হুগলি : প্রেক্ষাগৃহের ভিতর দাউদাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আঁতকে ওঠেন হলের কর্মী–সহ দর্শকরা। দ্রুত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ শহরের করুণা সিনেমা হলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টায় হুগলির আরামবাগের করুণা সিনেমা হলে শো শুরু হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে এই […]
Author Archives: News Desk
কলকাতা : আগামী ৫ আগস্ট থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটে বাড়তি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। যার ফলে সারাদিনে এই করিডোরে ৭৪টি মেট্রো চলাচল করবে। বর্তমানে এই রুটে চলে মাত্র ৪৮টি মেট্রো। একইভাবে ৫ আগস্ট থেকে বাড়তে চলেছে গোটা দিনের পরিষেবার সময়সূচি। এই মুহূর্তে সকাল ৯ টায় মেট্রো পরিষেবা চালু […]
বোলপুর : স্বামী, স্ত্রী ও সন্তানকে একসঙ্গে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বোলপুরের রজতপুর নতুনগীত গ্রামে। সেই ঘটনায় মূল অভিযুক্ত চন্দন শেখকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের বাইরে চন্দন ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান রজতপুর, লোহাগড়-সহ একাধিক এলাকার বাসিন্দারা। রীতিমতো ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। উল্লেখ্য, জুলাই মাসে […]
নয়াদিল্লি : গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারের সঙ্গে সম্পর্কিত সিবিআই-এর মামলায় মঙ্গলবার শীর্ষ আদালতে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে অনুব্রতকে জামিন দিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন […]
কলকাতা : গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে দেশবাসী। ট্রেন যাত্রা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোরেই দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি (শিবাজী মহারাজ টার্মিনাস) এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি। মৃত্যু হয়েছে দু’জনের। জখম কমপক্ষে ২০ জন। আর এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা […]
ওয়ানাড : কেরলের ওয়ানাডে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ৩৬ জন। এছাড়াও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন, তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে একটি সেতু। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। আমরা জনগণকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছি। আমরা বিভিন্ন হাসপাতালে […]
কলকাতা : রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর প্রবর্তন নির্দেশালয় (ইডি)। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটে চালকল মালিক বারিক বিশ্বাদের বাড়িতে হানা দিল ইডি। এই বারিক বভিস্বাস রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। ইডি সূত্রের খবর, বসিরহাটের ওই ব্যবসায়ীর চালকল-সহ মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান […]
নয়াদিল্লি : দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে আইএএস কোচিং সেন্টারে দুর্ঘটনার পরই বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি প্রশাসন। বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সোমবার সকাল থেকেই বুলডোজার চালিয়ে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করে দিল্লি পুরনিগম। সূত্রের খবর, এই নির্মাণগুলি ভাঙার আগে দিল্লি পুলিশের অনুমতিও চাওয়া হয়। পুলিশ অনুমতি দেওয়ার পরই বেশ কয়েকটি বুলডোজার নিয়ে রাজেন্দ্রনগরে বেআইনি […]
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে মুখ পুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর। ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকল হেমন্ত সোরেনের। জমি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় জুন মাসে হেমন্ত সোরেনকে জামিন দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ড হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। কিন্তু, সোমবার ইডি-র আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি বি আর […]
কলকাতা : প্রতি বছর ডিভিসির জল ছাড়ার কারণেই বাংলা প্লাবিত হয়। বিধানসভায় এই অভিযোগ নিয়ে সোমবার আরও এক বার ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘‘প্রতি বছর ডিভিসি জল ছাড়ে বলে বাংলার একাধিক জেলা ভেসে যায়। জলচুক্তি নিয়ে আমি আমার অবস্থায় দিল্লিতে জানিয়ে এসেছি। বন্যার জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে টাকা দেওয়া হল। আমার রাজ্যকে […]










