Category Archives: দেশ

সিজেপি প্রধান অভিজিৎ দীপকের গায়ে কালি নিক্ষেপ, যন্তর-মন্তরে উত্তেজনা

নয়াদিল্লি : দিল্লির যন্তর-মন্তরে টানা ২০ দিন ধরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করানোর পর বিক্ষোভ চলাকালীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের গায়ে শনিবার এক মহিলা কালি ছুড়ে মারেন। ঘটনায় বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে অভিজিৎ দীপকে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, শনিবার সকালে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে দিল্লি পুলিশ জোর করে […]

এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূল-ত্যাগী সাংসদদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ কিরেণ রিজিজুর

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র সাংসদরা| সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রবিবারের এই বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। এনসিপিআই-এর মুখ্য সচেতক ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকেও বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ করেছেন রিজিজু। কিরেণ রিজিজু শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি […]

আমেরিকাতে আবার বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প

কলকাতা : সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষের পথে। এখনই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার চিন্তাভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতেই আবার বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। তবে এবার মেক্সিকো-কানাডাকে বাদ দিয়েই হতে চান একক স্বাগতিক। শুক্রবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ […]

মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’, সাফল্য কামনা প্রধানমন্ত্রীর

শ্রীহরিকোটা : ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান ‘বিক্রম-১’-এর প্রথম সফল উৎক্ষেপণ করেছে স্কাইরুট এরোস্পেস। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চার-পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন। শনিবার […]

সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল, রয়েছে হাইপোক্যালেমিয়ার আশঙ্কা: ডা. সতীশ লাম্বা

নয়াদিল্লি : সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে দীর্ঘ অনশনের কারণে শরীরে পটাশিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার (হাইপোক্যালেমিয়া) আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণে থাকা চিকিৎসক ডা. সতীশ লাম্বা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. লাম্বা বলেন, তাঁকে ফোনে জানানো হয় যে সোনম ওয়াংচুককে জোর করে একটি সরকারি হাসপাতালে […]

এবার অনির্দিষ্টকালের অনশনে অভিজিৎ দীপকে, বললেন পিছপা হবেন না

নয়াদিল্লি : সোনম ওয়াংচুককে বলপূর্বক অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনম ওয়াংচুকের সঙ্গে যন্তরমন্তরে অনশনে বসেছিলেন ছাত্র সংগঠন আইসা-র ছয় প্রতিনিধি। শনিবার সকালে তাদের তুলতে আসে দিল্লি পুলিশের দল। খবর […]

উধমপুরে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, আহত ৪ অমরনাথ তীর্থযাত্রী

উধমপুর : জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের ওপর উধমপুরে একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে। বালতালগামী একটি টয়োটা ইনোভা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে আহত তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উধমপুর সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি)-সংযুক্ত হাসপাতালে ভর্তি করা […]

নাম বদলালো কাঠুয়া স্টেশনের, সুখবর দিলেন জিতেন্দ্র সিং

কাঠুয়া : নাম বদলে গেল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রেল স্টেশনের। শনিবার এই সুখবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, কাঠুয়া রেল স্টেশনের নামকরণ করা হয়েছে ‘শহীদ ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী রেলওয়ে স্টেশন, কাঠুয়া’। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া রেল স্টেশনের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে “শহীদ ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী কাঠুয়া রেলওয়ে স্টেশন” রাখা হয়েছে। […]

ইতিহাসের পাতায় ১৮ জুলাই

১. ভারতের স্বাধীনতা ও ইতিহাসের মোড় পরিবর্তন ১৯৪৭ (ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭-এর রাজকীয় সম্মতি): ভারতের স্বাধীনতার ইতিহাসে আজকের দিনটি একটি বড় মাইলফলক। ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ ‘ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭’ (Indian Independence Act 1947)-এ তাঁর রাজকীয় সম্মতি (Royal Assent) দেন। এই আইনের ওপর ভিত্তি করেই ঠিক এক মাসের কম সময়ের মধ্যে, অর্থাৎ ১৫ আগস্ট ব্রিটিশ […]

পঞ্জিকা : ১৮ জুলাই, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৪ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় চতুর্থী তিথি (দুপুর ১২:৪০ মিনিট পর্যন্ত), তারপর পঞ্চমী তিথি শুরু। নক্ষত্র: উত্তর ফাল্গুনী নক্ষত্র (সকাল ০৯:১৫ মিনিট পর্যন্ত), তারপর হস্তা নক্ষত্র শুরু। যোগ: বরীয়ান যোগ (সকাল ০৮:৫০ মিনিট পর্যন্ত), তারপর পরিঘ যোগ শুরু। […]