ঢাকা : : অশান্ত বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে বাংলাদেশে সংঘর্ষ-হিংসায় অন্তত ৯৩ জন নিহত […]
Author Archives: News Desk
হাওড়া : নদীপথে ফেরি পরিষেবা বন্ধ। এরই প্রতিবাদে হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের আজানগাছি বাজারে পথ অবরোধ করল দ্বীপাঞ্চলের বাসিন্দারা। সোমবার দুপুরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এদিন সকালে ফেরি পরিষেবা চালু থাকায় তারা নদী পেরিয়ে এপারে আসে। কিন্তু দুপুরের পর আচমকা প্রশাসনের পক্ষ থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুধু […]
কাঁকিনাড়া : কাঁকিনাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে করণ শাউ (১৮) নামে এক যুবক জলে তলিয়ে যান। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরের হাড়িপুকুর এলাকার বাসিন্দা করণ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার সকালে করণ শাউ গঙ্গায় স্নান করতে যান। স্নানের সময় হঠাৎ জলে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত […]
কলকাতা : বিধানসভার অধিবেশনের একাদশ তথা অন্তিম দিনে পেশ হল “দ্য স্কিল, নলেজ এন্ড ফ্যাশন ইউনিভার্সিটি বিল, ২০২৪”। এই বিল নিয়ে সোমবার বিধানসভায় আলোচনা হয়। নতুন এই বিল উত্থাপন করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ছয় জন বক্তা রয়েছেন। এক ঘন্টা ধরে তা নিয়ে আলোচনা করা হবে। বিজেপির বক্তা অরূপ কুমার দাস। তিনি বলেন, রাজনৈতিক পরিসর […]
কলকাতা : আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, ৬ থেকে ৮ আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে স্থানীয় ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের […]
ঢাকা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে সমগ্র বাংলাদেশে সংঘর্ষ ও হিংসায় অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। নিহত ৮২ জনের মধ্যে ১৪ পুলিশ কর্মী রয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়াও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশে আবারও ফিরেছে কারফিউ, মোবাইল ইন্টেরনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র […]
কলকাতা : প্রবল চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন এ রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। রবিবার ভরদুপুরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন। বরখাস্তের “খাঁড়া” এড়িয়ে যেতেই তড়িঘড়ি এই পদত্যাগের কথা তিনি ঘোষণা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমের কাছে অখিল বলেন, আপোষ করার জন্য দলের তরফে নির্দেশ […]
বিশাখাপত্তনম : বিশাখাপত্তনম রেল স্টেশনে আগুন লাগল ট্রেনের একটি খালি কামরায়। রবিবার সকাল ১০টা নাগাদ ট্রেনের খালি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে অন্য কোনও কামরার ক্ষতি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। ওয়াল্টেয়ার ডিভিশনের ডিআরএম সৌরভ প্রসাদ বলেছেন, “এই খালি বগিটি রক্ষণাবেক্ষণের জন্য কোচিং ডিপোতে যাওয়ার কথা ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সকাল ৯.২০ […]
কলকাতা : যাত্রীদের সুবিধার্থে এবং ক্যাশলেস লেনদেন প্রচারের লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন তাদের সমস্ত রিজার্ভেশন কাউন্টারে কিউআর কোড ডিভাইসের মাধ্যমে অনলাইন ইউপিআই পেমেন্ট সুবিধা চালু করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে। শিয়ালদহ ডিভিশনের ৯০টি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারে যাত্রীরা এখন ডায়নামিক্যালি জেনারেটেড কিউআর কোড ব্যবহার করে নিরাপদ ও ত্বরিত […]
দুর্গাপুর : দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির কারণে দামোদর নদে জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর কমানোর জন্য ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) ঝাড়খন্ডের পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ছে। পাঞ্চেত জলাধার থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, এবং মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৬ হাজার কিউসেক জল। […]










