Author Archives: Mousumi Sarkar

৪ শতাংশ ডিএ বৃদ্ধিতে ছাড়পত্র, উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে এই বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত ৪২ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৪ শতাংশ বাড়ার ফলে তা পৌঁছাবে ৪৬ শতাংশে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ হারে […]

সমলিঙ্গ বিবাহে সায় দিল না সুপ্রিম কোর্ট, আইনি সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রকে দায়িত্ব

সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ বিষয়ে একমত হয়েছে। তবে সমলিঙ্গ সম্পর্ককে তারা স্বীকৃতি দিয়েছে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার বিষয়টিতেও বিচারপতিরা সকলেই একমত হয়েছেন। পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করলেন, ‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।’ বিচারপতির আরও মন্তব্য, ‘জীবনসঙ্গী নির্বাচন করা […]

নিঠারি হত্যা মামলায় বেকসুর খালাস কোলি-পান্ধের, ফাঁসির সাজাও রদ

কুখ্যাত নিঠারি হত্যা মামলায় প্রধান দুই দোষী বেকসুর খালাস করল দিল এলাহাবাদ হাইকোর্ট। এমনকী তাদের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে দেওয়া হয় এ দিন। ২০০৫-২০০৬ সালে নয়ডায় গণহত্যায় অভিযুক্ত ছিলেন সুরিন্দর কোলি ও মনিন্দর সিং পান্ধের। তাঁদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল ট্রায়াল কোর্ট। এ দিন এলাহাবাদ হাইকোর্টের তরফে সেই রায় বাতিল করে দেওয়া হয়। ২০০৫ সালে নয়ডার […]

মণিপুরে ছড়াচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু’র সংক্রমণ, সতর্কতা জারি করল প্রশাসন

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে এবার সোয়াইন ফ্লু আতঙ্ক। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে আফ্রিকান সোয়াইন ফ্লু-র দাপট দেখা গিয়েছে। এর আগে দক্ষিণের একাধিক রাজ্য এবং উত্তরপূর্বের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছিল এই সংক্রমণ। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। যদিও বিষয়টি নিয়ে আতঙ্ক না ছড়ানোর আবেদনও করা হয়েছে প্রশাসনের তরফে। প্রাণী বিষয়ক দপ্তর […]

 হাই অ্যালার্ট জারি হল দিল্লি-মহারাষ্ট্র-গোয়াতে

মহারাষ্ট্র, গোয়া-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হল হাই অ্যালার্ট। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর খবরের ভিত্তিতেই শুক্রবার বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রভাব পড়তে পারে অন্যান্য দেশেও। মধ্য প্রাচ্যের এই যুদ্ধের সুযোগে ভারতেও অসামাজিক কার্যকলাপের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই ইজরায়েলের দূতাবাস, ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠানের […]

উত্তরবঙ্গে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপোর কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া […]

সংক্রমণ রয়েছে পায়ে, ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে আপাতত গৃহহন্দি দশা কাটছে না মুখ্যমন্ত্রীর। বরং তা আরও বাড়ছে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, তাঁর বাড়ি থেকে বেরোতে বেরোতে অন্তত ২৭ অক্টোবর। ওই দিন রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। সেখানে সশরীরে থাকবেন বলেই জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর ভার্চুয়াল মাধ্যমে […]

দেবভূমে দেবতার শরণে মোদি

বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদি-কৈলাশের কাছেও মাথা নত করে আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি। পার্বতী কুণ্ডে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী সামনেই অবস্থিত হ্রদের সামনে বসে আদি কৈলাশের কাছেও প্রার্থনা করেন। Uttarakhand: Prime Minister Narendra Modi at Parvati Kund […]

হামাসকে ঠেকাতে ইজরায়েলে প্রথম অস্ত্রবাহী বিমান পাঠাল আমেরিকা

প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ইজরায়েল। হামাসকে ঠেকাতে এবার ইজরায়েল সেনার পাশে আমেরিকা। বুধবার আমেরিকার প্রথম অস্ত্রবাহী বিমান নেমেছে ইজরায়েলের মাটিতে। উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্র ইজরায়েলে পাঠিয়েছে আমেরিকা। প্যালেস্তিনীয় সশস্ত্র বাহিনী হামাসকে ঠেকাতে ওই অস্ত্রশস্ত্র কাজে লাগানো হবে। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ত্র পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফে […]

বাবা সুস্থ আছেন, গুজব ছড়াবেন না, জানালেন অমর্ত্য-কন্যা নন্দনা

প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এদিন সন্ধ্যায় এমনই গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানান, অমর্ত্যের কন্যা নন্দনা সেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। নন্দনা বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল […]