এনসিপি এবং তার সমস্ত শাখা সংগঠনগুলি ভেঙে দিলেন দলের সভাপতি শরদ পাওয়ার। এনসিপি সূত্রের খবর, দলের সাংগঠনিক খোলনলচে বদলানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এনসিপির জাতীয় সম্পাদক প্রফুল্ল প্যাটেল বুধবার রাতে টুইট করে লেখেন, ‘জাতীয় সভাপতি শরদ পাওয়ারের অনুমতি অনুসারে জাতীয় স্তরের যাবতীয় বিভাগ ও শাখার অবিলম্বে অবলুপ্তি করা হচ্ছে। কেবল ন্যাশনালিস্ট উইমেনস উয়ং, ন্যাশনালিস্ট ইয়ুথ কংগ্রেস […]
Author Archives: Mousumi Sarkar
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি (ED) দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয় তাঁকে। জেরা পর্বের শেষে আজকের মতো ছাড়া পান তিনি। গত মাসেই প্রায় ৫৩ ঘণ্টার জেরার মুখে পড়তে হয়েছিল রাহুল গান্ধিকে। কাছাকাছি সময়ে সোনিয়ারও হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিনি ইডির মুখোমুখি হতে […]
ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের (British PM) দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। ঝুলিতে বাড়ালেন ভোটও। অর্থাৎ দলের মধ্যে ঋষির পক্ষে বাড়ছে সমর্থন। এদিকে এদিনের ভোটপ্রক্রিয়ার পর প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে ছিটকে গেলেন আরেক জনপ্রতিনিধি কেমি বাডেনোচ। ফলে এবার লড়াইটা দাঁড়াল তিন প্রতিযোগীর মধ্যে। যাদের মধ্যে আবার দুজন প্রাক্তন প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী। ব্রিটেনের […]
পাথর পাচার রুখতে গিয়ে মাফিয়াদের রোষের বলি ডিএসপি। পুলিশের পদস্থ আধিকারিককে পিষে দিল পাথরবোঝাই ডাম্পার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হরিয়ানার (Haryana) নুহ এলাকায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হরিয়ানার নুহ জেলার পাঁচগাঁও এলাকায় অবৈধভাবে পাথার খাদান চলছিল বলে অভিযোগ। সোমবার সকাল ১১টা আরাবল্লি পর্বতমালার অবৈধ খাদান থেকে পাথর পাচার (Illegal Stone Mining) করা হচ্ছিল […]
অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে বিক্ষোভের আঁচ কমে গেলেও বিতর্ক থামেনি। মঙ্গলবার আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং অভিযোগ এনেছেন, অগ্নিবীর নিয়োগ করার আগে ধর্ম এবং জাতির পরিচয় চাওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ব্যক্তির জাতি পরিচয় জানতে চাওয়া হত না। মোদি সরকারকে খোঁচা দিয়ে সঞ্জয়ের মন্তব্য, আসলে ‘জাতিবীর’ বানাতে চাইছেন […]
ইবোলা (Ebola) ভাইরাসের মত তেমনই অতি সংক্রামক এক নয়া ভাইরাসের হদিশ মিলল ঘানায়। রবিবার সে দেশের প্রশাসনের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকেই নাকি এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, ডাইরিয়া, জ্বর, বমিভাব নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। হু’এর তরফে জানানো হয়েছে, ফলখেকো বাদুরের থেকে মানুষের দেহে […]
সোমবার ১৮ জুলাই বিকাল ৫টায় শেষ হল ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি বাছাইয়ের নির্বাচন। সারা দেশে সাংসদ এবং বিধায়করা বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা এবং এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন। রাষ্ট্রপতি নির্বাচন সর্বত্র শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল তথা মুখ্য রিটার্নিং অফিসার পিসি মোদি। এক সূত্রের দাবি বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক এবং […]
মধ্যপ্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনা (Madhya Pradesh)। ব্রিজের রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল পুনেগামী (Pune) একটি বাস। এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ১৩ জন যাত্রীর। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। শেষ খবর পাওযা পর্যন্ত আটকে রয়েছেন বেশ কয়েকজন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে লিখেছেন, […]
প্রচণ্ড তাপে পুড়ছে ইউরোপের কিছু অংশ। রোদের প্রচণ্ড তাপের কারণে সেখানে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।ছড়িয়ে পড়েছে দাবানল। শনিবার থেকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অংশ এবং স্পেনের সীমান্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে হিমসিম অবস্থা প্রশাসনের। প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের ওই অংশে। সর্বদা তৎপর করা হয়েছে জরুরি পরিষেবাগুলিকে। ইতিমধ্যেই তাপপ্রবাহের […]
কোভিড টিকাকরণ (Covid-19 Vaccine) শুরুর মাত্র ১৮ মাসের মধ্যে রেকর্ড গড়ল ভারত। রবিবার ২০০ কোটি ডোজ টিকাকরণের মাইল ফলক ছুঁল দেশ। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে নরেন্দ্র মোদির বার্তা, ‘ভারত আবার ইতিহাস গড়ল। ২০০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা। যারা দেশের টিকাকরণকে অতুলনীয় গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন […]










