ফের নিয়োগের ঘটনায় আরও এক বিস্ফোরক অভিযোগ। এক শিক্ষক, যিনি গত তিন বছর ধরে চাকরি করছেন, তাঁর নিয়োগ নিয়ে উঠে গেল প্রশ্ন। এক চাকরি প্রার্থীর সুপারিশপত্র নকল করে ও আর এক চাকরি প্রার্থীর নিয়োগপত্র নকল করে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ। মুর্শিদাবাদের ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তভার রাজ্য গোয়েন্দা দপ্তর সিআইডি-কে দিতে চায় আদালত। […]
Category Archives: কলকাতা
২০২২-এর শেষের দিকে মানবাধিকার সংগঠনের ওপর যে হামলার অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করা হল কলকাতা পুলিশের কাছে। কারণ, কয়েক মাস কেটে যাওয়ার পরও সেই ঘটনায় কোনও রিপোর্ট পাঠানো হয়নি জাতীয় মানবাধিকার কমিশনে। সে কারণেই এবার এই রিপোর্ট চেয়ে ই-মেল মারফৎ চিঠি দেওয়া হল কলকাতা পুলিশকে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই মর্মে ই-মেলে […]
ফের শহর কলকাতায় ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল কসবা এলাকা। এই ঘটনায় অভিযোগকারিনীর আঙুল উঠেছে এক ব্যান্ড মাস্টারের দিকেই। অভিযোগকারিনী নিজে একটি পানাশালার গায়িকা। আর এই ধর্ষণের অভিযোগ পুলিশের খাতায় লিপিবদ্ধ হতেই গ্রেপ্তার করা হয় ওই পানশালারই ব্য়ান্ডমাস্টারকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গগন কুমার ওরফে রণভীর জন। গায়িকার অভিযোগ, কসবায় নিজের ফ্ল্য়াট ডেকে তাঁকে ধর্ষণ […]
পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সঙ্গে আকাশও থাকবে আংশিক মেঘলা। এদিকে কলকাতায় বুধবারে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে আংশিক মেঘলা ছিল […]
খুব বড়সড় ঘটনা না ঘটলে রাজ্য বিজেপি সভাপতি পদে ২০২৪ পর্যন্ত থাকছেন সুকান্ত মজুমদারই। দিল্লিতে বিজেপির কার্যনির্বাহী সমিতির বৈঠকের পর আপাতত এই বার্তাই স্পষ্ট কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। অর্থাৎ সব ঠিক থাকলে, তাঁর নেতৃত্বেই লোকসভা নির্বাচন লড়বে বঙ্গের গেরুয়া শিবির। ২০২৪ পর্যন্ত বিজেপিতে আর কোনও রাজ্য সভাপতি নির্বাচন হবে না বলে মঙ্গলবার দলের তরফে […]
ব্যারাকপুর: ‘ফের রহস্যজনক অন্তর্ধান নেতাজির।’ হাতেগোনা আর মাত্র চার দিন। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী। স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিকের জন্মদিন উদযাপনের আগেই উধাও হয়ে গেল তাঁর আবক্ষ মূর্তি। ঘটনাস্থল ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মানিকপীর বাজার সংলগ্ন সাধুমঠ কালি মন্দির এলাকা। নেতাজির মূর্তি উধাওয়ের বিষয়টি মঙ্গলবার সকালে নজরে আসে স্থানীয়দের। জনবহুল মানিকপীর বাজার […]
কলকাতা: দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ নিয়ে দর্শকদের উত্সাহের শেষ নেই। সিনেমার ২৫ দিন হইহই করে পেরিয়েছে। উইকএন্ড ও ছুটির দিনে মাল্টিপ্লেক্সে সিনেমা হাউজফুল যাচ্ছে। একদিকে যখন প্রজাপতির সাফল্যের ২৫ দিন উদযাপন হচ্ছে, তখনও রাজনৈতিক তরজা পিছু ছাড়ল না। দেব তৃণমূল সাংসদ, মিঠু চক্রবর্তী বিজেপির নেতা। এই পরিস্থিতিতে সিনেমা মুক্তির দিন থেকে শুরু হয়েছে […]
কলকাতা: নির্দেশ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সত্ত্বেও আটকানো যাচ্ছে না রোগী রেফার। এবার দিনভর কলকাতার একাধিক হাসপাতালে চক্কর কাটতে কাটতে বিনা চিকিৎসাতেই মৃত্যু হল যুবকের। শহরের বিভিন্ন হাসপাতালের দোরে দোরে ঘুরে কোনওরকম চিকিৎসা না পেয়েই শেষে এনআরএসে মৃত্যু হল টালিগঞ্জের বাসিন্দা বছর ছাব্বিশের মেঘনাদ চন্দ্রের। মেঘনাদ চন্দ্র ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান। এরপর সোমবার […]
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট এবং তাঁর বাড়ির সামনে পোস্টারিংয়ের ঘটনায় এবার কলকাতা পুলিশের কাছেও উত্তর চাইল আদালত। কারা এভাবে পোস্টার দিল, কীভাবে এই পোস্টার ছাপা হল আর কোথা থেকেই বা ছাপানো হল তা জানতে চান হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাস। কারা একইসঙ্গে আদালতের তরফ থেকে এও […]
আরজি কর হাসপাতালে ক্যানসারের ড্রাগ ক্লিনিক্যাল ট্রায়াল হবে কিনা, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হল। মঙ্গলবার অধ্যক্ষের নেতৃত্বে গঠিত হয় কমিটি। বিতর্কের সূত্রপাত হয়, কেন ১৫ মাস ধরে আরজি কর হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে সই করছিলেন না অধ্যক্ষ তা নিয়েই। এই প্রসঙ্গে অধ্যক্ষ এদিন জানান, আদৌ ক্লিনিক্যাল ট্রায়ালের কোনও প্রয়োজন রয়েছে কিনা, তা […]









