Category Archives: জেলা

সন্দেহের বশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য ক্যানিংয়ে

ক্যানিং : স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে নিজের স্ত্রীকেই সন্দেহ করতেন বছর চব্বিশের যুবক। বছর তিনেক আগে বিয়ে হলেও বিগত এক বছর ধরে এই ঘটনায় স্বামী-স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। প্রতিদিনই বাড়িতে অশান্তি হত এই নিয়ে। আর এই অশান্তির জেরেই কার্যত স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি […]

আচমকা শ্বাসকষ্ট, অগ্নিমিত্রা পলকে নেওয়া হলো বেসরকারি হাসপাতালে

কলকাতা : আচমকা শ্বাসকষ্ট হতে শুরু করায় বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। রাতেই বাইপাসের ধারের একটি […]

ভিনরাজ্যে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুন, গ্রেফতার মা ও প্রেমিক

ডায়মন্ড হারবার : বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের কন্যাসন্তানকে খুন করল মা ও তার প্রেমিক। ঘটনার তদন্তে নেমে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের কাট্রেনীকন্যা থানার এলাকায় নিয়ে গিয়ে ওই শিশুকে হত্যা করা হয়। প্রথমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানালেও পুলিশের জিজ্ঞাসাবাদে […]

কুলতলিতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত প্রতিবেশী

কুলতলি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম হাবিবুল্লাহ পিয়াদা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে […]

স্বস্তির বৃষ্টি কলকাতায়, উত্তরবঙ্গের ৫টি জেলায় সতর্কতা

কলকাতা : কখনও রোদ, আবার কখনও বৃষ্টি। সোমবার পর্যন্ত আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর মঙ্গলবার সকাল থেকে বদলে গেল আবহাওয়া। এদিন সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে গরমের অস্থিরতাও নেই। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের […]

মালদায় ব্যক্তিকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী ও সৎ ছেলে

মালদা : মালদায় স্বামীকে খুন করে স্ত্রী ধৃত । খুনের কথা স্বীকার করেই ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করেন স্ত্রী। ওই কাজে মায়ের সঙ্গেই আগাগোড়া ছিল সৎ ছেলে । সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অধীনেই নরসিংহ কুপ্পা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। এই ঘটনায় তার […]

বর্ধমান পথ দুর্ঘটনা: ১১ জন তীর্থযাত্রীর মরদেহ ফিরল বিহারে

পূর্ব চম্পারণ : রাখি বন্ধনের দিন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের নালা ফেরিঘাটের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারানো বিহারের পূর্ব চম্পারণের ১১ জন তীর্থযাত্রীর মরদেহ শনিবার গভীর রাতে নিজ গ্রামে পৌঁছল। সাতটি অ্যাম্বুলেন্সে একে একে মরদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজন। শোকের ছায়ায় নেমে এসেছে গোটা গ্রাম। উল্লেখ্য, দেবঘর ও বাসুকিনাথ দর্শন সেরে গঙ্গাসাগর থেকে ফিরছিলেন […]

বারুইপুরে দুপক্ষের বচসা, নিহত যুবক

বারুইপুর : দু’পক্ষের বচসার জেরে ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। শনিবার গভীর রাতে বারুইপুর থানার মাদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায় একটি বাইক আটকায় স্থানীয় তিন যুবক। বাইকেও ছিলেন তিন জন। এত রাতে পাড়ার রাস্তায় তাঁরা কী করছেন, তা জানতে চান স্থানীয়রা। শুরু হয় বচসা। অভিযোগ, বচসা থেকেই বাইক আরোহী এক যুবককে ছুরি নিয়ে আক্রমণ করে […]

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার বুলা চৌধুরীর পদ্মশ্রী-সহ অন্যান্য পদক, ধৃত চোরউদ্ধার পদক সহ নানা সামগ্রী

চুঁচুড়া : অভিযোগ পাওয়ার পরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করলো পুলিশ। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে পদক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। উদ্ধার করা হয়েছে পদ্মশ্রী এবং অন্যান্য পদকগুলি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি রিষড়ায়। রবিবার সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা জানান শ্রীরামপুর পুলিশ কমিশনারেটের ডিসি […]

শ্রীরামপুরের কারখানায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

হুগলি : হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় রবিবার ভোরে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার-র উদ্যোগে বিনামূল্যে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। ছুটির দিনেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডে […]