কলকাতা : অবাধ ও নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার উভয়কেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার এক্স বার্তায় এই দাবি করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গ সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। অমিতবাবু লিখেছেন, “এটি একটি বিশাল উদ্ঘাটন। কলকাতা পুলিশ এবং টিএমসি-র বক্তব্য অনুসারে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত সঞ্জয় […]
Category Archives: রাজ্য
কলকাতা : ছাত্রসমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি […]
কলকাতা : নবান্ন অভিযানের আগে রাজ্য সরকার এবং পুলিশকে বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বোস স্পষ্টতই বলেছেন, “মনে রাখবেন, গণতন্ত্রে নীরব সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, সংখ্যাগরিষ্ঠতাকে নীরব করে দেওয়া নয়।’’ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছেন রাজ্যপাল। মঙ্গলবার সকালে রাজভবন থেকে ৪০ সেকেন্ডের ভিডিও-বার্তায় রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, […]
শিলিগুড়ি : স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম কিশোর ভগত(৩৫)।উত্তরবঙ্গ মেডিক্যাল সংলগ্ন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, পড়াশোনার সময় কিশোর ভগতের সঙ্গে তার স্ত্রী স্নেহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রায় ১২ বছর আগে তারা বিয়ে করে।বিয়ের কিছুদিন সব ঠিকঠাকই ছিল।পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে ঝামেলা শুরু হয়।দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকতো।যেকারনে দুজনই মানসিকভাবে ভেঙে […]
কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাষ্টমীর শুভ উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” জন্মাষ্টমীর উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেন এবং নিজের জীবন দিয়ে প্রেম, সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করেন। এই উত্সব বিশেষ করে […]
আলিপুরদুয়ার : আর জি কর কাণ্ড নিয়ে রাজ্যের পরিস্থিতিতে উষ্মা প্রকাশ করে বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। দুর্নীতির পাশাপাশি আর জি করে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে উত্তাল হয়ে উঠেছে বাংলা। এই বাঙালি, বঙ্গবাসী, ভারতের নানা প্রান্তে […]
কলকাতা : শেষমেষ মমতা পুলিশ ‘টুলকিট’ তৈরি করে ‘ফেক নিউজ’ ছড়াতে উদ্যত হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনৈতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “সমাজমাধ্যমে ২৭ তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং একপ্রকার জনরোষের মাধ্যমে পরিনত হওয়ার ফলে সরকার […]
কলকাতা : “তদন্তের উত্তাপ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় নিয়ে যাওয়া যেতে পারে”। শুক্রবার সিবিআই তদন্ত নিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য। অমিতবাবু এক্স-বার্তায় লিখেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলি সুপ্রিম কোর্টে আত্মপ্রকাশ করার পরে সিবিআই তদন্ত আরও বিস্তৃত হতে পারে। এতে দুর্নীতিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা […]
কলকাতা : ‘এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি।’ আর জি কর কাণ্ডের শুনানিপর্বে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মন্তব্য করেন বিচারপতি বুর্জর পারদিওয়ালা। এদিন আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া সময়সারণী নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার থেকে […]
কলকাতা : “পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিত করেছে যে বিভিন্ন অভিযোগ কখনও রিপোর্ট করা হয় না। বিষয়গুলি আড়ালেই চেপে দেওয়া হয়।” বুধবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আর একটি দিন। আনন্দপুর থানা এলাকায় ১০৮ নং ওয়ার্ডের নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকায় ঝোপের মধ্যে এক মহিলার দেহ পাওয়া গেছে। হত্যার আগে তাঁকে লাঞ্ছিত […]








