Category Archives: কলকাতা

মহানায়ক উত্তমকুমার স্টেশনে ঝাঁপ, সাময়িক ব্যাহত মেট্রো

কলকাতা : রবিবার বিকেলে দক্ষিণ কলকাতার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এক যাত্রীর ট্র্যাকে নেমে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ দক্ষিণমুখী মেট্রো ঢোকার মুখে ওই ব্যক্তি হঠাৎ লাইনে ঝাঁপ দেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেট্রো রেলের এক […]

ভোটার তালিকা প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সিইও-র, কোর্টের নির্দেশ মেনে চলবে পুরো ব্যবস্থা

কলকাতা : ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। শনিবার তিনি জানান, জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক সমস্ত প্রয়োজনীয় তথ্য কমিশনের তরফে সরবরাহ করা হবে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার ক্ষেত্রেও যে কোনও ধরনের সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।সিইও বলেন, দিল্লি কিংবা ডিইও (জেলা নির্বাচন আধিকারিক) অফিস—যেখান থেকেই সহায়তা প্রয়োজন […]

শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস, দু’দিন ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

কলকাতা : শীতের বিদায় বেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৩ ও ২৪ তারিখ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাতাসের গতিপ্রকৃতির পরিবর্তন, বঙ্গোপসাগর থেকে […]

“ছেলেখেলা করার সময় নেই। বকেয়া ফাইল দ্রুত নিষ্পত্তি করুন,” বৈঠকে উপস্থিত জেলা আধিকারিকদের কড়া বার্তা কমিশনের।

২৮ তারিখেই চূড়ান্ত তালিকা, ঢিলেমি নয়— জেলাগুলিকে কড়া বার্তা সিইও-র। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে আর কোনও শৈথিল্য নয়— জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে তিনি জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতেই হবে। “ছেলেখেলা করার সময় নেই। বকেয়া ফাইল দ্রুত নিষ্পত্তি […]

যাত্রী-স্বাচ্ছন্দ্যে একচ্ছত্র ‘রেল-ওয়ান’ অ্যাপ চালু করল রেলওয়ে

কলকাতা : ভারতীয় রেলের যাত্রীদের দীর্ঘদিনের ডিজিটাল বিভ্রান্তির অবসান ঘটিয়ে চালু হল ‘রেল-ওয়ান’ নামে এক নতুন সুপার অ্যাপ। এতদিন দূরপাল্লার টিকিট, লোকাল ট্রেনের টিকিট ও ট্রেনের অবস্থান জানতে একাধিক অ্যাপ ব্যবহার করতে হতো যাত্রীদের। এবার সেই জটিলতা দূর করে একক প্ল্যাটফর্মে সমস্ত পরিষেবা মিলবে বলে শুক্রবার এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন এই অ্যাপে সংরক্ষিত টিকিটের জন্য […]

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ

জীবনতলা : বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ছে এলাকার বহু মানুষের। এ বিষয়ে ভোটার লিস্টে নাম তুলতে হিমশিম খাচ্ছে এলাকার সাধারণ মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২নং ব্লকের বৈধ ভোটার হওয়া স্বত্তেও এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষজনকে নিয়ে এসে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং […]

বাংলা সাহিত্যের অধুনা ভগীরথ শংকর আর নেই

কলকাতা : মণিশংকর মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম মণিশঙ্করের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তী কালে তাঁর সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই। ১৯৫৫ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের অন্যতম […]

প্রতীক্ষার অবসান, ধর্মতলায় চালু সরকারি বাস স্ট্যান্ড

কলকাতা :- শুক্রবার থেকে যাত্রী সাধারণের জন্য খুলে গেলো ধর্মতলায় সরকারি বাস স্ট্যান্ড। আপাতত এই বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস চলাচল করবে।দীর্ঘ জল্পনার পর অবশেষে নতুন বাস স্ট্যান্ড প্রস্তুত করেছে মেট্রো কর্তৃপক্ষ।নির্মীয়মাণ এসপ্লানেড মেট্রো স্টেশন-এর কাজের জন্য ধর্মতলার এল–২০ সরকারি বাস স্ট্যান্ড সরানো হচ্ছে। রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝামাঝি অংশে তৈরি […]

চিংড়িঘাটা উড়ালপুলে গাড়ির ধাক্কায় মৃত্যু ভবঘুরের

কলকাতা : ফের পথ দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল চিংড়িঘাটা উড়ালপুল। সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। শুক্রবার সাতসকালের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ই এম বাইপাস থেকে একটি গাড়ি ওই উড়ালপুল ধরে পাঁচ নম্বর সেক্টরের দিকে যাচ্ছিল। সেই সময়ে এক ভবঘুরেও উড়ালপুল ধরে হেঁটে যাচ্ছিলেন। সেখান থেকে নামার সময়ে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে […]

মিমি চক্রবর্তীকে মানহানির নোটিশ, ২০ লক্ষ টাকা দাবি করলেন তনয় শাস্ত্রী

কলকাতা : অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন অনুষ্ঠান উদ্যোক্তা তনয় শাস্ত্রী। শাস্ত্রীর অভিযোগ, হেনস্থার মিথ্যা অভিযোগ দায়ের করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, যার ক্ষতিপূরণ হিসেবে তিনি ২০ লক্ষ টাকা দাবি করেছেন। তনয় শাস্ত্রী বৃহস্পতিবার জানান, তাঁর আইনজীবীর মাধ্যমে মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে […]