শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ আশপাশের বেশ কিছু এলাকা। মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ দেশের রাজধানী শহর এবং আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। পর পর তিনবার অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬ ম্যাগনিটিউট। জানা গিয়েছে প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী […]
Author Archives: Mousumi Sarkar
তোষাখানা মামলায় ভার্চুয়াল শুনানি চান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের প্রধান বিচারপতির কাছে ইমরানের আবেদন, তাঁর বিরুদ্ধে যাবতীয় মামলা একত্রিত করে বিচার প্রক্রিয়া শুরু হোক। তাছাড়াও বাড়ির মধ্যে থেকেই যেন ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এই ভার্চুয়াল শুনানির আবেদনের পিছনে কারণ বাতলালেন তিনি নিজেই। আদালতে গেলেই নাকি তিনি […]
দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট ১৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশ কিংবা তার বেশি। শীতের শেষে বসন্তের আবহে নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই পরিসংখ্যান ভাল চোখে দেখছেন না বিশেষজ্ঞেরা। এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে কোভিড […]
রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘বন্ধুত্ব সফরে’ রাশিয়ায় আসলেন জিনপিং। সোমবার রাশিয়া পৌঁছলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ মস্কোর ভনুকোভো বিমানবন্দরের রানওয়ে ছোঁয় জিনপিং-এর ব্যক্তিগত বিমান। তিন দিনের সফরে দুই রাষ্ট্রনেতা দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে। জিনপিংয়ের এই রাশিয়া সফরের দিকে চোখ […]
সোমবার দ্বিপাক্ষিক বৈঠকেই প্রধানমন্ত্রী মোদিকে জি-৭ সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী মোদিও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, মে মাসেই হিরোশিমা যাবেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ২০২৩ সাল ভারত-জাপান পর্যটনের প্রসার ঘটানো অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। #WATCH | I will announce my new plan on […]
জোড়া বিপদে ইমরান খান। তোষাখানা মামলার শুনানিতে হাজিরা দিতে ইসলামাবাদ যাচ্ছিলেন ইমরান। সেই সময় ফের দুর্ঘটনার মুখে পড়ে ইমরান খানের কনভয়। কনভয়ের একটি গাড়ি উল্টে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এদিকে ইমরান লাহোরের বাড়ি থেকে বার হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ। গ্রেপ্তার করে ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে। ইমরানের বাড়ির […]
বিধ্বংসী সাইক্লোনে আফ্রিকায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২৬ জনের। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান উদ্ধারকারীদের। ঝড়ের ফলে ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৩ হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে মালাউইয়ের প্রতিবেশী দেশগুলিতেও। সেখানেও লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। প্রবল বৃষ্টির জন্য ক্ষয়ক্ষতির খবর মিললেও উদ্ধারকাজ শুরু করা যায়নি। অবশেষে বুধবার বৃষ্টি থামার পর থেকেই ৩২৬ জনের মৃতদেহ […]
নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল ভারত সফরে এসে বৃহস্পতিবার এমনই বার্তা দিয়েছেন। এই মুহূর্তে ভারতেই রয়েছেন নোবেল কমিটির উপনেতা অ্যাসলে তোজে (Asle Toje)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তোজে বলেছেন, ‘আজকের দিনে গোটা বিশ্বে শান্তির সবচেয়ে বড় প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ তাঁর মতে, মোদি এমন একজন […]
মহারাষ্ট্রে ফের সিপিএমের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার (All Indian Kishan Sabha) ব্যানারে শুরু হয়েছে লং মার্চ। মোট ১৭ দফা দাবিতে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে হাঁটা শুরু করেছেন হাজার হাজার কৃষক। উল্লেখ্য, ২০১৮ সালে এই একই দাবিগুলোকে সামনে রেখে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত লং মার্চ করেছিলেন প্রায় ৫০ হাজার কৃষক। সেসময় তৎকালীন মুখ্যমন্ত্রী […]
কূটনৈতিক বিধি মেনেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল নরেন্দ্র মোদি সরকার। ইউক্রেন যুদ্ধের আবহে দিল্লিতে এই জোড়া বৈঠকে যোগে দিতে পারেন চিন, রাশিয়া-সহ অন্য সদস্য দেশগুলির প্রতিনিধিরা। আগামী ২৯ মার্চ নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠক হবে। ২৭ এপ্রিল হবে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা। এসসিও-র বর্তমান চেয়ারম্যান […]










