কলকাতা : দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে, ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণির মাঝিপাড়ার কাছে। জানা গেছে, মৃত মোটরবাইক আরোহীর বাড়ি বেহালার বীরেন রায় রোডে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই পণ্যবাহী গাড়িতে ধাক্কা মেরে ছিটকে পড়েন মোটরবাইক আরোহী। ঘটনার পরে তাঁকে উদ্ধার […]
Category Archives: কলকাতা
কলকাতা : দেবশিল্পী বিশ্বকর্মা। দেব কারিগর বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি। গণেশ পুজো শেষ হতে না হতেই, বুধবার বিশ্বকর্মা পুজোয় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোয় যেমন বই ছুঁতে নেই, পড়াশোনা বারণ, বিশ্বকর্মা পুজোয় আগুন জ্বলে না কামারশালায়। কাজ বন্ধ থাকে বিভিন্ন শিল্পীদের। বুধবার সকাল থেকেই বিশ্বকর্মা পুজোয় মেতেছেন বিভিন্ন শিল্প ও নির্মাণ পেশার সঙ্গে যুক্ত […]
কলকাতা : এসএসকেএম হাসপাতালে হাড়ের ব্যাংক হচ্ছে। হবে কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করতে এসে এ কথা জানান। এদিন তিনি বলেন, “পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে এসএসকেএম-এ। আস্তে আস্তে আমাদের কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে। এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের দ্বিতীয় সংস্করণ আরও […]
কলকাতা : আজ উত্তর কলকাতার হাতিবাগানে অবস্থিত স্টার থিয়েটার সিনেমা হলের সামনে “দ্য বেঙ্গল ফাইলস” সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে অবৈধভাবে প্রদর্শন না করার প্রতিবাদে জোরদার আন্দোলন সংগঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর কলকাতা জেলার সম্পাদিকা পূর্ণিমা চক্রবর্তী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভোলা প্রসাদ সোনকর, যশবন্ত সিংহ, বিশ্বজিৎ সাহা, সুজিত চট্টোপাধ্যায়, রাজ্য নেতা […]
কলকাতা :পূর্ব কলকাতার আনন্দপুরের একটি আবাসনের ১৯ তলার বারান্দা থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বহুতল ওই আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার জেরে মাথার খুলি ফেটে গিয়েছিল তাঁর। গভীর আঘাতের চিহ্ন মিলেছে ডান উরুতেও। জানা গিয়েছে, বেশ চাপা স্বভাবের ছিলেন সঞ্চিতা। গত বেশ কয়েক দিন ধরে […]
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে খুনের অভিযোগ। এবার সেই ঘটনার তদন্তে যাদবপুরে পৌঁছোল লালবাজারের গোয়েন্দা দফতর। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান হোমিসাইড শাখার তদন্তকারীরা। ওই দিন ঘটনাস্থলের আশপাশে থাকা চার পড়ুয়াকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন, সিসিটিভি ক্যামেরা থেকে যতটুকু ফুটেজ পাওয়া গিয়েছে, তা পুলিশের হাতে তুলে দেওয়া […]
মহেশতলা : অগ্নিকাণ্ড মহেশতলার সন্তোষপুর স্টেশন চত্বরে। মঙ্গলবার সকালে সন্তোষপুর স্টেশন চত্বরের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা একাধিক দোকানে। তীব্র কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সকাল ৭টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ছোট-বড় একাধিক দোকানে। […]
কলকাতা : কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৬-তম কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান। এই বছরের সম্মেলনের মূল বিষয় সংস্কার, রূপান্তর, পরিবর্তন। অত্যাধুনিক প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগিয়ে ভারতীয় বাহিনীর […]
কলকাতা : কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তাঁর বিমান। সেখান থেকে যান রাজভবনে। রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ। আগামিকাল কলকাতায় ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করবেন […]
কলকাতা : বেটিং অ্যাপ মামলায় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সমন অনুযায়ী, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অপরদিকে, ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই বিষয়ে দুই অভিনেত্রীর কাছ থেকেই কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা […]










