Category Archives: দুনিয়া

‘রাজা চাই না’, আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু

ওয়াশিংটন : আমেরিকায় ফের বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শনিবার থেকে শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাস থেকে এই আন্দোলন চলছে। শনিবার তার তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামলেন মার্কিন নাগরিকেরা। স্লোগান তুললেন, ‘আমেরিকায় রাজা চাই না’। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী ‘নো কিংস’ […]

আমেরিকার ৬ যুদ্ধজাহাজে ইরানের হামলার দাবি, ৩ ডুবে, ৩টিতে আগুন

তেহরান: ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকার ছ’টি সামরিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার গভীর রাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি)-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আইআরজিসি-সঙ্গে যুক্ত সংবাদসংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানি নৌবাহিনী […]

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বলেন্দ্র শাহ

কাঠমান্ডু : নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিলেন বলেন্দ্র শাহ। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল এদিন নতুন প্রধানমন্ত্রীকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। ৩৫ বছর বয়সে তিনি হিমালয় অঞ্চলের এই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। ৫ মার্চের নির্বাচনে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করার পর, শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেন্দ্র […]

হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি : হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, মিত্র দেশ ভারতকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছি আমরা। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে ভারতের জন্য এটা বড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ছাড়াও চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান-সহ মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে […]

আরবে তীব্র ঝড়-বৃষ্টির সতর্কবার্তা, দুবাই ও আবুধাবিতে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে উদ্বেগ

■ দুবাই থেকে স্বস্তিকা কুমার মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেই নতুন বিপদের ভ্রূকুটি, ৩ দিনের সতর্কতা জারি ইরান ও ইজরায়েল-এর মধ্যে চলা উত্তেজনার আবহে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল ইতিমধ্যেই তটস্থ। তার মধ্যেই এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও জারি হয়েছে খারাপ আবহাওয়ার সতর্কতা। আবহাওয়া দফতর […]

যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এটাই মোদীর প্রথম ফোনালাপ। ক্রমবর্ধমান […]

যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা : ট্রাম্প; লড়াই চালিয়ে যাওয়ার দিলেন ইঙ্গিত

ওয়াশিংটন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, এই লড়াই চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আপাতত লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কখনই খুব তাড়াতাড়ি বলতে চান না যে, আপনি জিতেছেন। […]

ইরানের সঙ্গে সংঘাতে ১০ দিনে আহত প্রায় ১৪০ মার্কিন সেনা: পেন্টাগন

ওয়াশিংটন : ইরানের সঙ্গে চলমান সংঘর্ষের প্রথম ১০ দিনে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে বুধবার ) পেন্টাগনের তরফে জানানো হয়, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত তুলনামূলকভাবে সামান্য। তাঁদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে পুনরায় নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। তবে আটজন সেনা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন […]

নেপালে ভোটগণনা, এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি

কাঠমান্ডু : বিক্ষোভে বিপর্যস্ত ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তারপরেই শুরু হয়েছে ভোটগণনা| শুক্রবারও চলছে গণনা| এ দিন শেষ পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস, এই দুই পুরোনো রাজনৈতিক দলই আপাতত তিনটি করে আসনে এগিয়ে […]

নিহত খামেনেই, করাচিতে আমেরিকার দূতাবাসে হামলা

করাচি : ইজরায়েল ও আমেরিকার হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার ঘটনায় অশান্তি ছড়াল পাকিস্তানে। করাচিতে আমেরিকার দূতাবাসে কয়েকশো মানুষ হামলা চালিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ভাঙা হয়েছে জানলার কাঁচও। পুলিশ ও আধাসেনা ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি চালায় ও কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগ, চলেছে গুলিও। দু’পক্ষের অশান্তিতে আট জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। […]