Category Archives: খেলা

বাংলাদেশের কাছে হার, লক্ষ্য এবার এএফসি

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে হার ভারতের। অপরাজেয় থেকে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল। এদিন শেষ ম্যাচে ৩-৪ গোলে হারল ভারত। হার সত্ত্বেও সাফ চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ব্লু-টাইগ্রেসরা। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন বাংলাদেশের পূর্ণিমা মার্মা। ৯ মিনিটে গোল শোধ করেন ভারতের অনুষ্কা কুমারী। ৩৪ মিনিটের […]

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ফের পরিবর্তন, ডাক পেলেন সামুয়েল লিনো

রিও ডি জেনিরো : আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। কিন্তু মাঠে নামার আগে স্কোয়াডে ফের পরিবর্তন আনতে হলো ব্রাজিলকে। চোটের কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনিয়া। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য ব্রাজিলের স্কোয়াডে কুনিয়ার জায়গায় ডাক পেলেন […]

সিএবির অনুষ্ঠানে ধন্যধান্য অডিটোরিয়াম ধন্য ধন্য করল ‘জয় বাংলা’ স্লোগানে

সিএবির সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারাই পিছনের সারি থেকে তুললেন স্লোগান মেঘনাদ খেলা হবে। এ খেলার মাঠের স্লোগান নয়। রাজনৈতিক স্লোগান। রাজ্যের শাসক শিবির এখন এই স্লোগানেই মুখরিত করে তোলে রাস্তা-ঘাট। এবার কি সিএবি কর্তাদের মুখেও শোনা যাবে খেলা হবের স্লোগান। সেদিন আসতে কি আর খুব বেশি বাকি? শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ […]

একসঙ্গে আর নয়, দুবাই যাত্রায় বহু পুরোনো রীতি ভাঙছে ইন্ডিয়ার তারকারা !

এশিয়া কাপকে ঘিরে ভারতীয় ক্রিকেট দলে উত্তেজনার পারদ চড়ছে। সামনেই মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট, যেখানে ভারতের প্রথম বড় চ্যালেঞ্জ পাকিস্তানের বিরুদ্ধে। তবে এ বার প্রস্তুতি এবং সফরসূচিতে দেখা গিয়েছে কিছুটা ভিন্নতা। সাধারণত, বিদেশের মাটিতে কোনও টুর্নামেন্টে অংশ নিতে গেলে ভারতীয় দল একসঙ্গে বিমানে চড়ে যায়। কিন্তু এবারের এশিয়া কাপে সেটি হচ্ছে না। খেলোয়াড়দের সুবিধার […]

সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, বাংলার সেরা সুদীপ ঘরামি

বাংলা ক্রিকেটে আবারও বিতর্কের আবহ তৈরি হয়েছে। ৩০ আগস্ট সিএবি (CAB) তাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ২০২৪-২৫ মরশুমের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করল । বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন সুদীপ ঘরামি, আর মহিলা ক্রিকেটে সেরা হয়েছেন তনুশ্রী সরকার। বছরের জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন শাহবাজ আহমেদ। সেরা পেসার হলেন সায়ন ঘোষ। রঞ্জি ট্রফিতে বাংলার সর্বাধিক রান […]

“ওরা মনে হয় সত্যিই বোকা” আইপিএলে বিরাট কোহলির দলকে খোচা লীগ স্রষ্টার !

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছে। প্রথম দিন থেকেই তাদের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তা প্রশ্নাতীত হলেও, ২০২৫ সালেই এসে দলটি প্রথম শিরোপা জয় করে। তবে ট্রফি জয়ের আনন্দের মাঝেই মালিকানা বদল ও বিক্রির সম্ভাবনা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সম্প্রতি শোনা যায়, আরসিবি-কে বিক্রির জন্য […]

কলকাতা লিগে জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান

গত ম্যাচে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে হারের পর থেকেই সুপার সিক্স সংশয়ে বাগান শিবিরের। শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রকে ৫-২ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করলেন করণ রাই। আপাতত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলল মোহনবাগান। যদিও মেসারার্স ম্যাচ নিয়ে লিগ কমিটির সিদ্ধান্ত এখনও আসেনি। সুপার সিক্সের জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। এদিন ম্যাচের […]

ইতিহাসের পৃষ্ঠায় ৩১ আগস্ট : ভারতের সর্বাপেক্ষা সুন্দরতম ফাস্ট বোলার শ্রীনাথের জন্মদিন

মহীশূর : জাভাগাল শ্রীনাথ। কর্ণাটকের মহীশূরে (৩১/৮/৬৯) জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে তিনি আইসিসি-র ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। তাকে ভারতের সর্বাপেক্ষা সুন্দরতম ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। ভারতের একমাত্র ফাস্ট বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিন শতাধিক উইকেট লাভ করেছেন তিনি। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সামনের সারির ফাস্ট […]

জয়ের হ্যাটট্রিক, গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল

কলকাতা লিগের ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ পর্বে শীর্ষে শেষ করল বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন ডেভিড লালহানসাঙ্গা, গুইতে পেকা এবং শ্যামল বেশ্রা। কালীঘাটের বিরুদ্ধেও বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলার খেলালেন কোচ লাল-হলুদ বিনো জর্জ। শুরু […]

জাতীয় ক্রীড়া দিবসে কলকাতার মাটিতে ক্রীড়া মহোৎসব , আয়োজনে SAI

আগামী ২৯, ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি আয়োজন করতে চলেছে কলকাতার এসএআই (Sports Authority of India) রিজিওনাল সেন্টার। তিন দিন ধরে নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠান, প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে ক্রীড়ার গুরুত্বকে আরও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ২৯শে আগস্ট (শুক্রবার) দিনটির সূচনা হবে সল্টলেকের এসএআই ক্যাম্পাসে […]