বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলের জীবনাবসান। বয়স হয়েছিল ৮২ বছর। তিন বারের বিশ্বকাপ জয়ী বিশ্বের একমাত্র ফুটবলার প্রয়াত হলেন বিশ্বকাপের পরেই। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ২২ ডিসেম্বর ক্যানসারের প্রকোপ হঠাৎ বেড়ে যায়। ডাক্তারদের পরামর্শ মেনে বাড়ি ফেরা হয়নি। বড়দিনে এ বছর হাসপাতালেই কাটিয়েছিলেন পেলে। বিছানায় অসুস্থ বাবাকে জড়িয়ে ধরে ছবি গণমাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর […]
Author Archives: Mousumi Sarkar
আজ রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। সেকারণেই সফর বাতিল। পিএমও সূত্রে জানা যাচ্ছে, ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদি। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন ভার্চুয়ালিই। শুক্রবারই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সকাল ১০ টায় বিমানবন্দরে নামার […]
শুক্রবারই কলকাতা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোমুখি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর এদিন মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেন মোদির (Heeraben Modi) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকসন্তপ্ত প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, ‘শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার […]
প্রয়াত হীরাবেন মোদি। আমদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুসংবাদ পাওয়ামাত্রই আমদাবাদের উদ্দেশে রওনা দেন মাতৃহারা মোদি। প্রয়াত হীরাবেনের বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम… मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का […]
ইউক্রেনে (Ukraine) একের পর এক ধাক্কা খেয়েছে রাশিয়ার (Russia) সেনাবাহিনী। খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ হাতছাড়া হয়েছে রুশ ফৌজের। ডোনেৎস্ক ও লুহান্সকেও বেশ কিছু জমি খুইয়েছে তারা। এই পরিস্থিতিতে ফের আক্রমণের ঝাঁজ বাড়াল মস্কো। ইউক্রেনের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ১২০টিও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনা। রাজধানী কিয়েভ-সহ বেশ কিছু শহরে এর ফলে আতঙ্কের আবহ তৈরি […]
কম্বোডিয়ার হোটেলে (Cambodia Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১০। এই ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। কম্বোডিয়ার পোইপেটে গ্র্যান্ড ডায়ামন্ড সিটি হোটেলের এক তলায় বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন লাগার পরই আতঙ্কে বিল্ডিং থেকে ঝাঁপ দিতে দেখা যায় একাধিক ব্যক্তিকে। সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, ওই মুহূর্তে ক্যাসিনোতে ৪০০ […]
কাফ সিরাপ খেয়ে ফের শিশুমৃত্যুর ঘটনা। গাম্বিয়ার পর এবার উজবেকিস্তান। উজবেকিস্তান সরকারের দাবি, ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে সে দেশে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ফের শিশুমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে ভারতে তৈরি কফ সিরাপ। ভারতীয় ওই কফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে উজবেক সরকার। সেদেশের বাজার থেকে ওই ভারতীয় সংস্থার সমস্ত কফ […]
২০০৮ সালে পঞ্জাব প্রদেশে (Punjab Province) তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করে ইমরানের দেশের প্রাক্তন মন্ত্রীর ছেলে। সেই অভিযোগে তাকে এবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত। এছাড়াও মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে পাকিস্তানি টাকা আর্থিক সহায্যেরও নির্দেশ দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হলে আমেরিকায় (America) পালিয়ে যায় পাক পঞ্জাবের মন্ত্রী আজমল […]
প্রধানমন্ত্রী শেখ হাসিনার (PM Sheikh Hasina) হাত ধরে বুধবার বাংলাদেশের প্রথম মেট্রোরেল পথের একাংশের উদ্বোধন হল। রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বোধনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিগত কয়েকদিন ধরেই এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোরকদমে। উদ্বোধনের আগে মেট্রোরেলের ফলক উন্মোচন করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকেই যাত্রীরা বাংলাদেশের প্রথম মেট্রোরেল পরিষেবা ব্যবহার […]
খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ হাতছাড়া হয়েছে রুশ ফৌজের। এই পরিস্থিতিতে হারানো জমি ফিরে পেতে মরিয়া মস্কো। আক্রমণের পরিমাণ আরও বাড়াতে এবার ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাংক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তিশালী রুশ ফৌজকে রুখে দিয়েছে ইউক্রেন (Ukraine)। হানাদার বাহিনীর দখলে থাকা বেশ কিছু এলাকাও পুনরোদ্ধার করেছে তারা। কিন্তু ‘জেনারেল উইন্টার’-এর দাপটে এবার বেশ কিছুটা […]










