কলকতা : “উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঊর্দি পরা, টিএমসির অসম্মানিত মুখপাত্র কুণাল ঘোষের মতো সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে আসছেন।” মধ্যমগ্রামে এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে সোমবার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি লিখেছেন, “গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে, এই অপরাধ ধামাচাপা দিতে এবং এমনকি তৃণমূল পঞ্চায়েত সদস্যকে […]
Category Archives: রাজ্য
বীরভূম : কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই তারাপীঠে ভক্তের ঢল নামল। সোমবার প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তারাপীঠে এদিন তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারা রাত্রি মন্দির খোলা থাকবে। দুপুর ১২টার সময় মন্দির বন্ধ থাকবে। দুপুরের খাবারে থাকবে পোলাও অন্ন, খিচুরি, […]
তারাপীঠ : কৌশিকী অমাবস্যার তিথি আসতেই তারাপীঠে ফের সক্রিয় হয়ে উঠেছে অনলাইনে পুজো দেওয়ার নামে প্রতারণা চক্র। ধর্মবিশ্বাসী মানুষজন পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা অনলাইনে পাঠিয়ে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে কয়েকদিন আগেই তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সিউড়ি সাইবার ক্রাইম শাখায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের পর কিছুদিন প্রতারণার ঘটনা কম […]
তারাপীঠ : সোমবার শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা। আর এই বিশেষ তিথি উপলক্ষ্যে বীরভূমের তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটতে চলেছে। প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ভক্তরা এই পবিত্র দিনে তারাপীঠে এসে দেবী তারার পূজার্চনা ও হোম যজ্ঞে অংশগ্রহণ করেন। এই বছরও সেই একই চিত্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তাই কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের তরফ থেকে কড়া […]
কলকাতা : হাই কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুর ২টোর মধ্যেই মুক্তি পেলেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। মুক্তির প্রক্রিয়া শেষে ব্যাঙ্কশাল আদালতের বাইরে প্রথম প্রতিক্রিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নেতা সায়ান লাহিড়ীকে জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার। […]
কলকাতা : ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২২ আগস্ট ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের কোনও জবাব দেননি। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, সেটা দায়সারা। তাই দৃষ্টি আকর্ষণের জন্য ফের […]
কলকাতা : উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় আট বছর ধরেই যে জটিলতা বহাল ছিল তা কাটল। ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগের জন্য আর কোনও বাধা থাকল না। তবে মেধা তালিকায় ১,৪৬৩ জন কে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেইসঙ্গে এমন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায় […]
ব্যারাকপুর : বনধের সকালে ভাটপাড়ায় গুলি চলল। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় এক জন আহত হয়েছেন বলে খবর। তাঁকে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূলের বিরুদ্ধে বোমা-গুলি […]
কলকাতা : অবাধ ও নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার উভয়কেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার এক্স বার্তায় এই দাবি করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গ সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। অমিতবাবু লিখেছেন, “এটি একটি বিশাল উদ্ঘাটন। কলকাতা পুলিশ এবং টিএমসি-র বক্তব্য অনুসারে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত সঞ্জয় […]
কলকাতা : ছাত্রসমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি […]








