Category Archives: দেশ

শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন উৎসাহ ও উদ্দীপনায় দিনটি শুরু হবে। কাজের সূত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ সুগম হতে পারে। শারীরিক স্বাস্থ্য চমৎকার থাকবে। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে লাভজনক কোনো পরিবর্তন আসতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। মিথুন (Gemini): বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতায় কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার […]

কমনওয়েলথ গেমসের সমাপনী মঞ্চে শঙ্কর মহাদেবন, ২০৩০ আয়োজক হিসেবে ভারতের আত্মপ্রকাশ

কলকাতা : ২০৩০ সালে শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদকে স্বাগত জানানোর আন্তর্জাতিক উদযাপনের অংশ হিসেবে, ২ আগস্ট গ্লাসগো কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানের হস্তান্তর পর্বে ভারতের এক প্রাণবন্ত সংস্কৃতি অনুষ্ঠান উদযাপিত হবে। সমাপনী অনুষ্ঠানে ভারতের কয়েকজন সেরা সঙ্গীত ও নৃত্য তারকা আইকনিক হাইড্রো মঞ্চে সেদিন পারফর্ম করবেন, যেখানে পরবর্তী আয়োজক হিসেবে ভারতের কাছে কমনওয়েলথ গেমসের […]

কমনওয়েলথ গেমসে লং জাম্পে টানা দ্বিতীয় রৌপ্য পদক জিতলেন মুরলী শ্রীশঙ্কর

গ্লাসগো : বুধবার গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসের পুরুষদের লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এর ফলে তিনি এই ইভেন্টে দুটি(২০২২/২০২৬) কমনওয়েলথ গেমস পদক জয়ী প্রথম ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন। পুরুষদের লং জাম্প ফাইনালে শ্রীশঙ্কর ৮.০৯ মিটার সেরা লাফ দিয়ে রৌপ্য পদক জিতেছেন। ২০২৪ সালে হাঁটুর চোটের কারণে প্যারিস অলিম্পিক […]

বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, কেন্দ্রকে তোপ

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বিরোধী সাংসদরা। দিল্লিতে ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং রামমন্দিরের চড়াবা (দান) সংক্রান্ত বিতর্ককে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বিরোধীরা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ দলের একাধিক সাংসদ সংসদ ভবনের মকর দ্বারের কাছে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, ২০ জুলাই দিল্লিতে […]

কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার টি৪৭ ইভেন্টে দিলীপ গাভিত স্বর্ণ ও বাসিল রৌপ্যপদক জিতলেন

গ্লাসগো : কমনওয়েলথ গেমস এর সপ্তম দিনের (বুধবার) শেষে এক অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হয় , যখন পুরুষদের ১০০ মিটার টি৪৭ ফাইনালে দিলীপ গাভিত ও মোহাম্মদ বাসিল এম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা করেন। গাভিত ১০.৭১ সেকেন্ডে জিতে একটি নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। বাসিল ১০.৮৩ সেকেন্ড সময় […]

ইতিহাসের পাতায় ৩০ জুলাই

১. প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল জয় ১৯৩০ (প্রথম বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে): ১৯৩০ সালের ৩০ জুলাই ফুটবল ইতিহাসে এক চিরস্মরণীয় দিন। উরুগুয়ের মনতেভিদেও-তে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)-এর রোমাঞ্চকর ফাইনালে আয়োজক দেশ উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে ফুটবলের ইতিহাসের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২. ভারতের প্রথম নারী বিধায়কের জন্ম ১৮৮৬ (ড. মুথুলক্ষ্মী […]

পঞ্জিকা : ৩০ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৭ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১৯ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় প্রতিপদ তিথি (সন্ধ্যা ০৭:১০ মিনিট পর্যন্ত), তারপর দ্বিতীয় তিথি শুরু। নক্ষত্র: শ্রবণা নক্ষত্র (বিকেল ০৩:৩০ মিনিট পর্যন্ত), তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: আয়ুষ্মান যোগ (রাত ০৮:৫০ মিনিট পর্যন্ত), তারপর সৌভাগ্য যোগ শুরু। করণ: […]

বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন কোনো উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি শুভ। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। শরীর ভালো থাকবে ও মন উৎফুল্ল থাকবে। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশ শান্ত ও আনন্দময় থাকবে। অর্থ লেনদেন বা নতুন বিনিয়োগে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। মিথুন (Gemini): শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও সাফল্য বৃদ্ধি পাবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে লাভবান হবেন। কর্কট (Cancer): […]

প্রায় ৬ দশকের হিংসার পর ভারত এখন নকশাল-মুক্ত : স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি : প্রায় ৬ দশকের হিংসার পর ভারত এখন নকশাল-মুক্ত, বুধবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, “প্রায় ৬ দশকের হিংসা কাটিয়ে দেশ নকশাল-এর কবল থেকে মুক্ত হয়েছে— যে সমস্যাটি একসময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হতো। নকশাল মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা, ২০১৫-এর দৃঢ় […]

লোকসভায় পাস পরীক্ষায় কারচুপি প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল

নয়াদিল্লি : দীর্ঘ আলোচনার পর লোকসভায় পাস হয়ে গেল পরীক্ষায় কারচুপি প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল। বুধবার দুপুরে সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ পাস হয়েছে। এটি একটি কঠোর সংশোধনী বিল। এটি পরীক্ষার প্রশ্নফাঁস এবং দুর্নীতি রুখতে আনা হয়েছে। প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এক্সামিনেশন—প্রিভেনশন অব আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) বুধবার […]