Category Archives: বিনোদন

আশি : বক্স অফিসে প্রথম দিনের আয় ১ কোটি টাকা

মুম্বই : মুক্তি পেল তাপসী পান্নুর সিনেমা অ্যাসি। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। সিনেমায় অনুভব সিনহা এবং তাপসী পান্নুর জুটি দেখা গিয়েছে। কিন্তু অ্যাসি দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। শনিবার বক্স অফিসের সূত্রে জানা গেছে , অ্যাসি মুক্তির প্রথম দিনে ১ কোটি টাকা আয় করেছে। ‘মুলক’ এবং ‘থাপ্পড়’-এর মতো […]

বিজয়–রশ্মিকার বিয়ের জল্পনা তুঙ্গে, আলোয় সাজল বিজয়ের বাড়ি

মুম্বই : অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মান্দান্না—এই জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিন ধরেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, এখনও পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদে বিজয় দেবেরকোন্ডার বাড়ি আলো ও ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সাজসজ্জা ঘিরেই নতুন […]

হাওড়ায় মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আহত ৬ ছাত্র, একজনের অবস্থা আশঙ্কাজনক

হাওড়া : হাওড়া জেলার জগৎবল্লভপুরে শুক্রবার এক পথ দুর্ঘটনায় ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছয় মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ছয় ছাত্রই বড়গাছিয়া প্রিয়নাথ স্কুলের শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছিল হঁতাল […]

আরজি করে আর্থিক দুর্নীতি মামলা : ইডি-র চার্জশিটে সন্দীপের নাম

কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল […]

বাসন্তীর ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০ জন

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জখম কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। ওই এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে […]

পড়াশোনা, বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন, এটাই উন্নতির চাবিকাঠি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : পড়াশোনা, বিশ্রাম, দক্ষতা এবং শখের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এটাই উন্নতির চাবিকাঠি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পড়াশোনা, বিশ্রাম, দক্ষতা এবং শখের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এটাই উন্নতির মূল চাবিকাঠি। এমনকি দুটি দক্ষতা আছে: জীবন দক্ষতা এবং পেশাদার দক্ষতা। আমি বলি উভয়ই একসাথে […]

পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউডের পাঁচ তারকা

মুম্বই  : চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বই পুলিশ। পুলিশের দাবি, শুধু রোহিত শেট্টিই নন, বলিউডের আরও পাঁচজন নামী চলচ্চিত্র ব্যক্তিত্ব বর্তমানে আন্ডারওয়ার্ল্ডের নিশানায় রয়েছেন। এই পাঁচজনের কাছেই নাকি মোটা অঙ্কের তোলাবাজির জন্য হুমকি ফোন এসেছিল। তবে আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত তাঁদের কেউই পুলিশের কাছে অভিযোগ জানাননি। […]

আরিজিত সিং প্লেব্যাক সিংগিংকে বললেন বিদায়, ঘোষণা করে লিখলেন – এখানেই শেষ করছি

কলকাতা : বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সফল গায়কদের মধ্যে একজন আরিজিত সিং বছরের প্রথম মাসেই এমন একটি ঘোষণা করেছেন, যা তাঁর ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছে। গায়ক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেবেন না।

সামাজিক মাধ্যম থেকে এক সপ্তাহের বিরতি নিলেন করণ জোহর

মুম্বই :বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত| সেই তিনিই হঠাৎই সোমবার রাতে নিলেন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত| জানালেন, এক সপ্তাহের জন্য ডিজিটাল জগত থেকে বিরতি নিচ্ছেন। সেটাও জানিয়েছেন সামাজিক মাধ্যমেই| করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ডিজিটাল ডিটক্স এক সপ্তাহের জন্য! কোনও অনর্থক স্ক্রলিং নয়, কোনও বার্তার উত্তর নয়, কোনও […]

ফের হাইকোর্টে ইডি, মামলায় যুক্ত করা হল মুখ্যমন্ত্রীকেও

কলকাতা : আইপ্যাকের দফতরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত মামলার অনুমতি দিয়েছে এবং শুক্রবারই দুপুর আড়াইটেয় শুনানি হওয়ার কথা। একই বেঞ্চে এদিন তৃণমূল কংগ্রেসের দায়ের করা পাল্টা মামলাটিও উঠছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের জোড়া মামলার […]