বারুইপুর : আর জি কান্ডের জেরে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সপ্তাহের প্রথম দিনে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। সেই হাসপাতালেও সকাল থেকে জরুরি বিভাগে রোগীদের ভিড় লেগে থাকলেও কোনও চিকিৎসকই নেই সেখানে। ফলে ঘণ্টার […]
Author Archives: News Desk
কলকাতা : আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়তে চলেছে। সোমবার সকাল থেকেই রাজ্যের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। এর ফলে কলকাতার আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ–সহ শহর এবং জেলার একাধিক হাসপাতালে জরুরি বিভাগের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা জরুরি বিভাগের কাজেও […]
নয়াদিল্লি : গত টোকিও অলিম্পিকে জ্যাভলিনে তিনি সোনা জিতেছিলেন। এবার প্যারিসে পারলেন না। প্রতিবেশী দেশ পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হেরে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। তবে নিজের এই পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন ভারতের এই কিংবদন্তি অ্যাথলিট। নীরজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখানে দেখা গেছে, প্যারিস অলিম্পিকে নিজের পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন নীরজ। হিন্দিতে নীরজ বলেছেন, […]
কলকাতা : আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া-র রহস্যমৃত্যুর বিচার চেয়ে ফুঁসছে বাংলা। শনিবারের পর রবিবার সকালেও থমথমে আর জি কর হাসপাতাল চত্বর। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। হাসপাতালের সর্বত্রই পুলিশের ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। এদিকে রোগীর পরিজনরাও বলছেন, এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। ফলে মিলছে না পর্যাপ্ত পরিষেবা। রোগীর পরিজনদের বক্তব্য, […]
শ্রীনগর : রবিবার সকালে ফের উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান।জানা গেছে, সেইসঙ্গে আবারও শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের কোকেরনাগে শনিবার সেনা-জঙ্গি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই কিস্তওয়াড়ে রবিবার সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এও জানা যাচ্ছে, এদিন কয়েকজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা। উল্লেখ্য, শনিবার কাশ্মীরের কোকেরনাগ […]
প্যারিস : আবারও স্বপ্নভঙ্গ কুস্তিতে। হারতে হল শীর্ষ বাছাই ভারতের ঋতিকা হুডাকে। যাকে নিয়ে শনিবার স্বপ্ন দেখেছিল ভারত। নির্ধারিত ম্যাচে ১-১ ফলাফল ছিল, কিন্তু অ্যাডভান্টেজের জেরে জয়ী হলেন কিরঘিজস্তানের আইপেরি মেডেট কিজি। ফলে ঋতিকার পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এই ম্যাচের আগে হাঙ্গেরির প্রতিপক্ষ বেরনাডেট ন্যাগিকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। ম্যাচের […]
ঢাকা : আজ শনিবার পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্ৰিম কোৰ্টেরপ্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আবারও নতুন করে ছাত্রদের আন্দোলন জেগে ওঠায় প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। ছাত্রদের দাবি, বিচারপতিদের পদত্যাগ। হাইকোর্ট প্রাঙ্গণে সংগঠিত আন্দোলনের জেরে প্রথমে আজ সন্ধ্যায় বিচারপতি পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছিলেন। কিন্তু এর আগেই তিনি পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি […]
প্যারিস : ভিনেশ ফোগাটের দাবি নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। তবে শনিবার সেই রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান মাস বাক জানিয়ে দিয়েছেন ভিনেশের এই দাবি মানা সম্ভব নয়। বাক বলেছেন, “ সব কিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মানতে হয়। ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা সকলের জন্য […]
কলকাতা. আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীর ফাঁসির শাস্তি চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই মন্তব্য করে তিনি বলেন, “আমি ওদের দাবির সঙ্গে একমত।’’ সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘটনায় ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। রাজ্য পুলিশের উপর আস্থা না থাকলে অন্য কোনও এজেন্সির দ্বারস্থও […]
কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মর্মান্তিক খুনের ঘটনায় হাসপাতাল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অকালেই শেষ হল একটি প্রাণ, সাথে শেষ হয়ে গেল একাধিক স্বপ্ন। এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ, আর্তনাদে ভরে গেছে হাসপাতালের আকাশ-বাতাস। শনিবার সকালে থেকেই হাসপাতালের পিজিটি চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন। তাঁদের […]










