Category Archives: কলকাতা

রাস্তায় মাটি, দোসর বৃষ্টি; পিচ্ছিল পথে পরপর দুর্ঘটনা নিউ টাউনে

কলকাতা : রাস্তায় পড়ে রয়েছে মাটি। বৃষ্টিতে ধুয়ে কর্দমাক্ত, পিচ্ছিল অবস্থা রাস্তার। সেখানেই পিছলে গিয়ে একাধিক মোটরবাইক চালক ছিটকে পড়লেন। বুধবার সকালে এমন ছবি দেখা গেল নিউ টাউনে বিশ্ব বাংলা সরণিতে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতে নির্মাণ কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হয়েছিল। সেই মাটি রাস্তায় পড়েছে। আর রাতভর ঝিরিঝিরি বৃষ্টির জেরে পিচ্ছিল হয়ে […]

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ সংলগ্ন এলাকায়

কলকাতা : ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বুধবার বেলার দিকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ লাগোয়া এলাকায়। গাঙ্গেয় বঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। সঙ্গে বইছে দমকা হাওয়া। এমন যে পরিস্থিতি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে ঢুকেছে এবং বায়ুমণ্ডলের উপরের স্তরে […]

ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল ঢাকুরিয়ায়। বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। সকাল ৬টার কিছু পরে ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার […]

বীরভূমে দুই তরুণীকে নিগ্রহর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

বীরভূম : বীরভূমে দুই জনজাতি তরুণীর পথ আটকে তাঁদের নিগ্রহ করা, কুপ্রস্তাব দেওয়া এবং জাত তুলে গালিগালাজের অভিযোগে এ বার গ্রেফতার করা হল ব্লক তৃণমূল নেতার ছেলেকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে। ওই দিন বিকেলে কোচিং সেন্টার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন দুই জনজাতি তরুণী। অভিযোগ, তাঁদের পথ আটকায় […]

ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাবেন খগেন মুর্মু

কলকাতা : ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার পর এবার তাঁর নিরাপত্তা বাড়ানো হল। কেন্দ্রের তরফে ওয়াই প্লাস নিরাপত্তা পাবেন তিনি। সোমবার তাঁর সুরক্ষা বৃদ্ধির খবর জানানো হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সুরক্ষা বাড়ানো হয়েছিল কেন্দ্রের তরফে। গত ৬ অক্টোবর হড়পা বানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের নাগরাকাটা […]

রাজ্য প্রশাসনে রদবদল, দশ জেলাশাসক-সহ ১৭ আমলাকে বদলি

কলকাতা : রাজ্যে এসআইআর শুরুর আগেই প্রশাসনের বড়সড় রদবদল। দশ জেলাশাসক, এডিএম-সহ মোট ১৭ জন আমলাকে বদলি করা হল। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। সোমবার নবান্ন সূত্রে এখবর জানা গিয়েছে। এ বিষয়ে স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি […]

উন্নয়নমূলক কাজে রাজ্যের বরাদ্দ নিয়ে হুঁশিয়ারি উচ্চ আদালতের

কলকাতা : কলকাতা হাই কোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। অর্থের অভাবে কোনও কাজ এগোনো যাচ্ছে না। সেই সংক্রান্ত মামলায় এ বার রাজ্যকে হুঁশিয়ারি দিল উচ্চ আদালত। আদালতের হুঁশিয়ারি, রিজ়ার্ভ ব্যাঙ্কে রাজ্যের অ্যাকাউন্ট নম্বরই অচল করার নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি, মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ […]

আর জি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন

কলকাতা : আর জি কর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, হাসপাতালে কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ সূত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভজিৎ আচার্য (৩৭)। তিনি […]

গৃহবধূকে খুন করে আত্মহত্যা সাজানোর চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

কলকাতা : শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে আত্মহত্যা সাজানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী সুমিত পুরকায়েত। মৃতার নাম পূজা পুরকাইত। তাঁর পরিবারের সদস্যরা আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। শনিবার মহিলার ভাসুর পূজাকে হাসপাতালে নিয়ে গিয়ে আত্মহত্যার ঘটনা বলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ বাড়িতে গেলে একটা সুইসাইড নোট উদ্ধার হয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ […]

চেতলায় খুনের ঘটনার পরেই ওসি বদল, জল্পনা বিভিন্ন মহলে

কলকাতা : মদ্যপানের আসরে খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চেতলা থানার ওসি বদল। এত দিন এই থানার ওসি ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। তাঁর জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। তিনি এত দিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসাবে নিযুক্ত ছিলেন। ঘটনার পরেই চেতলা থানার ওসি পদে রদবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও […]