কলকাতা : ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গে চলতি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে ইতিমধ্যে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শনিবার বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সিইও-সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ বা তার ঊর্ধ্বতন […]
Author Archives: News Desk
কলকাতা : “মাত্র কয়েকটা দিন আর বাকি আছে। এভাবেই এই কটাদিন পার করে দিতে পারলেই হলো। রইল বাকি পরের বারের বিধায়ক টিকিট! সে উনি দিলে দেবেন না দিলে না দেবেন। এর জন্য আমার কোন দুঃখ আক্ষেপ নেই।” শনিবার এভাবে মনের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী মনোরঞ্জন ব্যাপারি। তিনি লিখেছেন, “ভাবছিলাম কথা গুলো লিখব না। কিন্তু অনেকেই […]
ঢাকা : বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার সাত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টুইট করেছেন, “ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)-কে পিটিয়ে হত্যার ঘটনায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেফতার করেছে। ধৃত হল- মোঃ লিমন সরকার (১৯), মোঃ তারেক হোসেন, মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম […]
গুয়াহাটি : আজ শনিবার অপরাহ্ন প্ৰায় তিনটা নাগাদ দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে আজ তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত, চার হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়া আগামীকাল উজান অসমের নামরূপে ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কয়েকটি […]
নদীয়া : নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এসে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন বাদকুল্লা এলাকায়। মৃতদের নাম রমা প্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩), গোপীনাথ দাস (৪৭)। ট্রেনের ধাক্কায় আহত আরও একজন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা এ দিন প্রধানমন্ত্রী মোদীর সভায় অংশ নেওয়ার জন্য […]
গুয়াহাটি : অসমে মিজোরামের সাংহাই-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মর্মান্তিক মৃত্যুর পাশপাশি একটি শাবক গুরুতরভাবে আহত। এ ঘটনায় পাঁচটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) কর্তৃপক্ষ। এদিকে রেল বিভাগ তিনটি হেল্পলাইন নম্বর যথাক্রমে ০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩ জারি করেছে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ […]
ভারতের ইতিহাসে ১৯৪৬ – ভারতের গণপরিষদের (Constituent Assembly) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, যা স্বাধীন ভারতের সংবিধান রচনার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ১৯৮৫ – ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনায় আক্রমণ না করার চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৪ – ভারত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পরবর্তী সতর্কতা শুরু হয়, যা পরের দিন ভয়াবহ সুনামির পূর্বাভাস ছিল। বিশ্ব ইতিহাসে ১৮০৩ […]
গ্রেগরীয় তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫ বার: শনিবার বাংলা তারিখ: ৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল প্রায় ৬:১৫ সূর্যাস্ত: বিকেল প্রায় ৪:৫২ চন্দ্রোদয়: সকাল প্রায় ৬:২৩ চন্দ্রাস্ত: বিকেল প্রায় ৫:০৩ তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা: সকাল ৭:১৩ পর্যন্ত শুক্লপক্ষ প্রতিপদ (প্রথমা): সকাল ৭:১৩ থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত নক্ষত্র মূল নক্ষত্র: সারা দিন (পরের দিন […]
মেষ রাশি – আজ আপনি নিজেকে আগের চেয়ে বেশি উদ্যমী ও আত্মবিশ্বাসে ভরপুর মনে করবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নজরে আসবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হতে পারেন। আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে, তবে তাড়াহুড়ো করে বড় কোনো খরচ করবেন না। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে, শুধু রাগ ও মানসিক চাপ এড়িয়ে চলুন। […]
কলকাতা : “কীভাবে পশ্চিমবঙ্গে জাল নথি তৈরি করে ভোটার তালিকায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা নাম তোলে দেখুন।” এই মন্তব্য করে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি লিখেছেন, “একটি বার্থ সার্টিফিকেটের নমুনা আপনাদের দেখাচ্ছি। সদ্যজাত কন্যা সার্টিফিকেটটি হাতিয়েছেন সদ্য। তিনি জন্ম নথিভুক্ত করেছিলেন ১২/০৩/২০০৭। দাবি করেছিলেন তিনি জন্মেছেন ০৫/০৩/২০০৭। কিন্তু রেজিস্ট্রার ১২/০২/২০০৬ সালে […]







