হালিশহরে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীদের

উত্তর ২৪ পরগনা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিচ্ছে বিজেপি। শুক্রবার সকালে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস একসঙ্গে হালিশহরের কালী মন্দিরে পুজো দিয়ে তাঁদের নির্বাচনী প্রচার শুরু করেন।

এদিন সকালে মন্দিরে পৌঁছে দু’জন প্রার্থীই দেবীর আরাধনা করেন এবং এলাকার শান্তি ও উন্নয়নের কামনা করেন। পুজো দেওয়ার পর মন্দির চত্বরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা এবং আসন্ন নির্বাচনে সমর্থন প্রার্থনা করেন।

অর্জুন সিং জানান, মানুষের আশীর্বাদ নিয়েই তাঁরা প্রচার শুরু করেছেন| সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সুদীপ্ত দাসও এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে ভোটের লড়ার কথা বলেন।মন্দিরে পুজো দেওয়ার পর এলাকায় জনসংযোগ কর্মসূচিও করেন দুই প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 20 =