মালদা : মালদার মানিকচকের বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার একাধিক জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, অবরোধ তুলতে গেলে এনায়েতপুরে পুলিশকে মারধর শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন আইসি–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গুলিতে জখম হয়েছেন ৩ জন। অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া […]
Author Archives: News Desk
নয়াদিল্লি : নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সুপ্রিম কোর্টে পুনরায় শুনানি হবে আগামী ২২ জুলাই। বৃহস্পতিবারের শুনানির পর পরবর্তী শুনানির দিন ২২ জুলাই ধার্য করা হয়েছে। একইসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বিশেষ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এদিন এনটিএ-কে নিজেদের ওয়েবসাইটে নিট-ইউজি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে এবং শিক্ষার্থীদের পরিচয় আড়াল রাখতে হবে। […]
কুলতলি : পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়ল কুলতলির প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্ত সাদ্দাম সর্দার। কুলতলির চুপড়িঝাড়া এলাকার একটি মাছের ভেড়ির আলা ঘর থেকে বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম ছাড়াও এলাকার এক সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। গত সোমবার এই সাদ্দামকে ধরতে কুলতলি থানার পুলিশ হানা […]
শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে এক জঙ্গিকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশের সময় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশ সম্পর্কে খবর পায় সুরক্ষা বাহিনী। এরপরই ওই এলাকায় অভিযানে নামে সেনাবাহিনীর ৬ রাষ্ট্রীয় রাইফেলস ও […]
বার্সেলোনা : কিছুদিন আগে লিভারপুলের স্প্যানিশ তারকা থিয়াগো আলকানতারা বুটজোড়া তুলে রাখলেও ফুটবল কিন্তু ছাড়ছেন না। স্পেনের হয়ে ইউরো কাপ জয়ী এই ফুটবলার এক দশকের পর ফিরে যাচ্ছেন শৈশবের ক্লাব বার্সেলোনায়। সেখানে তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। এবার তিনি যোগ দিচ্ছেন বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের কোচিং স্টাফে। ৩৩ বছর বয়সী থিয়াগোকে কোচিং স্টাফে যুক্ত করার বিষয়টি […]
মুম্বই : তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল বাইজুস। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল বিসিসিআইয়ের। বাইজুসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয় ২০২৩ সালের জুনে। তারপর নতুন স্পন্সরার নেয় বিসিসিআই। ছেড়ে যাওয়ার সময় এই প্রতিষ্ঠানের কাছে স্পন্সরশিপ বাবদ ১৯ মিলিয়ন ডলার বকেয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের, ভারতীয় টাকায় যা […]
রায়পুর : ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় আইইডি ফেটে প্রাণ হারালেন দুই জওয়ান। এছাড়াও আরও ৪ জন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের উদ্ধার করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা এখনও জানা যায়নি। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেছেন, বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের খোঁজে অভিযান চলছিল, অভিযান শেষে জওয়ানরা যখন ফিরে […]
কলকাতা : মুর্শিদাবাদ জেলার বহরমপুরে উড়ল প্যালেস্তাইনের পতাকা, বুধবার রাতে বহরমপুরে ধর্মীয় শোভাযাত্রায় প্যালেস্তাইনের পতাকা ওড়াতে দেখা যায় একদল মানুষকে। এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-র হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। […]
হাওড়া : চোপড়ার পর এবার হাওড়ায় তালিবানি শাসনের নমুনা উঠে এল। হাওড়ায় তালিবালি শাসনের আদলে শাস্তির ভিডিও হল ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড় এলাকার স্থানীয় সূত্রে খবর ওই এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে পরিচালিকা বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। আর টাকা চুরির অভিযোগের দায়ে ওই পরিচারিকার গোটা পরিবারের চুল কাটলো ওই ব্যবসায়ী পরিবার। ঘটনার কথা জানাজানি […]
নিউইয়র্ক : কোপার ফাইনালে আহত হয়ে মেসি মাঠ ছেড়েছিলেন। শিরোপা জয়ের দু’দিন পর তার গোড়ালির পরীক্ষা করা হয়। এরপর মিয়ামির পক্ষ থেকে বলা হয়, মেসির গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে। ফলে মাঠে কবে তিনি ফিরবেন, সে নিশ্চয়তা নেই। তবে এই দুঃসংবাদের মাঝেই মেসি ভক্তদের কাছে সুসংবাদ এল মেসির গোড়ালির হাড়ে কোনো আঘাত লাগেনি। ইন্টার মিয়ামির পক্ষ […]










