কলকাতা: আমেরিকায় সম্প্রতি চোখের জটিল সার্জারি হয়েছে তাঁর। চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই বাংলায় ফেরার কথা ছিল তাঁর। সেইমতো কালীপুজোর দিনেই কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটানা ২৫ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল নেতা। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা।সোমবার দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক। ২০১৬ সালের […]
Category Archives: কলকাতা
কলকাতা: কালীপুজোর দিনেই ঘূর্ণিঝড়ের ভ্রূকূটি। ধেয়ে আসছে সিত্রাং। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, দমক হাওয়া। এক ধাক্কায় গরমও উধাও। সকলেরই প্রার্থনা, খুশির মরসুমে বিপদ নিপাত যাক। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।প্রবল ঝড় কলকাতা বা আশপাশের জেলায় ধেয়ে আসার সম্ভাবনা নেই। যদিও, আজ, […]
কলকাতা: মিড ডে মিল নিয়ে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, খাবারের গুণমানের পাশাপাশি, স্বাস্থ্যকর পরিবেশ যাতে রান্নার থাকে সে জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলেছিল কেন্দ্র। মিড-ডে মিলের খাবার খেয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার ঘটনা এড়াতেই সতর্ক করেছিল কেন্দ্র। স্কুলশিক্ষা দপ্তরকে এবার সেই নির্দেশই দিল রাজ্য। একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে […]
কলকাতা: রাত পোহালেই দীপান্বিতা কালীপুজো। নৈহাটি, বারাসতের কালীপুজোর পাশাপাশি কলকাতাতেও ইদানীং জাঁকজমক হচ্ছে শ্যামার আরাধনায়। আর কালীপুজো মানেই বাজি ফাটানো। পরিবেশ দূষণ ও শব্দ দূষণ যথা সম্ভব আটকে বাজি ফাটানোয় কোনও অসুবিধে নেই। কিন্তু সমস্যা হল প্রতিবারই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শুরু হয় শব্দবাজির তাণ্ডব। বহুতলের ওপর পুলিশি নজর এড়িয়ে ফাটতে থাকে চকলেট বোমা, কালীপটকা, […]
বাংলার জন্য কিছুটা ভাল খবর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) যাবে বাংলাদেশ অভিমুখেই। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে সিত্রাং। মৌসম ভবন জানাচ্ছে, বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যে হবে ল্যান্ডফল। ফলে এ যাত্রায় বিপর্যয় বাংলার কান ঘেঁষে বেরিয়ে যাবে বলেই আশা।তবে উদ্বেগ রয়েছে উপকূলের জেলাগুলিতে। অমাবস্যার ভরা কোটালের জন্য […]
ব্যারাকপুর: ফের প্রাণ কাড়ল পাহাড়ের নেশা। পর্বতারোহণে গিয়ে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার নিমতার আলিপুরের বাসিন্দার। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে তুষারঝড়ের কবলে পড়েছিলেন তিনি। দুঃসংবাদ পাওয়ার পরই শোকে স্তব্ধ তাঁর পরিবার। চলছে দেহ ফেরানোর জোড় তোড়জোড়। জানা গিয়েছে, নিমতার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস ট্রাভেল এজেন্ট হিসাবে কাজ করতেন। বছরচারেক ধরে পর্বতারোহণের প্রবল ঝোঁক তৈরি হয় […]
কলকাতা: জোর করে টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থল থেকে উৎখাত করার সমালোচনায় সরব রাজ্যের বিশিষ্টজনেদের একাংশ। বৃহস্পতিবার রাতে বিধাননগর কমিশনারেটের পুলিশ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থল থেকে তুলে দেয়। রাত থেকেই নেটমাধ্যমে এ নিয়ে সমালোচনামূলক পোস্ট করতে শুরু করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সেই ধারা বজায় রইল শুক্রবারও। আ¨োলনকারীদের ওপর ‘বলপ্রয়োগ’-এর প্রতিবাদে সরব হয়েছে বাম-বিজেপি ও কংগ্রেস। এরই পাশাপাশি […]
কলকাতা: সামনেই কালীপুজো, আলোর উৎসব। তারপর আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ও। উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বৈঠকে বসেছিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর । বৈঠকে আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গাপুজোর মরশুমে পুজো কমিটিগুলির জন্য বিদ্যুতের ওপর বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। তবে কালীপুজোয় তেমন কোনও ছাড়া থাকছে না পুজো কমিটিগুলির […]
ব্যারাকপুর: মর্মান্তিক দুর্ঘটনা শ্যামনগরে। মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফেরার সময় আচমকা রাস্তায় পড়ে যাওয়া খুদে পড়ুয়াকে পিষে দিল উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটে শুক্রবার বেলায়, শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া গ্রামের পঞ্চাননতলায়। মৃতের নাম আরোহী দাস (৬)। জানা গিয়েছে, নৈহাটি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল […]
একযুগ পর কলকাতায় যানবাহনের পার্কিং ফি (parking fee) বাড়ছে। দুই চাকা এবং চার চাকা বাণিজ্যিক, ব্যক্তিগত সব গাড়িরই পার্কিং ফি প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। পার্কিংয়ের সময় বাড়লে ফি’র পরিমাণ সমানুপাতিক হারে বাড়বে। প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল মাধ্যমে আদায় করা হবে এই পার্কিং ফি। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ১২ বছর পার্কিং ফি বাড়ানো হয়নি। তাই এবার […]










