কলকাতা : ভোট নয়, একমাত্র জনরোষ হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ একটা আধবুড়ো মুলো ভাঁড় একটা খাঁটি সত্যি কথা বলেছে। শহরে মমতার সমর্থন চলে গেছে তো কি হয়েছে, গ্রামাঞ্চলে অটুট আছে। আসল ব্যাপারটা সংক্ষেপে এই। ৩০% মুসলমানের ভোট আঁচলে বেঁধে মমতা ভোটযুদ্ধে নামে। […]
Author Archives: News Desk
কলকাতা : আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় চার জুনিয়র চিকিৎসককে তলব করা হয়। তাঁদের জেরা করে তদন্তে প্রয়োজনীয় একাধিক তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। বুধবার বেলা ১২ টা নাগাদ ওই চারজন হাজিরা দেন। সিবিআই দফতরেই জেরা করা হয় ওই চারজনকে। এতে একাধিক তথ্য মিলেছে বলে জানা গেলেও আগে বিভিন্ন সূত্রে পাওয়া […]
মুম্বই : আত্মঘাতী বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সৎ বাবা অনিল মেহতা। সূত্রের খবর, ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। […]
নয়াদিল্লি : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা দুর্গেশ পাঠক। বুধবার ১ লক্ষ টাকার বন্ডে দুর্গেশ পাঠককে জামিন দিয়েছে দিল্লির এই আদালত। পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। উল্লেখ্য, দুর্গেশ পাঠককে সমন পাঠিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেফাজতে থাকা অন্যান্য অভিযুক্তদের […]
নয়াদিল্লি : জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, পরিষ্কার ও সবুজ বসুন্ধরা তৈরি করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার সকালে ভার্চুয়ালি গ্রিন হাইড্রোজেনের ওপর অন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “সমগ্র বিশ্ব গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একটি বিরাট উপলব্ধি রয়েছে যে, জলবায়ু […]
মুর্শিদাবাদ : এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে বীরভূমের কুনুটিয়া গ্রামের বাসিন্দা আবিদা সুলতানা ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু এরপরই আবিদার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ […]
কলকাতা : রাত গড়িয়ে সকাল, এখনও অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। দাবি না মানা পর্যন্ত অবস্থানেই বসে থাকবেন তাঁরা, স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। তাঁদের কথায়, সরকারের তরফে ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করলে, তবেই অবস্থান তুলবেন। বৃষ্টিকে উপেক্ষা করেই সারা রাত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে থাকেন জুনিয়র ডাক্তাররা। রাতে তাঁদের অবস্থান মঞ্চে এসেছিল আর জি করের […]
কলকাতা : দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ১০৯তম মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। কলকাতার ময়দানে বাঘা যতীনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও, তিনি “বাঘা যতীন” নামেই সমধিক পরিচিত। অনুষ্ঠানের শেষপর্বে, আর জি কর মেডিক্যাল কলেজের […]
কলকাতা : সোমবার দশ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচের দিকে দলগুলোর মধ্যে ঘটে গেল বেশ কিছু পরিবর্তন। শ্রীলঙ্কার এ জয়ের ফলে দুই ধাপ উপরে উঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। দলটি ৭ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট–সহ শতকরা ৪২.৮৬ শতাংশ পয়েন্ট পেয়েছে। এক ধাপ […]
বাগডোগরা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মানুষ কী করবে তা ঠিক করার কে উনি?” তিনি অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় একটিও সত্য কথা বলেন না এবং উৎসবে ফিরে আসার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অনর্থক। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, […]










