ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পরও জট কাটল না। শুক্রবার নবান্ন থেকে আন্দোলনকারীরা বৈঠক সফল নয় বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে ঝাঁঝ যেন আরও বাড়ে ধরনা মঞ্চে। সন্ধেতে আলো কমে আসতেই মোবাইলের আলো জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন মঞ্চের উপস্থিত সরকারি কর্মীদের একাংশ। সঙ্গে দেওয়া হয় ফের এক মহামিছিলের ডাক। এদিনের বৈঠকে রাজ্য […]
Category Archives: কলকাতা
নিয়োগ দুর্নীতিতে জড়িত আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, এমন অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু নথি সোশ্যাল সাইটে সবার সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ তৃণমূল সাংসদ অপরূপার। সূত্রে খবর, শুক্রবার পালটা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির নামে নোটিশ পাঠান তৃণমূল সাংসদ। এখানেই শেষ নয়,পাশাপাশি, অপরূপা শ্রীরামপুর থানায় একটি লিখিত […]
অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের নিরাপত্তা সংক্রান্ত মামলা হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, রাজ্যের তরফে শুক্রবার ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি এও জানা যাচ্ছে, আগামী ১ মে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। কারণ, এই মামলায় তার আগে শুনানি সম্ভব নয় বলেও নাকি বিচারপতি রাজাশেখর […]
শুক্রবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি পরিদর্শন করেন উত্তমকুমার রেল স্টেশন অর্থাৎ টালিগঞ্জ মেট্রো স্টেশন এবং টালিগঞ্জ কারশেড। এদিন পার্ক স্ট্রিট থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন মেট্রোতে করে যাওয়ার পথে মোটরম্যান ক্যাব থেকে নজরদারি চালান ফুটপ্লেটের ওপরেও। এরপর মহানায়ক উত্তমকুমার স্টেশনে নেমে যাত্রীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না সে ব্যাপারেও খতিয়ে দেখেন পুরো […]
দমদম পার্কে পর পর বাইকে ধাক্কা একটি প্রাইভেট গাড়ির। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় গুরুতর জখম হন দু’টি বাইকে থাকা তিন বাইক আরোহী। এরপরই দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। এদিকে পুলিশ সূত্রে খবর, এমন ঘটনা ঘটে শুক্রবার তখন বেলা তিনটে নাগাদ। বাগুইআটি উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি উল্টোডাঙার দিকে যাচ্ছিল। […]
পুরসভার নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, শুক্রবার এমনটাই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে এও জানান, প্রয়োজন মনে করলে নতুন করে এফআইআর দায়ের করেও তদন্ত করতে পারবে তারা। একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ২৮ এপ্রিল এই সংক্রান্ত তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে […]
এবার চাকরিহারাদের তরফ থেকে দাবি উঠল, নিয়োগ দুর্নীতির ঘটনায় সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের জন্য। শুক্রবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরানোর জন্য আবেদন জানিয়ে মামলাও হয়। আদালত সূত্রে খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম-দশম, একাদশ-দ্বাদশ সহ নিয়োগ সংক্রান্ত বিচারাধীন সব মামলাই […]
ফের আন্দোলনের নয়া এক নজির দেখলেন কলকাতাবাসী। চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। তা নিয়ে একের পর এক মামলাওহয়েছে। এরপরও সুরাহা হয়নি। সরকারের তরফ থেকে আশ্বাস দেওযা হলে বাস্তবিক ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি যাতে এই আন্দোলনের ছবিটার কোনও পরিবর্তন ঘটতে পারতো। আর সেই কারণেই শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ […]
কৌস্তভ বাগচির বাড়িতে এক মাস নিরাপত্তা দেবে সিআইএসএফ, শুক্রবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। একইসঙ্গে বিচারপতি মান্থা এদিন এ নির্দেশও দেন, এক মাসের জন্য আপাতত এই নিরাপত্তা দেবে বাহিনী। তবে বিচারপতির পর্যবেক্ষণ, তবে কতদিন, কতজন জওয়ান এই নিরাপত্তা দেবেন, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বাহিনীই নেবে।পাশাপাশি বিচারপতি মান্থা এও জানান, এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে থাকার […]
প্রয়াত সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। রায় পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মারণ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণের জেরে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃণমূল সাংসদের স্ত্রী শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডলি রায়। ডলি রায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোকজ্ঞাপক এই বার্তায় […]










