Category Archives: খেলা

১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে জয়

কোচ বদলাতেই জয়ে ফিরল ভারত। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক ম্যাচে জয় খালিদ জামিলের। শুক্রবার রাতে হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। মেন ইন ব্লুর দুই গোলদাতা আনোয়ার আলি এবং সন্দেশ ঝিঙ্গন। বিপক্ষের ডেরায় প্রথম ১৩ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় ভারত। তাজিকিস্তান একটি গোল শোধ দিলেও […]

বুচিবাবু ট্রফিতে বাংলার দাপট, স্পিন জাদুতে পরপর ২ টো জয় বাংলার ঘরে

চেন্নাইয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বুচি বাবু ইনভাইটেশনাল টুর্নামেন্টে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলা ক্রিকেট দল। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি ৬ উইকেটে হারাল স্বাগতিক TNCA XI-কে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট ও বল দুই বিভাগেই নিজেদের কর্তৃত্ব দেখাল বাংলার ছেলেরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল বাংলা এবং আসন্ন মরশুমের জন্য […]

সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব পেশ, চূড়ান্ত রায় সোমবার

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে যৌথভাবে প্রস্তাব তুলে ধরে এআইএফএফ ও এফএসডিএল। যার সারমর্ম এফএসডিএল থাকলেও তাদের নিজস্ব মতামত থাকবে। এর মধ্যে অন্যতম, রাইট টু ম্যাচ ক্লজের নবীকরণের একান্ত দায়িত্ব এফএসডিএল ছেড়ে দেবে। সেই সঙ্গে পুরোনো চুক্তির প্রাপ্য শেষ অর্থ, ১২ কোটি ৫০ লক্ষ টাকা এখনই দিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বরে চালু করতে হবে সুপার কাপ। পাশাপাশি, […]

এশিয়া কাপ প্রচারের পর বিরুর ওপর খেপে নেটদুনিয়া, অভিযোগ দেশদ্রোহীর !

এশিয়া কাপকে ঘিরে ভারত–পাকিস্তান ম্যাচ সবসময়ই আলাদা মাত্রা পায়। ২০২৫ সালের আসরও তার ব্যতিক্রম নয়। তবে এবারের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। কারণ, সোনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি যে বিজ্ঞাপনী প্রোমো প্রকাশ করেছে, তাতে শেহবাগকে দেখা গিয়েছে ভারত–পাক ম্যাচ প্রচার করতে। আর এই ঘটনাই নেটিজেনদের একাংশের কাছে বড় প্রশ্ন […]

নীল জার্সিতে ফেরার লক্ষ্যে শামি, জোর কদমে শুরু করলেন প্রস্তুতি

ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হতে চলেছে বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি দিয়ে। এ বার টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছেন মহম্মদ শামি। দীর্ঘ দিন ধরে চোট আর ফর্মের সমস্যায় জাতীয় দলে সুযোগ পাননি তিনি। ইংল্যান্ড সফরে ছিলেন না, অস্ট্রেলিয়া সফরেও চোটের কারণে খেলতে পারেননি। এমনকি আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তাঁর। ফলে শামি বুঝে […]

CAB ঘোষণা করল আন্ডার-১৬ বেঙ্গল বয়েজ দল, নির্বাচিত ৩৮ তরুণ প্রতিভা

বাংলার ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) ঘোষণা করেছে আন্ডার-১৬ বেঙ্গল বয়েজ দলে নির্বাচিত ক্রিকেটারদের নাম। মোট ৩৮ জন তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের জন্য। তারা আগামী ২৬শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত কল্যাণী এবং দুবরাজপুরের MGR মাঠে নিবিড় নেট প্র্যাকটিসে অংশ নেবেন। এই অনুশীলন শিবিরের লক্ষ্য […]

বড়সড় পরীক্ষার মুখে পড়তে চলেছে রোহিত রাহুল ! তবে এখনো ছাড় বিরাটের

রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট মহলে প্রবল জল্পনা চলছে। ইতিমধ্যেই তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, ওয়ানডে থেকেও কি তাঁকে বিদায় নিতে ‘বাধ্য’ করা হবে? নানা মহলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষত, অস্ট্রেলিয়া সফরের আগে তাঁর সামনে ফের একবার ফিটনেস পরীক্ষার চ্যালেঞ্জ আসতে চলেছে। শুধু রোহিত নন, কেএল […]

আইপিএল থেকে অবসরের ঘোষণা করলেন আর.অশ্বিন

চেন্নাই : বুধবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার আর. অশ্বিন। “আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে। বছরের পর বছর ধরে অসাধারণ স্মৃতি এবং সম্পর্কের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই এবং আইপিএল এবং বিসিসিআইকে, তারা আমাকে যা দিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ […]

জর্জকে চার গোল ইস্টবেঙ্গলের, জয়ী ভবানীপুর ইউনাইটেড স্পোর্টস

কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে সুপার সিক্স পাকা করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে জড়িয়ে দিল লাল-হলুদ বিগ্রেড। ডেভিডের পেনাল্টি মিস না হলে ফলাফল হতে পারত ৫-০। গত ম্যাচে রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারিয়ে আসা সায়ন-বিষ্ণুদের কাছে এই ম্যাচে জয় পাওয়া খুব একটা কঠিন ছিল না। সেই কাজটাই করলেন […]

টেষ্ট ক্রিকেট চ্যালেঞ্জিং ও ক্লান্তিকর, সাদা বলের ক্রিকেটকে নতুনভাবে ব্যাখ্যা হিটম্যানের

৭ মে লাল বলের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন রোহিত শর্মা। দীর্ঘ সময় ধরে ভারতের টেস্ট দলের অন্যতম ভরসার জায়গা হয়ে থাকা এই ওপেনার অবসরের পর এখন অনেকটাই সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটের স্মৃতি এখনও তাঁকে ঘিরে ধরে। […]