ব্যারাকপুর : পশ্চিমবঙ্গের সেবা ও রক্ষা করা কর্তব্য ও দায়িত্ব বলে জানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ব্যারাকপুরের নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, ‘‘বিজেপি জমানায় কোনও ভারতীয় নাগরিক, যে ধর্মেরই হোন তিনি, তাঁদের সমস্যা হবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না। মতুয়া, নমশূদ্রদের বলছি, নাগরিকত্ব মিলবেই। সব কাগজ, অধিকার পাবেন, যা ভারতীয় নাগরিকেরা পান। […]
Category Archives: দেশ
ব্যারাকপুর : নির্বাচনী প্রচারের শেষ দিনে বড় আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। সোমবার ব্যারাকপুরের নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, “৪ মে-র পর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সম্পর্কিত ৫টি কাজ দ্রুততার সঙ্গে শুরু হবে।” প্রধানমন্ত্রী বলেন, “প্রথমত—বাংলায় সরকারি নিয়োগ যথাসময়ে ঘোষণা করা হবে, স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং রোজগার মেলায় যুবকদের নিয়োগপত্র দেওয়া হবে। দ্বিতীয়ত—সমস্ত শূন্য পদ দ্রুত পূরণ করা […]
হায়দরাবাদ : এবার বোমাতঙ্ক হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার ভোরে বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেল আসে। সেই ইমেল পাওয়ার পর রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। বিমানবন্দরের সর্বত্রই জোরদার তল্লাশি চালানো হয়। সোমবার সকাল ৬:১০ মিনিটে ইউশান শি নামে এক ব্যক্তি ইমেল পাঠায় বলে জানা গেছে। ইমেল–এ দাবি করা হয়, দু’টি টার্মিনাল […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. প্রথম আফগান বিপ্লব বা সাওর বিপ্লব (১৯৭৮) – বিশ্ব ১৯৭৮ সালের ২৭ এপ্রিল আফগানিস্তানে ‘সাওর বিপ্লব’ সংঘটিত হয়। পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান (PDPA) সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানকে ক্ষমতাচ্যুত করে। এই ঘটনাটি আফগানিস্তানের দীর্ঘকালীন অস্থিরতা ও যুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। ২. দক্ষিণ আফ্রিকার প্রথম বর্ণবৈষম্যহীন নির্বাচন […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১৪ বৈশাখ ১৪৩৩। বার: সোমবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: দশমী (কৃষ্ণ পক্ষ)। দশমী তিথি শেষ: ২৭ এপ্রিল সকাল ১০:৩৭ মিনিটে। (এরপর একাদশী শুরু) নক্ষত্র: পূর্বফাল্গুনী (সকাল ১০:৩১ পর্যন্ত), এরপর উত্তরফাল্গুনী নক্ষত্র শুরু। যোগ: ব্যাঘাত (ভোর ০৪:৩৫ পর্যন্ত), এরপর হর্ষণ যোগ শুরু। করণ: গর (সকাল ১০:৩৭ পর্যন্ত), এরপর বণিজ […]
মেষ রাশি: আজ আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি আপনাকে চিন্তায় ফেলতে পারে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। বৃষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ আজ শেষ হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের যোগ রয়েছে। প্রিয়জনের সাথে সময় […]
বনগাঁ : তৃণমূল কংগ্রেস সরকারকে কঠোর সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নির্মম তৃণমূল সরকার যুবসমাজকে নেশার দিকে ঠেলে দিয়েছে। রবিবার বনগাঁর ঠাকুরনগরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বাংলার যুবকদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তৃণমূলের নিষ্ঠুর সরকার যুবকদের নেশার দিকে ঠেলে দিয়েছে। আমাদের বাংলা সৃজনশীলতার শ্রেষ্ঠ। বিজেপি বাংলার যুবকদের সৃজনশীলতাকে […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ঘটনার কড়া নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার, কঠোর শাস্তি এবং নিহতের পরিবারের জন্য নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে রাহুল গান্ধী বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে এই […]
নয়াদিল্লি : যান্ত্রিক গোলযোগ থেকে বিমানে ধোঁয়া। আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ছ’জন যাত্রী। শনিবার গভীর রাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, রানওয়ে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই জুরিখগামী ওই বিমানটিতে ধোঁয়া বেরোতে দেখা যায়। জরুরি অবতরণ করিয়ে জখমদের উদ্ধার করা হয়। বিমানটিতে ছিলেন ৪ শিশু-সহ মোট ২৩২ জন যাত্রী এবং ১৩ জন […]
ওয়াশিংটন : ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজ চলাকালীন গুলি চালানোর ঘটনায় একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর সঙ্গে ইরানের কি কোনও সম্পর্ক আছে, এই প্রশ্ন করা হলে, ট্রাম্প বলেন, “আমার তেমনটা মনে হয় না, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আমরা অনেক কিছুই জানতে পারব।” হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে […]








