কলকাতা: ২০১৬ সালে নবম এবং দশম শ্রেণিতে অ্যাকাডেমিক নম্বর বেশি দেখিয়ে অনেককে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে হাই কোর্টে মামলা করেন ১৯২ জন চাকরিপ্রার্থী। ২০১৬ সালে অন্তত ১৬৩ জনকে বেআইনি ভাবে চাকরিতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে ইতিমধ্যেই হলফনামা দিয়ে মেনে নিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ।এবার এই মামলায় ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি […]
Category Archives: কলকাতা
লালন শেখের মৃত্যুর ঘটনায় তাদের আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সিবিআই। আদালতে বুধবারই জরুরি শুনানির জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআই-এর আইনজীবী ডি পি সিং। সিবিআই-এর পক্ষ থেকে আদালতে জানানো হয়, লালন শেখের এই মৃত্যুর ঘটনায় সিবিআই-এর ডিআইজি, এসপি সহ সাত জন আধিকারিকের […]
বুধবার ফের আরও একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সরকার যদি সঠিক ভূমিকা পালন করে থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজের অবশ্যই প্রশংসা করব।’ শুধু তাই নয়, পাশাপাশি শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। এই প্রসঙ্গেও তিনি বলেন, ‘শিক্ষা পর্ষদও যদি […]
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি শনিবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিমে হবে বৃষ্টির সঙ্গে তুষারপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকা এবং সিকিমে বৃষ্টির আশঙ্কা করছেন তাঁরা। তবে খুব হালকা বৃষ্টি হবে। তাও […]
ব্যারাকপুর:সাতসকালে নর্দমা থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। মঙ্গলবার সাতসকালে কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেলার রোড কুলিয়া পট্টি নবজীবন ক্লাব সংলগ্ন ড্রেনের মধ্যে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখেন এক গ্যারেজ মালিক। তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানায়। খবর পেয়ে বীজপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ভোর রাত থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। […]
কলকাতা: ডিসেম্বর তো হল। কনকনে ঠান্ডা কবে? হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় মঙ্গলবার কিছুটা বেড়েছে তাপমাত্রা।দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারই তা থেকে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। সেক্ষেত্রে আগামী কয়েক দিনে আরও চড়বে শহরের পারদ। ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছে আলিপুর। ফলে, বঙ্গে শীতভাগ্য নিয়ে ঘোর সংশয়। প্রথমে ঘূর্নিঝড় মন্দোস, তার […]
আবাস যোজনা নিয়ে ফের হুঁশিয়ারি নবান্নের। মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকা বাড়ি থাকলে কোনওভাবেই আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে না। আর যদি এরকম কারও নাম উঠে থাকে তাহলে তা যেন দ্রুত বাতিল করা হয়। পাশাপশাশি মুখ্যসচিব এও জানান, আবাস যোজনায় কোনও প্রভাবশালীর প্রভাব খাটানো চলবে না। একইসঙ্গে তাঁর নির্দেশ, যেখানে যেখানে […]
অনশন না তুললে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক নয়। মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে এমনই বার্তা এসে পৌঁছায় কলকাতা মেডিক্যাল কলেজের অনশনকারীদের কাছে। এদিনের স্বাস্থ্যভবন থেকে আসা এই বৈর্তায় জানানো হয়েছে, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন বৈঠক বাতিল। পাশাপাশি তিনি এও জানান, শনিবার অনশনকারীদের অনশন তুলে নির্বাচনের দিন নিয়ে আলোচনার টেবিলে ডেকেছিলেন স্বাস্থ্য সচিব। সেইমতো মঙ্গলবার […]
কলকাতা: ট্যাংরার প্লাস্টিক কারখানার পর গোলপার্কের তালাবন্ধ বাড়ি। ২৪ ঘণ্টার মাথায় ফের অগ্নিকাণ্ড শহরের বুকে। তালাবন্ধ বাড়িতে মঙ্গলবার সকালে আচমকাই জানলায় আগুনের শিখা দেখতে পেলেন প্রতিবেশীরা।সকাল সাড়ে ৭টা নাগাদ গোলপার্কে ঘটে ঘটনাটি। সিটি কলেজের পাশে ওই পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকলবাহিনী। ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমকলবাহিনী […]
কলকাতায় বাড়লো রাতের তাপমাত্রা। তবে মঙ্গলবার সকাল থেকেই ছিল কুয়াশা। পরে এই কুয়াশা কাটে। পরিষ্কার হয় আকাশ। আলিপুর আবহাওযা দপ্তর সূত্রে খবর, রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে নামতে পারে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, পরিষ্কার থাকবেআকাশ। বুধবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। […]









