কলকাতার বুকে মাদক খাইয়ে ধর্ষণের ঘটনা নাবালিকাকে। এমনটাই ঘটেছে পাটুলিতে। সূত্রে খবর, সদ্য মাধ্যমিক দেওয়া ওই নাবালিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ার আলাপ হয় দুই যুবকের। এরপর পার্টি করার নাম করে এক নাবালিকাকে ফ্ল্যাটেও ডাকেন তাঁরা। এরপর ওই নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণ করে অশালীন ছবি ও ভিডিও তুলে রেখে তা দিয়ে লাগাতর এক মাস ধরে চলে ব্ল্যাকমেল […]
Category Archives: কলকাতা
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার সাঁটার ঘটনায় মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হল কলকাতা পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট সংক্রান্ত মামলার মঙ্গলবার শুনানি ছিল আদালতে।তবে এদিন মামলার শুনানিপর্বে আদালতে প্রশ্নের মুখে পড়ে কলকাতার […]
১৬ টা ফ্ল্যাটের খোঁজ মিলেছে অয়ন শীলের। যার মধ্যে কয়েকটি রয়েছে নিজের নামে আবার কয়েকটি বেনামে। এমনটাই জানানো হয়েছিল ইডির তরফ থেকে। এদিকে মঙ্গলবার আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় ফ্ল্যাট সংক্রান্ত তথ্যও ভুল দিচ্ছে অয়ন। আর এখানে ইডি-র তদন্তকারীদের ধারনা, তাদের হাত থেকে বাঁচতে এবার নতুন পরিকল্পনা নিয়েছেন এই প্রোমোটার। আর এরই রেশ […]
জীবনের মোবাইল দীর্ঘক্ষণ পুকুরের জলে পড়ে থাকলেও তার থেকে তথ্য মিলছে বলে খবর সিবিআই সূত্রে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে সিবিআই-এর আইনজীবী দাবি করেন, জীবনকৃষ্ণের স্রেফ একটি মোবাইল থেকে কয়েকশো অডিয়ো ফাইল পাওয়া গিয়েছে। সেই অডিয়ো ফাইল এক্সট্র্যাক্ট করা হয়েছে। সেখানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে আশা করছেন তদন্তকারীরা। আর তা খতিয়ে […]
রাজভবন থেকে দেখানো হবে ‘মন কি বাত অনুষ্ঠান’-এর লাইভ সম্প্রচার। আগামী রবিবার অর্থাৎ ৩০ তারিখ মন কি বাত অনুষ্ঠান-এর ১০০ তম পর্ব হতে চলেছে। আর সেই ১০০ তম পর্বের লাইভ সম্প্রচার রাজভবনেই দেখানো হবে বলে রাজভবন সূত্রে খবর। সঙ্গে এও জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই উপস্থিত থাকবেন এদিনের ওই অনুষ্ঠানে। তাঁর উপস্থিতিতেই হবে […]
কলকাতা: বেআইনি নির্মাণ ভেঙে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে আগের চেহারায় ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলের প্রতীক, পতাকা-সহ যাবতীয় জিনিস সরিয়ে ফেলতে হবে বলে জানিয়েছে আদালত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর রাজনৈতিক দলের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকে। জোড়াসাঁকোতে রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে বেআইনি নির্মাণের বিরুদ্ধে […]
মঙ্গলবার ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজে। সূত্রে খবর, কলকাতা মেডিক্যালের ইউপিএসসি রুমে আচমকাই আগুন ধরে যায় এদিন দুপুরে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। সেন্ট্রালি এসি-এর ডাক্ট দিয়ে গোটা হাসপাতালে ছড়িয়ে পড়তে থাকে কালো ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীর আত্মীয়েরা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় দু’টি ইঞ্জিন। দ্রুত […]
আইআইটি খড়গপুর ছাত্রের রহস্য মৃত্যুতে বিস্ফোরক রিপোর্ট আদালতে জমা পড়তেই ছাত্রের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত সূত্রে খবর, মঙ্গলবার খড়্গপুর আইআইটি-র ছাত্র ফাইজন আহমেদের মৃত্যুতে রিপোর্ট জমা দেয় হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। চিকিৎসক অজয় গুপ্তর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ওই ছাত্রের মাথার পিছনে ভারী কিছু বস্তু দিয়ে […]
মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে টিটাগড় থানার পুলিশকে দু’লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। কংগ্রেস কর্মীর দায়ের করা এই মামলায় নির্দেশ মঙ্গলবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, বারাকপুর কমিশনারেটের কমিশনার গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। নিশ্চিত করতে হবে, কংগ্রেস কর্মীকে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর […]
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। তিনি আবেদনে জানান, ‘দেরি হলে এই ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির […]










