Category Archives: দেশ

কার্গিল যুদ্ধে না-ফোটা বোমা ফেটে নিহত কিশোর, আহত আর‍ও ২

কার্গিল যুদ্ধে ব্যবহৃত না-ফাটা বোমার বিস্ফোরণে নিহত এক কিশোর। রবিবার লাদাখের কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠের কাছে এই ঘটনাটি ঘটেছে। বোমা ফেটে আরও দুই কিশোর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিন জনই পাশকুমের খারজংয়ের বাসিন্দা। রবিবার কুরবাথাংয়ে অ্যাস্ট্রো ফুটবল মাঠে খেলতে গিয়েছিল ওই কিশোররা। মাটির নিচে থাকা বোমায় হোচোট খেতেই তীব্র বিস্ফোরণ হয়। তাতেই মৃত্যু হয়েছে […]

সুপ্রিম নির্দেশে স্বস্তিতে অভিষেক, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

সুপ্রিম নির্দেশে বড় স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। অর্থাৎ, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় বলা হয়েছিল, কুন্তল […]

গরমে হাতির মৃত্যু ওডিশার জঙ্গলে

প্রবল গরমে অসুস্থ হয়ে ওডিশার নরসিংহপুরে মৃত্যু হল একটি হাতির। নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে হাতির দেহ। তীব্র গরমে অসুস্থ হয়েই ওই স্ত্রী হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। সবে এপ্রিল। তাতেই তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে চারদিকে ত্রাহি রব। প্রবল গরম চারদিকে। ওডিশাতেও চলছে দাবদাহ। এ রাজ্যের বিভিন্ন জেলায় […]

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্যক্তিকে কামড়ে মেরে ফেলল কুকুরের দল

লখনউ: ভয়াবহ! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষাটোর্ধ্ব ব্যক্তিকে কামড়ে মেরে ফেলল একদল পথ কুকুর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। রবিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। আচমকা ওই কুকুরের দল তাকে ঘিরে ধরে আক্রমণ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে আছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ […]

বিখ্যাত হওয়ার লোভে আতিককে খুন, বিস্ফোরক তথ্য আততায়ীদের

গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরফ হত্যাকাণ্ডে ধৃতদের জিজ্ঞাসবাদ করতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ‘বিখ্যাত হওয়ার লোভে’এই জোড়া খুন বলে পুলিশকে জানিয়েছে ধৃত তিন আততায়ী। এদিকে শনিবার জোড়া খুনের কিছুক্ষণের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। রাতভর লাগাতার তাদের জিজ্ঞাসাদ করা হয়। আর তাতেই একাধিক বিস্ফোরক তথ্য মিলেছে বলে খবর […]

‘শুখা’ বিহারে ফের বিষমদের বলি অন্তত ১৬, আশঙ্কাজনক আর‍ও  ৪৮ জন

‘মদমুক্ত’ বিহারে (Bihari) ফের বিষমদে মৃত্যু মিছিল। এবার মতিহারি জেলার একধিক গ্রামে বিষমদ খেয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ ৪৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। মোতিহারির লক্ষ্মীপুর, পাহাড়পুর, হরসিদ্ধি ব্লকে এই ঘটনা ঘটেছে। রাজধানী পাটনা থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫০ কিলোমিটার। ২০১৬ […]

বিদ্যুতে ভর্তুকি আর নয় দিল্লিতে

বিদ্যুৎ ভর্তুকিতে ইতি টানছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিদ্যুৎমন্ত্রী আতিশী ঘোষণা করেছেন শুক্রবার থেকেই ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া বন্ধ হবে। তিনি বলেন, ‘দিল্লি সরকার ৪৬ লক্ষ মানুষকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার যে কর্মসূচি চালাচ্ছিল, তা শুক্রবার থেকে বন্ধ থাকবে। সোমবার থেকে দিল্লিবাসী ভর্তুকিহীন বিদ্যুতের বিল পাবেন।’ আতিশীর অভিযোগ, দিল্লির লেফটেন্যান্ট […]

বিরোধী ঐক্য বাড়াতে ‘ঐতিহাসিক’ বৈঠকে রাহুল, খাড়গে, নীতীশ, তেজস্বী

বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হলেন জাতীয় কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হল এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সলমন খুরশিদ, জেডি (ইউ)-এর নীতীশ কুমার এবং রাজীবরঞ্জন সিং, আরজেডির তেজস্বী যাদব এবং মনোজ ঝা। এই বৈঠকের মধ্য […]

কৃষকদের ছেলেকে বিয়ে করলেই ২ লক্ষ টাকা দেবে কুমারস্বামীর সরকার

মাসখানেক বাদে কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের মন পেতে নিজেদের মতো করে একের পর এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার অভিনব প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে তাঁর দল জেডি(এস) ক্ষমতায় এলে মহিলাদের বিয়ের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। যে সব মেয়েরা কৃষকের সন্তানকে বিয়ে করবেন, তারা এককালীন […]

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা লুইজিনহোর

জাতীয় দলের তকমা হারানোর পর চব্বিশ ঘণ্টাও কাটল না। ফের ধাক্কা তৃণমূলে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। মঙ্গলবার উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো ১২ জন। এদিকে তৃণমূলের অপর রাজ্যসভার সাংসদ জহর সরকার লুইজিনহো ফালেইরোর এই […]