Category Archives: খেলা

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব! সমালোচনার ঝড়

ঢাকা : আবারও জুয়ার বিজ্ঞাপনে এলেন বাংলাদেশের শাকিব আল হাসান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রোমোশনের ভিডিও পোস্ট করেন সাকিব। এতে তাকে জুয়ার খেলার বিষয়ে দর্শকদের উদ্বুদ্ধ করতে দেখা যায়। আর এই বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। সাকিব এর আগেও বিদেশি একটি বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সমালোচনার মুখে […]

শাহরুখ-শ্রেয়ার হাত ধরে জমকালো বোধন আইপিএলের

কলকাতার আকাশ ছিল গোমড়া থোরিয়াম। বৃষ্টির লাল চোখ ছিল। আশঙ্কা ছিল খেলা হবে তো শেষ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে তো? দেখা যাবে তো শাহরুখ-শো? সব আশঙ্কার অবসান। ইডেনে শাহরুখ-শো হিট। উদ্বোধনী অনুষ্ঠানও হিট। সেখানে শাহরুখ নাচলেন, কিং খানের সিনেমার ছবির গানে পা মেলালেন বিরাট কোহলি পর্যন্ত। হ্যাঁ, মাঠে নামার আগে কোহলিকে পর্যন্ত নাচিয়ে ছাড়লেন শাহরুখ। […]

হার দিয়ে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের

জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে বিরাট-রিঙ্কু সিংয়ের নাচ কিং খানের সঙ্গে। এরপর ম্যাচ। বিনোদন ভরপুর ইডেন গার্ডেন্সে। ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত ম্যাচ হলেও কেকেআর সমর্থকদের জন্য নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নতুন সংস্করণের উদ্বোধনী ম্যাচ। নতুন ক্যাপ্টেন। শুরুটাও যথেষ্ট ভালো। কিন্তু খেই হারালো মিডল অর্ডারে। আর তাতেই ছন্দপতন। বোর্ডে মাত্র ১৭৪ রানের পুঁজি। […]

ফের এনসিএ-তে ছুটলেন বুমরা, মাথায় হাত মুম্বই ইন্ডিয়ান্সের

রাত পোহালেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা এবং বেঙ্গালুরু। তবে তার আগে জসপ্রীত বুমরাকে নিয়ে সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা তারকা পেসার ফের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে গেছেন। জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে তিনি কতটা ফিট, আদৌ তিনি খেলতে পারবেন কিনা টুর্নামেন্টে […]

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যুক্ত হলেন আইপিএলের সঙ্গে

জেদ্দায় আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আইপিএল শুরুর আগের দিন বড় আপডেট মিলল। জানা গিয়েছে, প্রাক্তন কিউই তারকা কেন উইলিয়ামসনকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। তারকা ব্যাটার এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৮তম সংস্করণ। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং […]

ইডেন থেকে সরতে পারে কলকাতা বনাম লখনউ ম্যাচ

আশঙ্কাই এ বার সত্যি হওয়ার পথে। ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর ও লখনউয়ের ম্যাচ। সেদিনই আবার পড়েছে রামনবমী। এই মর্মে কলকাতা পুলিশের পক্ষ থেকে এর আগে সিএবিকে চিঠি পাঠানো হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, রামনবমীর কারণে ওই দিন ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না। যে কারণে আলোচনা হচ্ছিল, তা হলে হয়তো ইডেন […]

ইডেনে মারকুটে মেজাজে ব্যাটিংয়ে মগ্ন কিং কোহলি

শনিবাসরীয় আইপিএল ম্যাচে ইডেন গার্ডেন্সে একদিকে ভিড় দেখা যাবে কেকেআরের অনুরাগীদের। আর অপর দিকে ভিড় করবেন বিরাট প্রেমীরা। ছবিটা এখন থেকে তেমনই দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে ২টো দিন দেরি রয়েছে। তার আগে ইডেনে কোহলিকে ঘিরে বিরাট উন্মাদনা। বুধ-রাতে শহরে পা রেখেছে আরসিবি টিম। আজ, বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন করলেন বিরাট কোহলি এবং আরসিবির ক্রিকেটাররা। […]

শিবিরে যোগ দিতেই রোহিতের জন্য ‘স্পেশাল বার্তা’

গোয়েন্দাদের থেকে কম নন তিনি। তাঁর মস্তিষ্ক বার বার তা প্রমাণ করে। ভারতীয় দল তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো আইসিসি ট্রফি ক্যাবিনেটে ভরেছে। সেই তিনিই যখন থাকেন টার্গেটে, তা হলেই বুঝুন বিষয়টা কতটা গুরুতর। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মার হিরের থেকে কম নন। তিনি দলের ক্যাপ্টেন থাকুন আর নাই থাকুন, […]

তিলোত্তমায় হাজির বিরাট অ্যান্ড কোং

বুধে কলকাতার তাপমাত্রা কত? ওয়েদার রিপোর্ট বলছে ৩৫ ডিগ্রি। কিন্তু তাপমাত্রা আরও বেশি অনুভব হচ্ছে। কারণ? শহরে পা রাখলেন ভারতীয় ক্রিকেটের কিং, বিরাট কোহলি। ২২ মার্চ ইডেনে ১৮তম আইপিএলের বোধন। তার আগে লাল জার্সি গায়ে চাপিয়ে তিলোত্তমায় হাজির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সদস্যরা। ইডেনে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন […]