Category Archives: খেলা

বল পরিবর্তন নিয়ে লাগাতার বিতর্ক, সলিউশন দিলেন জো রুট

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এ বার অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বল। ডিউক বল সাধারণত এমন দেখা যায় না। কিন্তু এ বার বল নিয়ে নানা প্রশ্ন উঠছে। দ্রুতই তা নরম হয়ে যাচ্ছে, আকৃতিও পরিবর্তন হচ্ছে। যে কারণে বারবার বল বদলাতে হচ্ছে। এতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছেন ব্যাটাররা। স্বাভাবিক ভাবেই ফিল্ডিং টিম প্রতিবাদ করছে। এই নিয়ে বেশ […]

লর্ডসে প্রথম ইনিংস ‘টাই’

কী হলে কী হতে পারত, এখন যেন সেই অঙ্ক। ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্যাচের সিরিজ সমতায়। ঠিক তেমনই লর্ডস টেস্টও। ভারত কিংবা ইংল্যান্ড, কোনও দল এক বিন্দুও এগিয়ে বা পিছিয়ে নেই। প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছিল ইংল্যান্ড। লর্ডসের মন্থর পিচে ধৈর্যের পরীক্ষা দিতে হত ভারতীয় ব্যাটারদের। লোকেশ রাহুল সেই পরীক্ষায় পুরোপুরি পাশ। কেরিয়ারের দশম, লর্ডসে দ্বিতীয় বার […]

আইএসএল স্থগিত

আরও আরও অন্ধকারে চলে গেল ভারতীয় ফুটবল। যে স্বপ্নের লিগকে সামনে রেখে ভারতীয় ফুটবলকে এশিয়া ও বিশ্বের সামনে তুলে ধরার স্বপ্ন দেখানো হয়েছিল। তাই অপাতত বন্ধ হয়ে গেল। গতকালই ফিফা ব়্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে ৭ ধাপ পতন হয়েছে সুনীল ছেত্রীদের। চব্বিশ ঘণ্টা আগের ওই পতন যে আরও বড় কোনও কিছুর ইঙ্গিতবহ ছিল, […]

রাহুলের হাফসেঞ্চুরি; আরও একটা মন্থর দিন

প্রথম বার টেস্ট ক্যাপ্টেন্সি করছেন। লিডসে ক্যাপ্টেন্সির শুরুটা ভালো না হলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে শুভমন গিল। প্রথম টেস্টে সেঞ্চুরি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি দুটোতেই নজর কেড়েছেন শুভমন। প্রথম বার এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৬১! প্রথম দুই টেস্টেই করেছিলেন সব মিলিয়ে ৪৩০ রান। অপেক্ষা ছিল লর্ডস […]

ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের চোটে চিন্তা, কিপিংয়ে জুরেল

লিডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। ভারতের ভাইস ক্যাপ্টেন। উইকেটের পিছনে তিনি থাকা মানে বোলারদের বাড়তি ভরসা। লর্ডসে তাঁকে নিয়েই চিন্তা বাড়ল। আঙুলে গুরুতর চোট পেয়েছেন ভারতের কিপার-ব্যাটার ঋষভ পন্থ। দ্বিতীয় সেশন অর্থাৎ লাঞ্চের পর লেগ সাইডে বল ধরা সময় বাঁ হাতে চোট লাগে পন্থের। চা বিরতি অবধি তাঁর পরিবর্তে কিপিং করছিলেন ধ্রুব […]

বাজবল ভুলে গেল ইংল্যান্ড? সারা দিনে রান রেট মাত্র ৩!

বাজবল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রশংসাও। ঘরের মাঠে ইংল্যান্ড সেই খেলাতেই অভ্যস্ত। লিডসে প্রথম টেস্টেও বাজবল খেলেছে ইংল্য়ান্ড। এজবাস্টনে দ্বিতীয় ইনিংস থেকেই ব্যাকফুটে যেতে শুরু করে ইংল্যান্ড ক্রিকেট দল। যা জারি রইল লর্ডসেও। টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও ওঠে। মনে করা হয়েছিল লর্ডসে ঘাসের পিচ, পেস-বাউন্স থাকবে। কিন্তু […]

বুমরা ছাড়াও লর্ডসে ভারতের একাদশে যে পরিবর্তন হতে পারে

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ এখন সমতায়। লিডসে জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। এজবাস্টনে ৩৩৬ রানের বিশাল জয়ে ভারত সমতা ফিরিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ ১-১। লর্ডসে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামবে দুই দল। স্বাভাবিক ভাবেই নানা পরিবর্তন হবে। প্রথম দু-ম্যাচেই কার্যত ফ্ল্যাট পিচ ছিল। বিশেষ করে এজবাস্টনের পিচে এত ক্ষত তৈরি হয়েছে যে শেষ দিন ব্যাটিংয়ে সমস্যায় […]

প্রথম বার লর্ডসে নামছেন শুভমন গিল, দেখা মিলবে রো-কো জুটির !

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। প্রত্যেক ক্রিকেটারের কাছে এক স্বপ্নের মাঠ। ঠিক যেমনটা কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। লর্ডসে খেলার স্বপ্ন দেখেন অনেকেই। প্রত্যেকের স্বপ্ন পূরণ হয় না। ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনের কাছে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইংল্যান্ডে প্রথম খেলছেন তা নয়। এই সফরের আগেও খেলেছেন। কিন্তু লর্ডসে প্রথম বার টেস্ট […]

সময় এখন শুভমনের…, জন্মদিনে ভারতীয় দলকে নিয়ে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রয়েছে। সিরিজের প্রথম টেস্টে হার। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম সিলেকশন নিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই সিনিয়র প্লেয়ার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই তরুণ দল কোনও ছাপ ফেলতে পারবে কি না, সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য শুরু থেকেই ভরসা রাখছিল এই তরুণ […]

সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি জাতীয় দলের কোচ হতে পারেন?

ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অস্বস্তি কিছুটা কাটছে। সদ্য এজবাস্টন টেস্ট জিতেছে ভারত। এই প্রথম এজবাস্টনে জয়ের ইতিহাস গড়েছে ভারতীয় দল। ক্যাপ্টেন শুভমন গিলের নেতৃত্বে সেই ইতিহাস। টেস্ট ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম জয়। ম্যাচের সেরাও। কিন্তু তেমনই বড় স্বস্তি কোচ গৌতম গম্ভীরের জন্যও। ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর টেস্টে তাঁর পারফরম্যান্সে নজর […]