজনকে চিঠি পাঠিয়েছিল রাজভবন। […]
কলকাতা : পরিচালক সৃজিত রায়ের সেট তৈরির কাজ ফের শুরু হল। সেটে হাজির টেকনিশিয়ানরা। এই সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা। তবে সোমবার সকাল থেকে সিরিয়ালের সেট তৈরির কাজ নতুন করে শুরু হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে পরিচালক সৃজিত রায়ের শ্যুটিং সেট তৈরির কাজ বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, […]









