ফের বন্দুকবাজের হানায় প্রাণ হারালেন ৩ জন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে কলেজের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। জানা গিয়েছে, আহত অবস্থায় বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে দু’টি পিস্তলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছিল। হামলার পরে সমাবর্তন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া […]
Author Archives: Mousumi Sarkar
বিহারে (Bihar) বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Firecracker Explosion)। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৮ জন। বাজি ব্যবসায়ীর বাড়িতেই কারখানাটি ছিল বলে জানা গিয়েছে। সারান (Saran District) জেলার ওই কারখানায় আরও ১০ জনের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে […]
বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)।করোনার পথেই এগোচ্ছে এবার মাঙ্কিপক্স। শনিবার সন্ধেয় এমনই ঘোষণা করেছেন হু’র ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়াসুস। তাঁর কথায়,’মাঙ্কিপক্স বিশ্বজুড়ে চিন্তা বাড়াচ্ছে। তাই এবার স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হল।’যে দেশগুলিতে মাঙ্কিপক্স বিরাট পরিমাণে ছড়াতে পারেনি তাদেরকেও সংক্রমণ রুখতে পরামর্শ দিয়েছেন হু-র বিশেষজ্ঞ চিকিৎসক। একমাস আগে বিশ্ব […]
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। শ্রাবণ যাত্রা চলাকালীন হাথরাসে ৬ শিবভক্তকে পিষে দিল ট্রাক। শনিবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। আহতদের হাসপাতালে ভর্তি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্রা অঞ্চলের এডিজি রাজীব কৃষ্ণা বলেন, এদিন ভোর ২.১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। হাথরাসের সদাবাদ পুলিশ থানা এলাকায় শিবভক্তদের পিষে দেয় একটি ট্রাক। ফলে ঘটনাস্থলেই মৃত্যু […]
রাজধানীতে ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। কারণ এবার স্টেশনের মধ্যেই রেল কর্মীদের বিরুদ্ধে যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে দিল্লির (New Delhi) এক রেল স্টেশনের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের স্টাফ রুমে দুই রেলকর্মীর যৌন লালসার শিকার হন ৩০ বছরের যুবতী। মোট চারজনের বিরুদ্ধে […]
স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এহেন পরিস্থিতিতে দেশের রাশ ধরেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। ক্ষমতায় এসেই সেনাবাহিনীকে কঠোর হাতে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন রনিল। তার কয়েক ঘণ্টা পরেই কলম্বোয় আন্দোলনকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কার সেনাবাহিনী। Sri Lanka | Visuals from the vicinity of Sri […]
পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। হংকং থেকে প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক তছরূপের মামলায় আপাতত লন্ডনের জেলে রয়েছেন নীরব মোদি। সব মিলিয়ে এখনও পর্যন্ত নীরবের দু’হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির (ED) তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘তদন্ত করতে […]
দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি (President of India) হয়ে ইতিহাসে নাম লেখালেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তিনি। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, ‘ইতিহাস রচিত হল ভারতে। ১৩০ কোটি ভারতবাসী যখন আজাদি কা অমৃত […]










