Category Archives: কলকাতা

জাল নিয়োগপত্র নিয়ে চাকরির ঘটনায় তদন্তভার সিআইডির হাতেই

সিআইডির হাতে দেওয়া হবে তদন্তভার এমন ইঙ্গিত বুধবারই দিয়েছিলেন বিচারপতি বসু। বৃহস্পতিবার একেবারে তদন্তভার তুলেই দেওয়া হল রাজ্য গোয়েন্দা দপ্তরের হাতে। মুর্শিদাবাদের এক স্কুলে নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে ছেলের চাকরি করার ঘটনায় আদালতের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ডিআইজি-সিআইডি-কে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একইসঙ্গে আগামী দু’সপ্তাহের মধ্যে এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া […]

হুক্কাবার বন্ধ করার কারণ পুলিশের কাছে জানতে চাইল আদালত

কলকাতা ও বিধাননগরে হুক্কা বার বন্ধ কেন বৃহস্পতিবার কলকাতা পুলিশ কমিশনার ও বিধাননগর কমিশনারের কাছে জানতে চাইল হাইকোর্ট। পাশাপাশ বিচারপতি রাজাশেখর মান্থা এও নির্দেশ দেন, এ ব্যাপারে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘টক টু মেয়র’-এর  অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-এর নির্দেশে রাতারাতি কলকাতা ও পরে বিধাননগরে বন্ধ […]

শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে, শনিবার থেকে চড়বে পারদ

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে আপাতত থাকবে শুষ্ক আবহাওয়া। পাশাপাশি এও জানানো হয়েছে, আগামী দু’তিন দিন এরকমই থাকবে তাপমাত্রাও। একুশে জানুয়ারির পর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। সঙ্গে কমবে শীতের প্রভাবও। এদিকে রাজ্যে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শুক্রবার দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর […]

শিক্ষা সংক্রান্ত দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের বক্তব্য শুনতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়

শিক্ষা সংক্রান্ত দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের বক্তব্য নিয়ে কৌতূহল প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন আচমকাই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এই প্রসঙ্গ টেনে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এ ব্যাপারে প্রশ্ন করেন, ‘নোবেল জয়ীরা স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন? ওঁরা তো আরও অনেক বিষয়ে বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কি […]

প্রয়াত একেনবাবু উপন্যাসের লেখক সুজন দাশুপ্ত

একেনবাবু’  উপন্যাসের লেখক সুজন দাশগুপ্তের  অস্বাভাবিক মৃত্যু। বুধবার ইএম বাইপাসের ধারে বহুতল আবাসন থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন বলে পরিবার এবং স্থানীয় সূত্রে খবর।  পাশাপাশি এও খবর, বুধবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারে ‘উদিতা অ্যাপার্টমেন্ট’  সুজনবাবুর বাড়ির গৃহ সহায়িকা অন্যান্য দিনের মতোই এদিনও কাজে আসেন। এরপর তিনি দেখেন, দরজা ভিতর […]

টেস্ট পেপারে ভুল, স্বীকার মধ্যশিক্ষা পর্ষদের

‘আজাদ কাশ্মীর নয়, করতে হবে কাশ্মীর।‘ টেস্ট পেপার বিতর্কে ভুল স্বীকার করল মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারিও করা হয় এক নয়া নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘আজাদ কাশ্মীর’ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন মাধ্যমিকের টেস্ট পেপার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। একইসঙ্গে পর্ষদকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে ২৩ ফ্রেরুয়ারি […]

নিজাম প্যালেসে তৃণমূল যুব নেতা কুন্তল

বুধবার সিবিআই এর মুখোমুখি হুগলির তৃণমূল যুব নেতা তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত মানিক ভট্টচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এই কুন্তল ঘোষের নাম সামনে এনে  দাবি করেছিলেন, যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে অন্তত ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন। শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কাছ থেকেই ৫ […]

আপাতত গ্রেপ্তার করা যাবে না জিতেন্দ্র জায়াকে, নির্দেশ হাই কোর্টের

আপাতত গ্রেপ্তার করা যাবে না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সঙ্গে আরও বাড়ানো হল চৈতালির সুরক্ষা কবচের মেয়াদ। আর এই মেয়াদ বৃদ্ধি হল তিন সপ্তাহ। প্রসঙ্গত, আসানসোলে কম্বল বিতরণ- কাণ্ডে এফআইআর করা হয়েছিল চৈতালির বিরুদ্ধে। সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেত্রী। […]

চার হাসপাতালে রেফার করার ঘটনায় যুবকের মৃত্যুতে রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের

দুর্ঘটনার পর চার চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৬ বছরের যুবক মেঘনাদ চন্দ্রর মৃত্যুর ঘটনা সামনে আসতে এই চার হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দপ্তর।  কারণ, এই চার হাসপাতালে ভর্তি নেওয়া তো দূর-অস্ত সামান্য চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের তরফে। এতেই স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়ে উঠে গেছে […]

টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’,শুরু বিতর্ক

এবার নজরে এল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ শব্দের ব্যবহার। আর এই ইস্যুতেই উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি। এই ঘটনা সামনে আসার পরই কড়া মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। স্পষ্টতই জাান, ‘এই টেস্ট পেপারের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা সন্ত্রাসবাদ প্রমোট করছে। এটা লজ্জাজনক। আমি এই নিয়ে কেন্দ্রকে সবটা জানাব। উপযুক্ত […]