শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। শুক্রবার ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব অভিনীত নতুন ছবি ‘ কিশমিশ’ । ইতিমধ্যেই ছবির ট্রেলার এবং একের পর এক গান জিতে নিয়েছে দর্শকের মন । ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ কিশমিশ ‘ মুক্তির কথায়, সম্পূর্ণ ভালোবাসার ছবি কিশমিশ। প্রেমে পড়ে অনেকেই পস্তায় । সেই যুক্তি মেনে নতুন ছবির […]
Category Archives: বিনোদন
আর মাধবনের (R Madhvan) ১৬ বছরের ছেলে বেদান্ত সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার জিতল। এবার ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় বেদান্ত জিতে নিল রুপোর পদক। এর আগেও আন্তর্জাতিক স্তরে পদক জিতেছে মাধবনপুত্র। ❤️❤️🙏🙏🇮🇳🇮🇳 pic.twitter.com/NoFrpcybY5 — Ranganathan Madhavan (@ActorMadhavan) April 16, 2022 এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিল বেদান্ত মাধবন। ছেলের প্র্যাকটিস […]
বি-টাউনে এখন চর্চার বিষয় এখন একটি। রালিয়ার বিয়ে। বলিউডের গুঞ্জন, ১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধতে চলেছেন সেলিব্রিটি এই জুটি। ক্যাটরিনা (Katirina) ও ভিকির (Vicky) বিয়ের পর ফের আরও একটি হেভিওয়েট কাপলের বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড সহ গোটা বিশ্ব। জানা গিয়েছে, রণবীরের (Ranbir Kapoor) পালি হিলের বাড়ি বাস্তুর ব্যাঙ্কোয়েট হল ভাড়া করা হয়েছে। এছাড়া, ডিজাইনার সব্যসাচী […]
এবার প্রকাশ্যে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে দেখা গেল হৃত্বিক রোশনকে। অনেকদিন ধরেই তাঁদের প্রেম ঘিরে নানা কানাঘুষো ছিল। মঙ্গলবার দুজনকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।তাও আবার হাতে হাত ধরে। তাদের দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই কটাক্ষের শিকার হতে হয় হৃতিককে। অনেকে লেখেন, মেয়ে নাকি। হৃতিকের থেকে ১৭ বছরের ছোট সাবা। তবে এসব কটাক্ষকে বিশেষ পাত্তা দিতে […]
১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন ‘রালিয়া’। এমনটাই গুঞ্জন বলিউডের অন্দরে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ের তারিখ ফাইনাল করা হয়েছে। জানা যাচ্ছে আলিয়ার দাদু এন রাজদান অসুস্থ। তার ইচ্ছে তিনি আলিয়ার বিয়ে দেখে যেতে চান। তাই আচমকা বিয়ের ডেট এগিয়ে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিয়ের শপিং শুরু করে ফেলেছেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। […]
এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।প্রথমে জানা গিয়েছিল যে, নভেম্বরে বিয়ে করবেন তাঁরা।সবমিলিয়ে জোর গুঞ্জন এপ্রিলেই আলিয়া রণবীরের চার হাত এক হতে চলেছে।শুটিং থেকে বিয়ের জন্য ছুটি নিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।তবে, এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নিয়ে ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে । ইতিমধ্যেই একসঙ্গে একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন তাঁরা। বলা যেতে পারে, বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। […]
ইন্সটাগ্রামে সোনম লিখলেন, চারটে হাত, তোমায় বড় করে তোলার জন্য রয়েছে। দুটো হৃদয় তোমায় সঙ্গে স্পন্দিত হবে। একটা পরিবার যে তোমাকে সবসময় ভালোবাসা দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। এরপরই শুরু হয় শুভেচ্ছার ঝড়। মা হতে চলেছেন অনিল কাপুর তনয়া সোনম। দাদু হচ্ছেন এভারগ্রীন অভিনেতা অনিল কাপুর। সোমবারই অভিনেত্রী শেয়ার করেছেন […]
এপ্রিল মাসেই শুরু হবে সিনেপ্রেমীদের উৎসব। বিশিষ্ট কলাকুশীলবদের নিয়ে শুরু হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এই ফেস্টিভ্যালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এই খবর শেয়ার করে বলেন, এবার সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক নিয়েই উৎসব উদযাপন করা যাবে। টানা ৭ দিন চলবে এই চলচ্চিত্র উৎসব, ২৫ এপ্রিল শুরু হয়ে যা চলবে ১ […]
ভক্তদের একপ্রকার সারপ্রাইজ শাহরুখ খানের। ওটিটিতে নতুন প্রজেক্টের ঘোষণা করলেন শাহরুখ খান (Salman Khan)। ওটিটিতে তাঁর নয়া প্রজেক্টের নাম ‘SRK+’, ক্যাপশনে তিনি তাঁর জনপ্রিয় ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)-এর একটি সংলাপ অন্যভাবে লেখেন। শাহরুখ লিখেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু কিছু হতে চলেছে’। সুতরাং বলা যেতে পারে, ওটিটির দুনিয়ায় পা রাখছেন কিং খান। […]
গোটা দেশে আলোড়ন ফেলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রির ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসে এই ছবি ১২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে, কর্ণাটকে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করা হল। এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীরাই টুইট করে জানিয়েছেন, এই ছবি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। আর সেই কারণেই করমুক্ত করা হয়েছে। এই […]










