Category Archives: কলকাতা

ব্যাঙ্ক প্রতারণা মামলায় আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই-এর হানা

কলকাতা : ব্যাঙ্ক প্রতারণার মামলায় দক্ষিণ কলকাতার আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়ে কাউকে না পেয়ে পরে আলিপুরেরই আর একটি বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সিবিআই সূত্রের খবর, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের […]

আনন্দপুরের আগুনে মৃত্যু বেড়ে ২১, এখনও কয়েকজন নিখোঁজ

আনন্দপুর : আনন্দপুরের নাজিরাবাদে দগ্ধ গুদামে এখনও কাজ করছে কলকাতা পুরসভা এবং দমকল। আগুন পুরোপুরি নিভলেও, সব জায়গায় পৌঁছতে পারেনি দমকল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১। নমুনা সংগ্রহ করতে ফের ফরেন্সিক প্রতিনিধি দল সেখানে আসতে পারে। এখনও পর্যন্ত আনন্দপুরে ২১ জনের মৃত্যুর কথা […]

৭৭তম প্রজাতন্ত্র দিবসে “নেতাজী মঞ্চ” কলকাতায় জাতীয় পতাকা উত্তোলন

কলকাতা: “নেতাজী মঞ্চ” (কলকাতা) কর্তৃক ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমীক ভট্টাচার্য, মাননীয় সংসদ সদস্য (রাজ্যসভা) ও বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি। এই অনুষ্ঠানটি ভারতীয় সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জনকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়। ভারতীয় সংবিধান জনগণের জন্য এবং জনগণ […]

বিধানসভায় ইডি-সিবিআইয়ের ভূমিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা সরকার

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের ভূমিকার নিন্দা জানিয়ে বিধানসভায় একটি প্রস্তাব পেশ করতে চলেছে। বিধানসভার তৃণমূল সূত্রে খবর, বাজেট অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব আনা হবে। সেখানে রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার পদ্ধতির নিন্দা জানানো হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন ৩ […]

আনন্দপুরে অগ্নিকাণ্ড : আরও বাড়লো মৃতের সংখ্যা

কলকাতা : নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়লো। বুধবার উদ্ধারকাজ চালানোর সময়ে মোমোর গুদাম সংলগ্ন অন্য গুদামের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় আরও তিন জনের দেহাংশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও বেশ কয়েক জন নিখোঁজের খবর মেলেনি। তাই অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত ওই তিনটি দেহাংশ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভার […]

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা

কলকাতা : দক্ষিণ কলকাতার আনন্দপুর থানা এলাকার নাজিরাবাদে একটি ডেকরেটরের গুদাম এবং নামী মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪৮ ঘণ্টা পরেও পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ১১টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির অবস্থা এতটাই ভয়াবহ যে সেগুলি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। অধিকাংশ জায়গায় ছাইয়ের স্তূপের নিচে থেকে কেবল পুড়ে যাওয়া […]

বুধবার সাতসকালেই বিভ্রাট, ভাঙাপথে মেট্রো ব্লু লাইনে

কলকাতা : সাতসকালে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে আধঘণ্টার বেশি ভাঙাপথে মেট্রো চলে ব্লু লাইনে। বুধবার সকালে পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, সকালে এই সমস্যার জেরে বাতিল হয়ে যায় দুটি মেট্রো। যদিও কর্তৃপক্ষের তরফে এ সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। সূত্রের খবর, বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর […]

দিদিই পারেন বিজেপিকে রুখতে: অখিলেশ, নবান্ন না পার্টি অফিস – পাল্টা কটাক্ষ অর্জুনের

কলকাতা : রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে। এরই মধ্যে ইন্ডি জোটের দুই নেতা-নেত্রীর সাক্ষাৎ হলো মঙ্গলবার। এ দিন দুপুরে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকের পরেই অখিলেশ বলেন, গোটা দেশে বিজেপির মোকাবিলা যদি কেউ করতে পারেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিই পারেন বিজেপিকে […]

নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় নমুনা সংগ্রহে যাচ্ছে ফরেন্সিক দল

কলকাতা : নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন এখনও পুরোপুরিভাবে নিভে যায় নি। ধিকি ধিকি জ্বলছে মঙ্গলবার বেলাতেও। দমকলবাহিনী এই প্রসঙ্গে জানিয়েছে যে, বিভিন্ন জায়গায় এখনও রয়েছে চাপা আগুন (পকেট ফায়ার)। এমতাবস্থায় ফরেন্সিক দল নমুনা সংগ্রহের জন্য সেখানেই যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সোমবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আনন্দপুরের নাজিরাবাদে পুড়ে ছাই হয়ে গিয়েছে মোমো তৈরির […]

দিল্লির কুচকাওয়াজে সগৌরবে অংশ নিল পশ্চিমবঙ্গের ট্যাবলো

নয়াদিল্লি : দেশজুড়ে সোমবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ৭৭-তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির কর্তব্যপথে। এবারের ভাবনা – বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্যথের কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শন করে ভারত। আকাশ থেকে […]