Category Archives: কলকাতা

ফের ভাঙল রেলগেট, শ্যামনগরে আন্ডারপাসের দাবি স্থানীয়দের

ব্যারাকপুর :দিন তিনেক আগে বাইকের ধাক্কায় তুবড়ে গিয়েছিল শ্যামনগরের ২৩ নম্বর রেলগেট। যান চলাচল থমকে গিয়েছিল। ফের শনিবার একই ঘটনা ঘটল। গেট পড়ার সময় দ্রুতবেগে পার হতে গিয়ে মিনি ট্রাকটি গেটে সজোরে ধাক্কা মারে। লেভেল ক্রসিংয়ের এই গেট ভেঙে যাওয়ায় যান চলাচল দীর্ঘক্ষন বন্ধ হয়ে যায়। শিয়ালদহ মেইন শাখার গুরুত্বপূর্ণ স্টেশন শ্যামনগর। এই স্টেশন সংলগ্নদুটি […]

চন্দ্রযান-৩ এর সাফল্যের পিছনে ছিলেন কলকাতার মৌমিতা দত্ত

ইসরোর চন্দ্রযান-৩ এর সাফল্যের পরই শুরু হয়েছে সাফল্যের নেপথ্যের কারিগরদের খোঁজ। আর সেই খোঁজ শুরু হতেই জানা গিয়েছে, চন্দ্রযানের যন্ত্রাংশ তৈরি থেকে ল্যান্ডারের সফট ল্যান্ডিং, সবেতেই কোনও না কোনও বাঙালি বিজ্ঞানীর অবদান রয়েছে। বাংলার জেলায় জেলায় সেই মেধাবী ছেলে মেয়েরা রয়েছেন। পিছিয়ে নেই বাংলার ও কলকাতার মেয়েরাও। ইসরোর সাত মহিলা রকেট বিজ্ঞানী চন্দ্রযান মিশনের গুরুত্বপূর্ণ […]

কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত ভক্তবংশীর ১৪ দিনের পুলিশি হেফাজত

পাকিস্তানি চরের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার অভিযোগে ধৃত ভক্তবংশী ওঝাকে শনিবার আদালতে তোলা হলে অভিযুক্তের ১৪ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানান সরকারি আইনজীবী। এরপরই আদালত ধৃত ভক্তবংশীর ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এদিকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত দ্বারভাঙার বাসিন্দা ভক্তবংশী ওঝাকে কলকাতা এসটিএফের পক্ষ থেকে জেরা করা হতেই […]

সুজিতকে সিবিআইয়ের তলব রাজনৈতিক প্রতিহিংসা বলে মানতে রাজি নন সব্যসাচী

সুজিতের সিবিআইয়ের তলবকে যখন ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে তুলে ধরতে সক্রিয় তৃণমূলের একাংশ, তখন খানিক উলটো রাস্তায় হাঁটলেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক। প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রায় ১৪টি পুরসভা অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের অফিস থেকে একাধিক পুরসভায় নিয়োগে বেনিয়মের নথি উদ্ধারও হয়েছে। এরই সূত্র ধরে […]

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে মিলেছ রুজিরার নামে দুটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, সূত্র ইডি

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণের বাড়ি এবং তাঁর অফিস লিপস অ্যান্ড বাউন্ডসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেখান থেকে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেন তাঁরা এমনটাই জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। তবে ঠিক কী কী তথ্য তাঁদের হাতে উঠে এসেছে সে ব্যাপারে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি ইডি-র আধিকারিকদের। এবার ইডি সূত্রে জানা […]

পাক গুপ্তচরদের তথ্য পাচারের অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত ১

পাক গুপ্তচরকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে এও জানানো হয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। এসটিএফের হাতে ধৃত এই ভক্ত বংশী ঝা আদতে বিহারের দাড়ভাঙার বাসিন্দা। তাঁকে শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করা হয়। এরপর ধৃতের মোবাইল থেকে মেলে দেশ সম্পর্কিত গোপন ছবি ও ভিডিয়োও।পাশাপাশি মিলেছে বেশ […]

জোড়া অঙ্গ প্রতিস্থাপনে নজির পিজির

একই শরীরে জোড়া অঙ্গ প্রতিস্থাপনে নজির গড়ল পিজি। বিহারের বছর ৩৪-এর অমিত কুমারের দু’টি কিডনি বিকল হয়ে গিয়েছিল আগেই। এরপর হেপাটাইটিস-সি সংক্রমণের জেরে লিভার সিরোসিসও হওয়ায় লিভারও অকেজো হয়ে পড়ে। দু’টি অঙ্গেরই প্রতিস্থাপন ছাড়া বাঁচানোর কোনও উপায় ছিল না অমিতকে। শুধু লিভার প্রতিস্থাপন করলে কিডনির অভাবে বা কেবল কিডনি প্রতিস্থাপন করলে লিভারের অভাবে অবশেষে বুধবার […]

যাদবপুরে সেনার পোশাকে যুবক-যুবতীদের প্রবেশে প্রশ্ন তুলল টিএমসিপি

বুধবার সেনার পোশাকে আচমকা একদল যুবক-যুবতীকে ঢুকতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর তা নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনে বঙ্গ রাজনীতিতে নয়া এক প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। প্রসঙ্গত, ওই দলটি নিজেদের ‘এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির’ অংশ হিসাবেও দাবি করে। পরিচয় দেয় বিশ্ব শান্তি সেনা হিসাবে। সঙ্গে এও জানিয়েছিলেন, দেশের যেখানেই ঝামেলা হয় সেখানে পৌঁছে […]

জীবনকৃষ্ণের ঘটনায় তদন্তের অগ্রগতি দেখে সিবিআইকে ভর্ৎসনা বিচারকের

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণের ঘটনার তদন্তের অগ্রগতি দেখে সিবিআইকে ভর্ৎসনা করতে দেখা গেল আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারককে। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এদিন পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। এদিন শুনানিতে বিচারক সিবিআই আইনজীবীর থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চান। কিন্তু এদিন তা দেখাতে পারেননি সিবিআই আইনজীবী। সঙ্গে […]

কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছেন তার তদন্ত আগে হোক, দাবি জীবনকৃষ্ণের

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিন পাওয়ার জন্য বারবার আবেদন করলেও যে সব তথ্যপ্রমাণ সামনে এসেছে তার ভিত্তিতে জামিনে ‘না’-ই জানিয়েছে আদালত। এরপর শুক্রবার আদালতে যাওয়ার পথে সেই জীবনকৃষ্ণ সাহাকে দেখা যায় নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে। একইসঙ্গে বিদ্ধ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। প্রিজন ভ্যান থেকে তিনি […]