Category Archives: দেশ

গ্রেপ্তারির পরই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি

ইডির হাতে গ্রেপ্তার তামিলনাডুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। তাঁর বাড়িতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে অভিযান চালানো হয় তা নিয়ে নিয়ে তোলপাড় তামিলনাডুর রাজনীতি। এদিকে গ্রেপ্তারির পরেই কার্যত ভেঙে পড়তে দেখা যায় ভি বালাজিকে। সূত্রে খবর, তাঁর ‘বুকে ব্যথা’ হচ্ছে, বলে দাবিও করেন সেন্থিল বালাজি। সূত্রে খবর, বুধবার গ্রেপ্তারির পর সেন্থিল বালাজিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য […]

কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি

জঙ্গি উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কূপওয়ারা জেলার মাছিল সেক্টরে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ২ জঙ্গি। এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার […]

সঙ্গিনীকে খুন করে প্রেসারে সেদ্ধ করে পথ কুকুরকে খাওয়ালো প্রেমিক

শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার মুম্বইয়ে। রাগের বশে লিভ-ইন পার্টনারকে খুন করে তাঁর দেহাংশ কেটে ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিলেন ৫৬ বছরের এক প্রৌঢ়। মুম্বইয়ের মীরা রোডের এই নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, খুনের পর দেহ কেটে কিছু অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে তা রাস্তার কুকুরকে খাইয়েছিলেন। গত বুধবার নয়ানগর […]

বুধবার বছরের সেরা ফর্মে শেয়ার বাজার

বুধবার সকালে এক ধাক্কায় ৩৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, ১২৭ পয়েন্ট উঠল নিফটি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৩,১৯৬.৪৩ পয়েন্ট, সর্বনিম্ন ৬২,৮৪১.৯৫ পয়েন্ট। দারুণ ছন্দে ছিল নিফটি ৫০-ও। মঙ্গলবারের থেকে ১২৭.৪০ পয়েন্ট উঠে ১৮.৭২৬.৪০ পয়েন্টে শেষ করে নিফটি ৫০। সেক্টরগুলির মধ্যে এ দিন সবুজের ঘরে শেষ করেছে সেনসেক্স […]

অমরনাথ যাত্রায় সন্ত্রাস হানার ছক, জারি হাই অ্যালার্ট

অমরনাথ যাত্রা শুরুর আগেই জঙ্গিহানার আশঙ্কা। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, তীর্থযাত্রা আটকে দিয়ে সন্ত্রাস ছড়াতে নাকি নিরাপত্তারক্ষী এবং অমরনাথ যাত্রীদের উপর হামলার পরিকল্পনা করা হয়েছে এক পাক সন্ত্রাসবাদী সংগঠন। যার জেরে অমরনাথ যাত্রা ঘিরে ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার পথ খুলে যাবে তীর্থযাত্রীদের জন্য। […]

সংসদ চত্বরে সবুজায়ণ, রুদ্রাক্ষ্য বৃক্ষরোপণ করলেন অধ্যক্ষ ওম বিড়লা

নয়াদিল্লি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সংসদ চত্বরে সবুজায়ণ, সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদ ভবন চত্বরে রুদ্রাক্ষ্য গাছ লাগান। তুলে ধরেন সবুজায়ণের বার্তা। রুদ্রাক্ষ্য গাছ লাগানোর একটি ছবি টুইট করে অধ্যক্ষ ওম বিড়লা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করেছি। আসুন আমরা সবাই একটি চারাগাছ রোপণ করি এবং বৃক্ষে পরিণত না হওয়া […]

সাক্ষী, বজরং, পুনিয়া আন্দোলন থেকে সরে দাঁড়ালেও জারি থাকবে আন্দোলন জানালেন সাক্ষী

কুস্তিগিরদের আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগতরা। অথচ, দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের মধ্যে প্রথম দিন থেকেই আন্দোলনের প্রধান মুখ ছিলেন এই তিন কুস্তিগির। এরপর সোমবার আন্দোলন ছেড়ে অফিসের কাজে যোগ দিতে দেখা যায় সাক্ষী, বজরংদের। তবে টুইটে সাক্ষী জানান, জারি থাকবে আন্দোলন। প্রসঙ্গত, রিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন সাক্ষী। বজরং পুনিয়াও টোকিও অলিম্পিকে […]

অবধেশ রাই হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা ঘোষণা গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারি

যোগী রাজ্যে ৩২ বছরের পুরনো এক হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারিকে। সোমবার ১৯৯১ সালে এক কংগ্রেস নেতাকে হত্যার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে উত্তরপ্রদেশের বারাণসীর এমপি-এমএলএ আদালত। প্রসঙ্গত, ১৯৯১ সালের ৩ অগাস্ট কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অজয় রাইয়ের বাড়ির বাইরেই তাঁর ভাই অবধেশ রাইকে গুলি করে হত্যা […]

ট্রেন দুর্ঘটনার পর এবার বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর একাংশ

পটনা: ওড়িশার রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারে সেতু বিপর্যয়। রবিবার (৪ জুন) বিহারের খাগরিয়া জেলার পারভাট্টা থানা এলাকায় গঙ্গার উপর ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতুর একাংশ। আগুয়ানিঘাট- সুলতানগঞ্জ সেতুটি খাগরিয়া জেলার সঙ্গে ভাগলপুর জেলার সংযোগকারী সেতু। এদিন নির্মীয়মাণ সেতুটির তিনটি স্তম্ভ ভেঙে, সেতুটির কিছুটা অংশটি গঙ্গায় তলিয়ে যায়। গঙ্গা বক্ষ থেকে ১০০ মিটার […]

বালেশ্বরের রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের

বালেশ্বরের রেল দুর্ঘটনায় এবার সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের। রবিবার সন্ধ্যায় এই প্রস্তাবের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ওড়িশা থেকে রেলমন্ত্রী জানান, ‘এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এবং রেলওয়ে সেফটি কমিশনারের পক্ষ থেকে পাওয়া বিভিন্ন তথ্য মাথায় রেখেই পরবর্তী তদন্ত সিবিআই-এর হাতেই দেওয়া হোক, এই সুপারিশ জানাচ্ছে রেল বোর্ড।’ […]