Author Archives: News Desk

হাই কোর্টের দ্বারস্থ আর জি করের সাসপেন্ড হওয়া ৩১ জন চিকিৎসক

কলকাতা : কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আর জি কর হাসপাতাল থেকে সাসপেন্ড হওয়া ৩১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাসপেন্ড করায় পুলিশ হস্টেলে ঢুকতে দিচ্ছে না। হস্টেলে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগেই শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হন ওই ৩১ জন। কলকাতা হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক আর জি করের […]

২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন ষোড়শ ব্রিকস সম্মেলনে

নয়াদিল্লি : চলতি মাসে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই সফরে তিনি অংশ নেবেন ষোড়শ ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে। শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে যাচ্ছেন। কাজানে অনুষ্ঠিত ১৬-তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন […]

২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন জসপ্রিত বুমরাহ

বেঙ্গালুরু : শুক্রবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জসপ্রিত বুমরাহ ২০২৪ ক্যালেন্ডার বছরে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আজ বুমরাহ টম ব্লান্ডেলকে আউট করে লাল বলের ফরম্যাটে তাঁর বছরের ৩৯তম উইকেটটি লাভ করেন। ১৫ ইনিংসে এই মাইলফলক ছুঁলেন এই পেসার। বুমরাহ তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে(৩৮) ছাড়িয়ে গেছেন। এছাড়া ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন, শোয়েব বশির এবং […]

শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু

কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ৭.৪০ মিনিটে আগুন […]

ধর্মতলায় ধর্না মঞ্চে গণস্বাক্ষর অভিযান চলছে, সাড়াও মিলেছে ভালোই

কলকাতা : “বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ”- এই দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহের অভিযানে জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি। উদ্দেশ্য, আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি–র রহস্যমৃত্যুর ঘটনার দ্রুত কিনারা ও প্রকৃত সত্য উদ্ঘাটিত করা। দুই মাসেরও অধিক সময় ধরে মূল দাবিতে সরব। এর পরিপ্রেক্ষিতে এই জুনিয়র চিকিৎসকেরা বৃহস্পতিবার গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দিয়েছে। ওয়েস্ট […]

প্রাক্তন মন্ত্রী পার্থর জামিন মামলায় ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

কলকাতা : রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এ বার ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভূয়ানের বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির কাছে হলফনামা চায়। এক সপ্তাহ পরে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। ওই মামলায় […]

নিজের অবসর নিয়ে মুখ খুললেন মেসি

বুয়েনেস আইরেস : লিওনেল মেসি কবে অবসর নেবেন, এই নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বুধবার বলিভিয়া ম্যাচ শেষে অবসর নিয়ে মুখ খুললেন মেসি। মেসি বলেছেন, ‘সত্যি বলতে আমি এখনও অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। মাঝে মাঝে ভাবি কিন্তু সেটা তেমন কিছু নয়। এখন আমি শুধু আমার ম্যাচগুলো উপভোগ করে যাচ্ছি। আমি এখানে থাকতে পেরে খুবই […]

সুপ্রিম রায়, ১৯৭১-এর ২৫ মার্চের আগে পূর্বপাকিস্তান থেকে অসমে আগতরা পাবেন ভারতীয় নাগরিকত্ব, বহাল ৬এ ধারা

নয়াদিল্লি : ১৯৭১-এর ২৫ মার্চের আগে পূর্বপাকিস্তান (অধূনা বাংলাদেশ) থেকে আগত অভিবাসীরা পাবেন ভারতীয় নাগরিকত্ব। ১৯৭১-এর ২৫ মার্চই হবে অসমে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ। রায়ে বলা হয়েছে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১-এর ২৫ মার্চ পৰ্যন্ত আগত অভিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। তার পর আগতরা অবৈধ বলে গণ্য হবেন। ভারতের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এই রায় দিয়ে অসম […]

বেলেঘাটায় বন্ধ থাকা কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন, ছড়ালো আতঙ্ক

কলকাতা : কলকাতার বেলেঘাটায় আগুন লাগল একটি বন্ধ থাকা কারখানায় তেলের ট্যাঙ্কারে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। পুলিশ ও দমকল জানিয়েছে, কারখানাটি বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে […]

সহানুভূতি ও সদিচ্ছার মাধ্যমেই বিশ্বকে আরও সুন্দর করা যেতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস উদযাপন এবং পালিকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বৌদ্ধ ভিক্ষুদের অভিবাদনও জানান। পরে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অভিধম্ম দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র সহানুভূতি এবং সদিচ্ছার মাধ্যমেই আমরা বিশ্বকে আরও সুন্দর করে তুলতে […]