Category Archives: খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ : মুখোমুখি ভারত ইংল্যান্ড, দেখে নিন সর্বাধিক রান, উইকেট পরিসংখ্যান

কলকাতা : বৃহস্পতিবার গায়ানায় ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালের আগে দেখে নিন সর্বাধিক রান ও উইকেট রেকর্ড। হেড-টু-হেড রেকর্ড: **ম্যাচ হয়েছে : ২৩টি **ভারত জিতেছে : ১২টি **ইংল্যান্ড জিতেছে : ১১টি **শেষ ফলাফল: ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছে (অ্যাডিলেড:২০২২)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড রেকর্ড: **খেলা হয়েছে : ৪টি **ভারত জিতেছে: ২ […]

স্বপ্নের দৌড় শেষ আফগানিস্থানের, ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। রূপকথা লেখা শেষ হল এবারের টি-২০ বিশ্বকাপে অপরাজিত, অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকার কাছে। কার্যত আফগানিস্তানের বিধ্বস্ত করে বৃহস্পতিবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছল দক্ষিণ আফ্রিকা। এবার নতুন ইতিহাস লেখার সামনে প্রোটিয়ারাও। কারণ, এর আগে প্রোটিয়ারা ২০০৯ ও ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিল। কিন্তু ফাইনালের টিকিট একবারও পায়নি। এবার বদলেছে ছবিটা। চোকার্স হিসেবে তকমা […]

রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে জর্জিয়ার ইতিহাস

‘কাভারাডোনা’ বা ‘নতুন মারাডোনা’ নামে পরিচিতি পেয়েছিলেন আরও আগে। নাপোলির তিন দশক পর লিগ শিরোপা জয়ের অন্যতম নায়কও ছিলেন তিনি। সেই খিচা কাভারাস্কেইয়া এবার ইউরোর ম্যাচে ম্লান করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। কাভারাস্কেইয়ার আলো ছড়ানো রাতে পর্তুগালকে ২–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে জর্জিয়া। এ জয়ে গ্রুপ ‘এফ’ থেকে তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পরের পর্বে গেল […]

বেলজিয়ামকে রুখেও ইউক্রেনের বিদায়, ২৪ বছর পর নকআউটে রোমানিয়া

দুর্ভাগা নয়তো কী! ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে ইউরোর শেষ ষোলোয় ইতালি। ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠেছে নেদারল্যান্ডস। ‘সি’ গ্রুপের দুই দল ডেনমার্ক ও স্লোভেনিয়ার জন্য তো ৩ পয়েন্টই যথেষ্ট ছিল। কিন্তু ৪ পয়েন্ট পেয়েও ‘ই’ গ্রুপের বাকি দলগুলোর থেকে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ইউক্রেনকে বিদায় নিতে হলো। যুদ্ধবিধ্বস্ত […]

চিলিকে ১ গোলে হারাল আর্জেন্টিনা

কোপা আমেরিকার গ্রুপ পর্বের চিলির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে উতরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেসি অ্যান্ড কোং বাহিনী। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পান স্কালোনির শিষ্যরা। ফলে এক ম্যাচ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। বলা চলে, তীব্র প্রতিদ্বন্দিতার মুখে মেসি বাহিনী তিন পয়েন্ট নিয়ে পালাতে সক্ষম হলো। মঙ্গলবার রাতে দুই দক্ষিণ […]

বৃহস্পতিবার সেমিফাইনাল, না খেলেই ফাইনালে যেতে পারে ভারত

কলকাতা :বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড । তবে গায়ানার আকাশ ভারতকে দিতে পারে বাড়ত সুবিধা। আইসিসি আগেই জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন নেই। ফলে বৃষ্টির কারণে যদি ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত। কারণ […]

স্লোভেনিয়ার সঙ্গে ড্র করেও একনম্বরে, শেষ ষোলোয় ইংল্যান্ড

স্লোভেনিয়ার কাছেও আটকে গেল হ্যারি কেনরা। মঙ্গলবার ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচ গোলশূন্য শেষ হয়। একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব থ্রি লায়ন্সদের। তবে ড্র করলেও গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে ডেনমার্ক। তিন ম্যাচের মধ্যে একটি জয়, দুটি ড্র। স্লোভেনিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। এদিন […]

মাস্কম্যানের গোল শোধ করেও বিদায় পোল্যান্ডের, ডাচদের হারাল অস্ট্রিয়া!

শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না। মাস্কম্যানের গোলও শোধ করে। কিন্তু তাতেও লাভ হল না। ড্র করে বিদায় পোল্যান্ডের। হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল পোল্যান্ডের। প্রথম ম্যাচে চোটের জন্য ক্যাপ্টেন রবার্ট লেওয়ানডস্কিকে পায়নি পোল্যান্ড। ডাচদের বিরুদ্ধে এগিয়ে থেকেও হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন ফিরলেও অস্ট্রিয়ার কাছে হার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হত। […]

স্পেনের হ্যাটট্রিক, মদ্রিচের লড়াই ব্যর্থ; শেষ মিনিটে কার্যত প্রি-কোয়ার্টারে ইতালি

জয়ের হ্যাটট্রিক করেই শেষ ষোলোয় স্পেন। কিন্তু গ্রুপের অন্য ম্যাচ শেষ হল চূড়ান্ত নাটকে। ক্রোয়েশিয়া বনাম ইতালি ম্যাচটি কার্যত নকআউট ছিল। ক্রোয়েশিয়ার মুখের গ্রাস কেড়ে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। প্রায় ১০ মিনিটের মতো অ্যাডেড টাইম দেওয়া হয়। অ্যাডেড টাইমের ৮ মিনিটে (৯০+৮) মিনিটে গোল করে শেষ ষোলো নিশ্চিত করে ইতালি। গ্রুপ পর্বেই কার্যত বিদায় হয়ে […]

বদলা নিয়েই সেমিফাইনালে ভারত, অস্ট্রেলিয়ার ভাগ্য রইল ঝুলে

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস, মিডল অর্ডারে স্কাই, শিবম দুবে এবং হার্দিকের দুর্দান্ত ব্যাটিং। অস্ট্রেলিয়াকে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। নেট রান রেটে ভারতকে ছাপিয়ে যেতে ১৫.৩ ওভারের মধ্যে এই রান তাড়া করতে হত অস্ট্রেলিয়াকে। তবে সেটা সম্ভব হয়নি। ফলে ম্যাচ শেষের আগেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের। তবে নেট […]