কলকাতা: রাজ্যের জলপথকে পরিবহণ ক্ষেত্রে আরও কার্যকর করে তোলার ভাবনা সংশ্লিষ্ট দপ্তরের অনেকদিনের। এজন্য নতুন জেটি, পরিবেশবান্ধব দ্রুতগামী জলযানে জোর দেওয়া হচ্ছে। এই শীতেই গঙ্গাবক্ষে নামছে দূষণহীন ২২টি নয়া জলযান। ৮০ ও ১০০ আসন বিশিষ্ট এই ভেসেলগুলো ঘাট পারাপার করবে। সূত্রের খবর, ভেসেলগুলোর নামকরণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নতুন তৈরি হওয়া ৯টি অত্যাধুনিক […]
Category Archives: কলকাতা
কলকাতা: রবীন্দ্র সরোবরের জলাশয়ে ফের দুর্ঘটনা। শনিবার সকালে প্রশিক্ষণের সময় উল্টে গেল রোয়িং বোট। সেটি চালাচ্ছিলেন এক সিনিয়র কর্মী। আচমকাই বোট উল্টে জলে পড়ে যান তিনি। তবে বোটটি শক্ত করে ধরেছিলেন। যদিও ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে উদ্ধারকারী বোট হাজির হয়। সিনিয়র প্রশিক্ষণকারীকে উদ্ধার করা হয়। যদিও তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন বলেই জানা […]
কলকাতা: খড়গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি কেস ডায়রি পেশ করতে হবে খড়গপুর টাউন থানার ওসিকে। তদন্ত ঠিক মতো চলছে কিনা, দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিযুক্ত করবেন পুলিশ সুপার। আগামী বৃহস্পতিবার আদালতে উপস্থিত […]
কলকাতা: বৃহস্পতিবার কাকভোরে ফের দুর্ঘটনা ঘটল নিউটাউনে। মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, বছর বাইশের ওই যুবকের নাম অভিষেক ত্রিপাঠী।তিনি লেকটাউনের বাসিন্দা। তাঁর সঙ্গের যুবকও আহত হয়েছেন। এদিন বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার সময় একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে অভিষেকদের গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কা লাগার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক […]
কলকাতা: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের গেমিং অ্যাপের টাকা লেনদেনের তদন্ত যতই এগোচ্ছে ততই চোখ কপালে উঠছে ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, আমির খানের সঙ্গী রুমেন আগরওয়ালের মাধ্যমে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা ডলারে পাচার হয়েছে এক প্রবাসী ভারতীয় এজেন্টের কাছে। এ ছাড়াও আরও কয়েক কোটি টাকাও বেশ কয়েকজন বিদেশি এজেন্টদের হাতে পৌঁছে গিয়েছে। এতদিন মোটা […]
কলকাতা: ৭০ বছরের বৃদ্ধার ওপর যৌন নির্যাতন! ভয়াবহ এই অভিযোগ উঠেছে খোদ কলকাতায়, প্রগতি ময়দান থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে দিন কয়েক আগে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ বিধবা ওই বৃদ্ধাকে ২৯ অক্টোবর গভীর রাতে ধর্ষণ করা হয়েছিল। প্রগতি ময়দান থানা এলাকায় পরিবারের তরফে অভিযোগ জানানো […]
বুধবার ভোর ছটায় পূর্বাহ্ন পূজা দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে এবারের জগদ্ধাত্রী পূজা। সকাল ১১ টায় হয় মধ্যাহ্ন পূজা এবং দুটোর সময় অনুষ্ঠিত হবে অপরাহ্ন পূজা। এরই মধ্যে করা হয় পুষ্পাঞ্জলি হোম প্রসাদ বিতরণ প্রভৃতি শাস্ত্রীয় উপাচার। বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আরতি হয়ে এই বছরের মত পুজোর সমাপ্তি ঘটবে বলেই মঠ সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার […]
কলকাতা: টেট পরীক্ষা দিয়েও শংসাপত্র মেলেনি। অনেকে আবার প্রাপ্ত নম্বরও জানেন না। প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাকরিপ্রার্থীরা।বুঝতেই পারছেন না কোন নম্বরটা বেশি, কোনটা দেবেন। টেটের সংশাপত্র পেতে ও নম্বর জানতে হাই কোর্টের দ্বারস্থ তাঁদের অনেকেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এ নিয়ে সমস্যার কথা তোলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। মামলকারীদের আইনজীবী […]
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেপাজতেই দিন কাটছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারকের কাছে কাতর আবেদন সত্ত্বেও মিলছে না জামিন। সোমবার তাঁকে আলিপুর আদালত তোলা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি দলের সঙ্গেই আছেন। পার্থর মন্তব্য ছিল, “দলের সঙ্গে আছি। ১০০ বার আছি।” পার্থর এই মন্তব্যকেই কটাক্ষ করল বিজেপি। […]










