Category Archives: বিনোদন

শুটিং করতে কলকাতায় দক্ষিণী হিরো চিরঞ্জীবী

তেলুগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী আসছেন কলকাতায়। বয়স প্রায় ৭০ ছুঁইছুঁই। এখনও তাঁর নামেই হাউসফুল হয় সিনেমার শো। জানা গিয়েছে, তেলুগু ছবির এই নায়ক বুধবার রাতে পা রাখছেন কলকাতায়। সূত্রের খবর, নিজের আগামী ছবি ‘ভোলা শঙ্কর’ -এর শ্যুটিংয়ের জন্য কলকাতায় আসছেন চিরঞ্জীবী। শোনা যাচ্ছে ৬মে থেকে কলকাতার বিভিন্ন রাস্তা, অলিগলি ঘুরে নিজের ছবির কাজ […]

রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক সহজ করে দিল ‘সহজ’

একসঙ্গে অভিনয়, বন্ধুত্ব, প্রেম, বিয়ে, সন্তান। তারপরই বদলে যেতে শুরু করল সম্পর্কের সমীকরণ। তিক্ততা মাত্রা ছাড়ানোয় বিবাহ বিচ্ছেদের মামলা। তবে শেষ পর্যন্ত তিক্ততা ভুলে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কা। তারকাজুটির সম্পর্ক আবার সহজ করে দিয়েছে তাঁদের ছেলে ‘সহজ’। কয়েক বছর একে-অপরের থেকে আলাদা থাকতেন টলিপাড়ার এই তারকাজুটি। বিবাহিত জীবন বেশ […]

পয়লা বৈশাখে তিন বাংলা ছবির জোর টক্কর!

পয়লা বৈশাখ মানেই বাংলার নতুন ছবি মুক্তি পাবে, এটাই গত কয়েকবছরের ট্রেন্ড। করোনাকালে ট্রেন্ড ব্রেক হলেও, নতুন করে পয়লা বৈশাখ উপলক্ষে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে এই বছরে। পুরনো বছরের শেষ দিনে মুক্তি পেয়েছে, অনির্বাণ-সুহত্র-সোমকদের ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’।অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ রয়েছে ছবির তালিকায়। আছে প্রসেনজিতের ‘শেষ পাতা’। গত শুক্রবার বাংলা বছরের শেষের দিনে মুক্তি পেয়েছে […]

প্রথমে মেট্রো, তারপর অটো করে জুহু গেলেন ড্রিম গার্ল! কী এমন হল!

মেট্রো, অটোয় চাপেলন ড্রিম গার্ল। আর তা নিয়েই হইচই মুম্বইতে। সেলেব জীবনের বিলাসবহুল ছলাফেরা ছেড়ে কিছুক্ষণের জন্য জনতার ভিড়ে মিশে গণ পরিবহণ ব্যবহার করে খুশি অভিনেত্রী হেমা মালিনীও। তারকারা এমনিতেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত। সাধারণ মানুষের থেকে তাঁরা নাকি যোজনখানেক দূরে, এমনই ধারণা। তবে হেমা মালিনীকে নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় চেপে ঘুরতে দেখা গেল […]

বাড়িতে মিথ্যে বলে প্রি হনিমুন! আসছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লভ ম্যারেজ’

রিয়েল লাইফের প্রেম এবার রিলেও? বাস্তবের প্রেমিক প্রেমিকা অঙ্কুশ-ঐন্দ্রিলা এবার জুটি বেঁধেছেন সিনেমা ‘লভ ম্যারেজ’-এ। প্রেম তো মাখো মাখো, কিন্তু সদা-সর্বদা সন্তানের ওপর নজরদারি চালানো নায়িকার মা ও নায়কের বাবার চোখ এড়িয়ে কীভাবে একান্তে সময় কাটাবে রোম্যান্টিক জুটি, সমস্যা তা নিয়েই। তবে সে রাস্তাও ভেবে ফেলেছন দুজনে। বিয়ের আগে গোয়ায় ছোট্ট করে হানিমুন।কীভাবে দুজনেই বাড়িতে […]

টলিউডে কি এবার সৃজিত রাজ জুটি!

এবার কি রাজ, সৃজিত একসঙ্গে ছবি করবেন সম্প্রতি টুইটারে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনির একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। যেখানে দেখা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীকে। ছবি শেয়ার করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে… মৌসম বিগড়নেওয়ালা’। জল্পনা অতীতের সব ঝামেলা ভুলে এবার একসঙ্গে নাকি ছবি করতে চলেছেন সৃজিত ও রাজ। আর […]

নরওয়েতে নয়া রেকর্ড ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)সত্য ঘটনার নিরিখে তৈরি এই ছবি। সন্তানের অধিকার নিয়ে এক বাঙালি মায়ের নরওয়ে সরকারের সঙ্গে লড়াইয়ের কাহিনি। ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি। বেশ কয়েক বছর পর বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী রানি মুখার্জি। ১৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। নরওয়ের […]

পাঁজরের ব্যথায় কাহিল অমিতাভ, পা ফেলতেও সমস্যা

তিনি বিগ বি। তাঁর ব্যারিটোন ভয়েজে শুধু দেশ নয়, ‘ফিদা’ বিশ্বের সিনেমা জগতও। চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ। একইসঙ্গে তাঁর বাংলোর সামনে ভিড় করা উদ্বিগ্ন ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পাওয়ার কারণ […]

সতীশ কৌশিকের মৃত্যুতে দাউদ যোগ!

সতীশ কৌশিকের মৃত্যুতে দাউদ-যোগ! বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে ফের একবার বিস্ফোরক দাবি করলেন সানভি মালু। স্বামী বিকাশ মালুর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন সানভি। সতীশ কৌশিকের মৃত্যুর পরে নাম উঠে আসে দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর স্ত্রী সানভি মালু। সতীশের কাছে ১৫ কোটি […]

অস্কারজয়ী সিনেমা দেখবেন কোন ওটিটি-তে?

চলচ্চিত্র জগতে অস্কার পুরস্কারে নজর থাকে সকলেরই। বিশ্বের দরবারে বিভিন্ন বিভাগে অস্কারজয়ী সিনেমার কদর বেড়ে যায়। সম্প্রতি ৯৫তম অস্কারের মঞ্চে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত হল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছে ভারতী তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। অস্কারজয়ী এই একাধিক ছবি রয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। করোনা আবহের পর থেকে ওটিট প্ল্যাটফর্মের […]