Category Archives: দেশ

যুদ্ধবিরতির ঘোষণায় সহমত ইরান, দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী

তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সহমত প্রকাশ করেছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স মাধ্যমে জানান, হামলা না চালানো হলে, ইরানও প্রত্যাঘাত করবে না। আগামী দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী, এমনটাও জানানো হয়েছে। পাশাপাশি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ নয়। […]

ইতিহাসের পাতায় ০৮ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. মঙ্গল পাণ্ডের আত্মত্যাগ (১৮৫৭) – ভারত ১৮৫৭ সালের এই দিনে ব্যারাকপুরে ব্রিটিশদের হাতে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত মঙ্গল পাণ্ডে-র ফাঁসি কার্যকর করা হয়েছিল। তাঁর এই আত্মত্যাগই পরবর্তীকালে সিপাহি বিদ্রোহের দাবানল সারা ভারতে ছড়িয়ে দিয়েছিল। ২. ভগত সিং ও বটুকেশ্বর দত্তের বিধানসভা অভিযান (১৯২৯) – ভারত ১৯২৯ সালের ৮ই এপ্রিল […]

পঞ্জিকা : ০৮ এপ্রিল, ২০২৬ (বুধবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৫ চৈত্র ১৪৩২। বার: বুধবার। ২. তিথি ও নক্ষত্র  তিথি: ষষ্ঠী (শুক্ল পক্ষ)। ষষ্ঠী তিথি শেষ: ৮ এপ্রিল সকাল ০৭:৫৮ মিনিটে। (এরপর সপ্তমী শুরু) নক্ষত্র: মূল (সকাল ০৮:৪৯ পর্যন্ত), তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র শুরু। যোগ: কর্ম (সকাল ০৭:১৫ পর্যন্ত), এরপর ধৃতি যোগ শুরু। করণ: বিষ্টি (সকাল ০৭:৫৮ পর্যন্ত), এরপর বব করণ শুরু। […]

বুধবার (০৮ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার ধন-সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং আর্থিক উন্নতির নতুন সুযোগ আসবে। ব্যবসায়িক সাফল্যে মন প্রসন্ন থাকবে। পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে এবং নতুন কোনো পরিকল্পনা শুরু করতে পারেন। বৃষ রাশি: দিনটি মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সংকেত দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে এবং সরকারি কাজে লাভবান হতে […]

পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের

বারুইপুর : বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে র‍্যালি করে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে গেলেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মঙ্গলবার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠ থেকে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, সোনারপুর দক্ষিণ ও কুলতলি বিধানসভার বিজেপি প্রার্থীরা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যান বারুইপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা […]

১৪ ঘণ্টার ব্যবধানে অসমের হাইলাকান্দি সহ উত্তরপূর্বের তিন রাজ্যে তিনবার ভূমিকম্প

গুয়াহাটি : গত ১৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্প সংঘটিত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে। এ খবর লেখা পর্যন্ত সৰ্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ অসমের বরাক উপত্যকায়। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও অঞ্চল থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর জারিকৃত বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ০২টা ১৮ মিনিট […]

দেশের সমস্ত পেট্রোল পাম্প স্বাভাবিকভাবেই চলছে : সুজাতা শর্মা

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার উদ্ভুত পরিস্থিতি নিয়ে মঙ্গলবারও আন্তঃমন্ত্রক পর্যায়ের সাংবাদিক বৈঠক হয়। এদিন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, “এলপিজি ডিস্ট্রিবিউটরশিপগুলিতে কোনও স্টক শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি, সমস্ত পেট্রোল পাম্প স্বাভাবিকভাবে চলছে। পেট্রোল পাম্পগুলিতেও কোনও স্টক শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল ৬৫০০ টন বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে। […]

পশ্চিম এশিয়া সংকটের মাঝেও ৩২টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে মোট ৩২টি পূর্বনির্ধারিত ও অনির্ধারিত উড়ান পরিচালনা করবে। পাশাপাশি ইন্ডিগোও সীমিত পরিষেবা চালু রাখছে। মঙ্গলবার বিমান সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় বিমান চলাচলে এখনও কিছুটা বিঘ্ন থাকায় যাত্রীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে। এতে সংশোধিত সময়সূচি […]

পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যই আসবে : ধর্মেন্দ্র প্রধান

কলকাতা : বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার কালীঘাট মন্দিরে পূজার্চনা করেন। তাঁর সঙ্গে ছিলেন রাসবিহারী বিধানসভা আসনের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। উভয়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় কালীঘাট মন্দিরে মা কালীর আরাধনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যই আসবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, “একটি সুনামি আসছে, একটি গেরুয়া […]

অবশেষে স্বস্তি, শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ২৫ জন মৎস্যজীবী

চেন্নাই : দীর্ঘ উৎকন্ঠার পর অবশেষে স্বস্তি। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ২৫ জন মৎস্যজীবী। তামিলনাড়ু ও পুদুচেরির মোট ২৫ জন মৎস্যজীবী শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার চেন্নাই ফিরে এসেছেন। নাগাপত্তনম, মায়িলাদুথুরাই এবং করাইকল অঞ্চলের এই মৎস্যজীবীরা গত ১৫ ফেব্রুয়ারি দু’টি নৌকায় মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন। আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্ত রেখা অতিক্রম করার অভিযোগে শ্রীলঙ্কার […]