Category Archives: কলকাতা

নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য, ওএমআর শিটে উত্তর বদলানো হয়েছে হোয়াইটনার দিয়ে

ওএমআর শিটে উত্তর বদলানো হয়েছে হোয়াইটনার ব্যবহার করে। তদন্তে এমনই ঘটনা সামনে এসেছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। গত ২০১৬-র ২৭ নভেম্বর এসএসসির যে নিয়োগ পরীক্ষায় বসেন প্রর্থীরা তাঁদের একজনের ওএমআর শিটে হোয়াইটনার ব্যবহার করে কিছু উত্তরে বদলানো হয়েছে বলে অভিযোগ।ওই পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের দায়িত্ব ছিল গাজিয়াবাদের একটি সংস্থার।আদালতের নির্দেশে তদন্তে নেমে সেই […]

জামিনের আর্জি খারিজ অনুব্রতর

গোরু পাচার মামলায় বুধবার অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার শুনানিতে যেভাবে শিবঠাকুর মণ্ডলের মামলার প্রসঙ্গ উঠে এসেছিল, তখনই আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে এই মামলা। এরপর বুধবার আদালতের তরফ থেকে জানানো হয়, তদন্তের এই […]

আদালতের নির্দেশ ফের চাকরিতে বহাল দুই শিক্ষক

চাকরি থেকে বরখাস্ত হওয়া ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে দু’জনকে চাকরিতে বহালের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এটা নিঃসন্দেহে আদালতের তরফ থেকে এক নয়া সিদ্ধান্ত। উল্লেখ্য,  কয়েকদিন আগেই আদালতের তরফ থেকে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। ওই তালিকায় ছিল এই দুই শিক্ষকের নামও। অভিযোগ, একটি ভুল প্রশ্নের […]

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কমবে তাপমাত্রা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে কমতো শুরু করবে তাপমাত্রা। আর এই তাপমাত্রা কমতে কমতে রবিবারের মধ্যে তা কমতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে কলকাতায় পারদ ১২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে অনুমান আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে যে সপ্তাহের শেষে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি হতে পারে। এদিকে বুধবারও ঘন কুয়াশা ছিল […]

স্ত্রীর শেষ ইচ্ছে, জীবনসঙ্গিনীর পূর্ণাবয়ব মূর্তি ঘরে রাখলেন স্বামী

কলকাতা: ভালোবাসার জন্য মানুষ কত কী না করে! এই যে যেমন ইতিহাস বলে প্রিয়তমা বেগম মুমতাজের স্মৃতিতে তাজ মহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। সে না হয়, রাজা-বাদশারা করেছিল, তাই বলে কি সাধারণ মানুষ প্রেমের কথা জানাতে এমন কিছু করতে পারেন না? পারেন, ১০০ বার পারেন। আর তাই কোভিডে প্রয়াত প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে আস্ত সিলিকন মূর্তি বানালেন […]

প্রয়াত সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

কলকাতা: শরীর তাঁর ভালো ছিল না একেবারেই। হাসপাতালে চিকিত্সাতেও তেমন সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার ভোর চারটে নাগাদ চিরঘুমে চলে গেলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর দুই মেয়ে ইন্দ্রানী সেন ও শ্রাবণী সেনও জনপ্রিয় সঙ্গীত শিল্পী।এদিন ভোরবেলা শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’ সুমিত্রা সেনের প্রয়াণে […]

বেনিয়মের অভিযোগ, ডিএলএড-এ ভর্তিতে সাময়িক স্থগিতাদেশ হাই কোর্টের

কলকাতা: বেনিয়মের অভিযোগ ডিএলএড-ও। তার জেরেই নতুন শিক্ষাবর্ষে ডিএলএড-এ ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, নতুন ভর্তির আবেদন গ্রহণে নিয়ম মানা হয়নি। অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। মামলার পরবর্তী শুনানি ৫ জানুয়ারি। সেদিন মামলার সবপক্ষ নিজেদের […]

মামলা করে চাকরি পাওয়ার পর ব়্যাঙ্কিং নিয়ে প্রশ্ন, হাই কোর্টের দ্বারস্থ ববিতা

কলকাতা: অন্যায় ভাবে চাকরি হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার। তাঁর চেয়ে এসএসসি-তে ভালো ব়্যাঙ্ক করেও চাকরি না পাওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। দীর্ঘ লড়াইয়ে পেয়েছেন শিক্ষিকার চাকরিও। কিন্তু এবার  সেই ববিতারই র‌্যাঙ্কিং নিয়েও প্রশ্ন উঠেছে। আর তার জেরে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ববিতা। তাঁর আবেদনপত্র গ্রহণ করেছেন বিচারপতি অভিজিৎ […]

সহপাঠীর মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত আলিয়ার পডুয়াদের

নিউটাউনের দুর্ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আর সেই  কারণেই অব্যাহত তাঁদের বিক্ষোভ।রবিবারের পর সোমবার ফের রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন সকালে প্রথমে ক্যাম্পাসে মিছিল করেন তাঁরা।পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। খুব স্বাভাবিক ভাবেই এর জেরে কিছুটা ব্যাহত হয় যান চলাচল।এদিকে দুর্ঘটনার পর একদিন […]

দিদির সুরক্ষা কবচ নামে নয়া কর্মসূচি তৃণমূলের

দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। আর তারপরই মেগা ফাইনাল লোকসভা নির্বাচন ২০২৪। আর এই আসন্ন নির্বাচনের আগে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে  জন সাধারণের সামনে আনলেন ‘দিদির সুরক্ষা কবচ’। দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচে তৃণমূল কংগ্রেস দলীয় স্তরে ‘দিদির সুরক্ষাকবচ’ নামে নতুন কর্মসূচি ঘোষণা হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার নজরুল মঞ্চ থেকে। সঙ্গে সামনে আনা হল ‘দিদির […]