ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তার জেরেই সাময়িকভাবে বিভাগীয় প্রধানের পদ থেকে সরানো হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) অভিযুক্ত অধ্যাপককে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও কাজ করতে পারবেন না তিনি। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের শুরুর দিকে। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী এক অধ্যাপকের […]
Category Archives: কলকাতা
কলকাতা: সাতসকালেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিল ইডি। সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় শিল্পমন্ত্রীর বাড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি মামলার তদন্তেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। নাম জড়িয়েছে একাধিক শীর্ষ স্থানীয় ব্যক্তির। তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এই মামলায় আগে […]
এসএসসি দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হানা দিল ইডি। ইডি আধিকারিকরা আগাম কোনও নোটিস ছাড়াই শুক্রবার তল্লাশি চালায়। স্কুল সার্ভিসে একাধিক নিয়োগ মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। সকালেই ইডি আধিকারিকদের একটি টিম তাঁর বাড়িতে পৌঁছয়। এসএসসি দুর্নীতি মামলায় এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দাদের […]
কলকাতা: প্রাথমিক থেকে মাধ্যমিক, এমনকী গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে একাধিক মামলায়। একদিন এই নেতা, পরদিন মন্ত্রীকে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মহামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগলেন আলিমুদ্দিন স্ট্রিট ও সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘সিপিএমের আমলে কী […]
কলকাতা: যে দিকে চোখ যায় শুধু মাথা আরা মাথা। এ যেন জন প্লাবন, জন সুনামি। সেই জন অরণ্যে মঞ্চ থেকে ২৪-এর লোকসভা ভোটে কার্যত দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। স্লোগান তুললেন, বিজেপ হঠাও, দেশ বাঁচাও। আওয়াজ তুললেন, ২৪-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। সেই সঙ্গে নেতা-কর্মী-সমর্থকদের স্পষ্ট করে দিলেন তৃণমূলে থাকতে গেলে মানুষকে […]
যাদবপুর: অস্বাভাবিক মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সামন্তক দাসের। অকালে চলে গেলেন জনপ্রিয় এই অধ্যাপক। বুধবার দুপুরে ওঁর রানিকুঠির বাড়ি থেকে ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। বয়স হয়েছিল প্রায় ৫৭ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, তিন সন্তান এবং অসংখ্য গুণমুগ্ধকে। সূত্রের খবর তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। সামন্তকের গুণমুগ্ধ তিয়াষ দাস ফেসবুকে […]
শেষ মুহূর্তে হলেও উলুবেড়িয়ায় ২১ জুলাই সভা করার অনুমতি পেল বিজেপি। শর্তসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাত ৮টায় সভা শুরু করতে পারবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লোক সভায় যোগ দিতে যেতে পারবে। রাত ১০টার পরে সভা চালানো যাবে না। এছাড়াও কিছু শর্ত দিয়েছে আদালত। বলা হয়েছে, সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা […]
কলকাতা:অপেক্ষা মাত্র একটা রাতের। ফের দুবছর পর ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানে জনারণ্য হবে, তেমনটাই আশা। প্রসঙ্গত, ২০২১-এ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সরকার গঠনের পর বড় করে শহিদ দিবস পালন করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনার জন্য গত দুবছর ভার্চুয়ালি দিনটি পালন করতে হয়েছে। এবার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবার আর ভার্চুয়াল মাধ্যমে […]
কলকাতা: সুচিকিৎসার জন্য বরাবরই সুনাম রয়েছে দক্ষিণ ভারতের।কলকাতার বহু মানুষই চিকিৎসা করাতে সেখানে যান। তবে এবার একটু উলট পুরাণ, দক্ষিণ ভারতে চিকিৎসায় কাজ না হওয়া রোগীকে সুস্থতার পথে এগিয়ে দিল কলকাতার এসএসকেএম হাসপাতাল।শয্যাশায়ী মেয়েকে প্রথমবার উঠে বসতে দেখে চোখে জল তাঁর বাবা-মায়ের। চেন্নাইয়ের বাসিন্দা এস চন্দ্রমৌলি।তাঁর স্ত্রী অবশ্য বাঙালি।ভারতনাট্যম শিল্পী বৈশাখী চক্রবর্তী। কলকাতারই বাঘাযতীনে তাঁর […]
কলকাতা: আবার করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অবস্থা অবশ্য স্থিতিশীল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা ছিল সৌরভের মায়ের। পাশাপাশি ডায়াবেটিসও থাকায়, তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে।গতবছরও সৌরভের মা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেইসময় অক্সিজেন […]










